০৭:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে পুলিশের পৃথক অভিযানে গাঁজা সহ গ্রেফতার-৫

  • Update Time : ০৫:১০:০৬ অপরাহ্ন, রবিবার, ৬ জানুয়ারী ২০১৯
  • / 701

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুরে পুলিশের পৃথক অভিযানে গাঁজা সহ মাদক ব্যবসায়ী এবং বিভিন্ন মামলার ৫জন পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৫ জানুয়ারি) রাতে জগন্নাথপুর থানার এস আই লুৎফুর রহমানের নেতৃত্বে এস আই মোশাহিদ মিয়া সহ পুলিশ দল জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের বুধরাইল গ্রামের একটি টং দোকানে অভিযান চালিয়ে গাঁজা সহ দোকান মালিক আলমদর আলীর ছেলে লিটন মিয়াকে (৩৮) গ্রেফতার করা হয়েছে।

এদিকে এস আই গোলাম মোর্শেদ ফাত্তাহ চৌধুরী, এস আই মনির হোসেনের নেতৃত্বে পুলিশ দল সিলেট এসএমপি বিমান বন্দর থানার জিআর ২১৬/১৮ মামলার পলাতক আসামী মীরপুর ইউনিয়নের পইলবাগ গ্রামের মো: এহসান হোসাইনের ছেলে সাফওয়ান আহমেদকে(২৩) মীরপুর বাজার থেকে এবং জগন্নাথপুর থানার নন জিআর ৩০৪/১৮ মামলার পলাতক আসামী মোজাহিদ পুর গ্রামের আংগুর মিয়াকে(২৫) গ্রেফতার করা হয়েছে।

একই রাতে এস আই অনুজ কুমার দাস, এস আই কবির উদ্দিনের নেতৃত্বে এ এস আই প্রনয় নাল সহ পুলিশ দল অপর আরও একটি অভিযানে নারী ও শিশু নির্যাতন আইনের সিআর ৮১/১৬ মামলার পলাতক আসামী জগন্নাথপুর পৌরশহরের ইকড়ছই এলাকার বাসিন্দা আসকর মিয়ার ছেলে সেনু মিয়া ও বাবুল মিয়ার ছেলে রুনু মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

জগন্নাথপুর থানার অফিসার ইনর্চাজ ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী জানান গাঁজা সহ গ্রেফতারকৃত লিটন মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের গতকাল রবিবার আদালতে পাঠানো হয়েছে।

জগন্নাথপুর টুডে-১৯

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে পুলিশের পৃথক অভিযানে গাঁজা সহ গ্রেফতার-৫

Update Time : ০৫:১০:০৬ অপরাহ্ন, রবিবার, ৬ জানুয়ারী ২০১৯