০৪:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভিক্ষুক থেকে দোকানী আমেনার পাশে উপজেলা প্রশাসন

  • Update Time : ১১:৫০:১৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • / 16

হারাধন সূত্রধর, পূর্বধলা (নেত্রকোনা):

ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন নেত্রকোনার পূর্বধলার ৭২ বছর বয়সী আমেনা খাতুন। তাঁর পাশে দাঁড়িয়েছে পূর্বধলা উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ‘ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’ কর্মসূচির আওতায় তাঁকে একটি মুদি দোকান করে দেওয়া হয়েছে। দোকানের জন্য প্রায় ৫০ হাজার টাকার নিত্যপ্রয়োজনীয় মালামালও সরবরাহ করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ৮ নম্বর বিশকাকুনী ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে দোকানটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম।

জানা যায়, মধ্যপাড়া গ্রামের আমেনা খাতুন দুই ছেলে ও এক মেয়ের মা। এক ছেলে শারীরিক প্রতিবন্ধী, অন্য ছেলে খেতমজুরি করে সংসার চালান। স্বামী দীর্ঘদিন অসুস্থ থাকায় অভাবের তাড়নায় প্রায় চার বছর আগে ভিক্ষাবৃত্তিতে নামেন তিনি। এক বছর আগে স্বামী মারা গেলে তাঁর অসহায়ত্ব আরও বাড়ে।

এ অবস্থায় উপজেলা প্রশাসন তাঁকে পুনর্বাসনের উদ্যোগ নেয়। সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে দোকানটি নির্মাণ করা হয়।

উদ্বোধনকালে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হাবিবুর রহমান, বিশকাকুনী ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম আল আমীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ইউএনও মো. শফিকুল ইসলাম বলেন, “আমেনা খাতুনকে দোকান করে দেওয়া হয়েছে যাতে তিনি ভিক্ষাবৃত্তি ছেড়ে সম্মানের সাথে জীবিকা নির্বাহ করতে পারেন। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ভিক্ষুকদেরও বিকল্প কর্মসংস্থানের আওতায় আনা হবে।”

নতুন দোকান পেয়ে আবেগাপ্লুত আমেনা খাতুন বলেন, “সরকার আমাকে নতুন জীবন দিল। আর ভিক্ষা করতে হবে না, দোকানের আয় দিয়েই চলব।”

Please Share This Post in Your Social Media

ভিক্ষুক থেকে দোকানী আমেনার পাশে উপজেলা প্রশাসন

Update Time : ১১:৫০:১৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬