০৪:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডাঃ এস এম সরওয়ারকে ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের উপদেষ্টা নির্বাচিত করায় সংবর্ধনা

  • Update Time : ১০:৪০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 10

স্টাফ রিপোর্টার:
বিশিষ্ট ক্যান্সার চিকিৎসক ও গবেষক ডাঃ এস এম সরওয়ারকে ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের উপদেষ্টা নির্বাচিত করায় সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে এ অনুষ্ঠানের আয়োজন করে ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরী। অনুষ্ঠান উদ্বোধন করেন প্রফেসর ডাঃ কর্নেল (অব.) শহিদুল্লাহ।

সভায় সভাপতিত্ব করেন দৈনিক খোলা বাজার পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোঃ জহিরুল ইসলাম কলিম।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, “সাংবাদিকতা শুধু সংবাদ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়, সমাজের কল্যাণে যারা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, তাদের সম্মান দেওয়াও আমাদের দায়িত্ব। ডাঃ এস এম সরওয়ার ক্যান্সার চিকিৎসা ও গবেষণায় যে অবদান রেখে চলেছেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁকে উপদেষ্টা হিসেবে পেয়ে আমরা গর্বিত।”

তিনি আরও বলেন, সরকারি ক্যান্সার হাসপাতালে বছরে কতজন রোগী ভালো হয়েছে তার প্রমাণ যেমন আছে, তেমনি ডাঃ এস এম সরওয়ার যে ৫ হাজার রোগী ভালো করেছেন তার প্রমাণও আছে। সরকারের উচিত তাঁর চিকিৎসা পদ্ধতিকে স্বীকৃতি দেওয়া।

স্বাগত বক্তব্য দেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহাবুব আলম। তিনি বলেন, ডাঃ সরওয়ার একজন মানবিক চিকিৎসক, তাঁকে উপদেষ্টা হিসেবে পাওয়া আমাদের জন্য আনন্দের।

সংবর্ধিত অতিথি ডাঃ এস এম সরওয়ার বলেন, “ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাব আমাকে যে সম্মান দিয়েছে তার জন্য কৃতজ্ঞ। ক্যান্সারের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি ও চিকিৎসা সহজলভ্য করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চিত্রনায়িকা রোকেয়া সুলতানা কেয়া চৌধুরী, এম. ওয়াহিদ মজুমদার, লায়ন এইচ এম ইব্রাহীম ভূঁইয়া, মোঃ আলমগীর গনি, এস এম জহিরুল ইসলাম, শেখ মোহাম্মদ তাজুল ইসলাম, ইঞ্জিনিয়ার বিএম এরশাদ, মোঃ মনিরুজ্জামান মনির, কবি সৈয়দ ইসমাইল হোসেন জনি প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসানসহ ক্লাবের নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক রাজিবুল হক রনি।

Please Share This Post in Your Social Media

ডাঃ এস এম সরওয়ারকে ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের উপদেষ্টা নির্বাচিত করায় সংবর্ধনা

Update Time : ১০:৪০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬