০৫:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে বরযাত্রীর গাড়ী দূর্ঘটনায় নারী সহ আহত ৫

  • Update Time : ০৬:৫৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ জানুয়ারী ২০১৯
  • / 1001

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর-পাগলা আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের কাছে আজ শুক্রবার দুপুরে বরযাত্রী বাহী নোহা গাড়ী নিয়ন্ত্রন হারিয়ে খাঁদে পড়ে গিয়ে নারী সহ ৫জন আহত হয়েছেন। এদের মধ্যে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের বুরমপুর গ্রামের সেবু মিয়ার স্ত্রী শেফা বেগম(২৮) ও আমিন উদ্দিনের ছেলে দিলাল মিয়াকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে আহত শেফা বেগমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

অন্যান্য আহত রেশমা বেগম, আছিয়া বেগম ও নুরুন নেছা, প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান কলকলিয়া ইউনিয়নের বুরমপুর গ্রাম থেকে বিশ্বনাথ উপজেলায় কনের বাড়ীর উদ্যেশে রওনা হয়ে বরযাত্রী বাহী নোহা গাড়ীটি ফায়ার সার্ভিস স্টেশনের কাছে এলে বিয়ের ভিডিও গ্রাফারের ব্যবহৃত মোটর সাইকেলকে বাচাঁতে গিয়ে নোহা গাড়ী চালক নিয়ন্ত্রন হারিয়ে পার্শ্ববর্তী খাঁদে পড়ে যায়। এসময় ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ছুটে এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

জগন্নাথপুর টুডে-১৯

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে বরযাত্রীর গাড়ী দূর্ঘটনায় নারী সহ আহত ৫

Update Time : ০৬:৫৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ জানুয়ারী ২০১৯