হবিবপুর সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ে আত্মহত্যার কারন এবং প্রতিকার শীর্ষক গোল টেবিল আলোচনা অনুষ্টিত

স্টাফ রিপোর্ট:
উপজেলার জগন্নাথপুর পৌর শহরের সুনামধন্য বিদ্যাপিঠ হবিবপুর সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ে গুনীজন, অভিভাবক,ম্যানেজিং কমিটি এবং শিক্ষকদের সমন্বয়ে “আত্মহত্যার কারন এবং এর প্রতিকার” শীর্ষক গোল টেবিল আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

বুধবার (১২ ডিসেম্বর) বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে আলোচনা সভায় বিশিষ্ট সমাজসেবী রাজনীতিবিদ পেরোয়া ডিজিটাল ডায়াগনষ্টিক কমপ্লেক্্েরর পরিচালক আলহাজ্ব বজলুর রশীদ চৌধুরীর সভাপতিত্বে ও সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক

মো: নোমান আহমদের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের প্রতিষ্টাতা ট্রাস্টী সমাজসেবী ও শিক্ষানুরাগী আলহাজ্ব আব্দুল নূর। আলোচনায় অংশ নেন প্রবীন মুরব্বী আলকাব আলী,

শিক্ষানুরাগী মো: দিলু মিয়া, সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মো: খালেদ হোসেন চুনু, জগন্নাথপুর সরকারি কলেজের প্রভাষক আব্দুর রউফ, হবিবপুর এলাকার বাসিন্দা শিক্ষানুরাগী রাজনীতিবিদ জাহাঙ্গীর আলী, হবিবপুর এলাকার মো: আলী আসগর,

সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক মো: আনোয়ার হোসেন, গণিত শিক্ষক মো: হেলাল হোসেন, বাংলা শিক্ষক এবং স্টুডেন্ট কাউন্সিলর চম্পা রানী দেবনাথ, সমাজ বিজ্ঞান শিক্ষক মো: মুছাদ্দিক হোসেন, ওয়েলফেয়ার অফিসার ও লাইব্রেরিয়ান

মো: ছালেহ আহমদ, গার্হস্থ্য বিজ্ঞান শিক্ষক মুক্তা রানী দেব প্রমূখ। আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আব্দুর নূর বলেন, আত্মহত্যা একটি সামাজিক ব্যাধি এর প্রবনতা প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টির জন্য শিক্ষার্থী অভিভাবক সহ সকল মহলকে সচেতন হতে হবে।

আত্মহত্যার পেছনে যে সব কারন বিদ্যমান রয়েছে এসব কারন নির্নয় করে এর প্রবনতা থেকে তরুন প্রজন্মসহ সকল বয়েসীদের সচেতনতা সৃষ্টি আবশ্যক। গোল টেবিল আলোচনা সভায় আত্মহত্যার কারন ও প্রতিকার বিষয়ে বিষদ আলোচনা করা হয়।

এছাড়াও সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা সুয়েব আহমদ তালুকদার কর্তৃক বিদ্যালয়ে সামাজিক ও শিক্ষামূলক নানান ব্যতিক্রমী অনুষ্টান আয়োজনে সুয়েব আহমদ তালুকদারসহ ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দের প্রতি অভিনন্দন জানানো হয়।

জগন্নাথপুর টুডে/১৮

জগন্নাথপুরে বড়ফেছী বাজারে নির্বাচনী পথসভায় এম এ মান্নান, উন্নয়নের স্রোত ধারায় আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই

স্টাফ রিপোর্ট:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ) আসনে নৌকা প্রতীকের প্রার্থী অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান দিনব্যাপী জগন্নাথপুর উপজেলার বিভিন্ন এলাকায় গনসংযোগ ও পথসভা করেছেন।

নির্বাচনী গনসংযোগ ও পথ সভায় প্রতিমন্ত্রী পাইলগাঁও ইউনিয়নের খাসিয়াপাড়া, রমাপতিপুর, স্বাধীন বাজার, রানীগঞ্জ ইউনিয়নের শিবগঞ্জ বাজার এবং আশারকান্দি ইউনিয়নের কালনীরচর এলাকায় পথ সভা শেষে বড়ফেছী বাজারে স্থানীয় আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিশাল পথ সভায়

প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান বলেছেন শেখ হাসিনা দেশের গরীব দু:খী মেহনতি মানুষের কল্যানের পাশাপাশি প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের বিপ্লব সৃষ্টি করেছেন। উন্নয়নের স্রোত ধারায় আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন উন্নত সমৃদ্ধ দেশ গঠনে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় রাস্ট্র ক্ষমতায় নিয়ে আসতে হবে।

তিনি বলেন জগন্নাথপুরে বিদ্যুৎ, শিক্ষা, যোগাযোগ সহ প্রতিটি ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। প্রতিমন্ত্রী অতীতের সকল ভূলক্রুটির জন্য ক্ষমা চেয়ে আগামী ৩০ ডিসেম্বর নৌকায় ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য জনসাধারনের প্রতি অনুরোধ জানান।

নির্বাচনী পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক পিপি অ্যাডভোকেট শফিকুল আলম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ,

জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মিজানুর রশীদ ভুইয়া, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজি ইকবাল হোসেন ভুইয়া, আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আবু ঈমানী। জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক

মসহুদ আহমদ আহমদের সভাপতিত্বে ও আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল কয়েছ ইসরাইলের পরিচালনায় বক্তব্য রাখেন আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদ শাহ খায়রুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা খলিল মিয়া প্রমূখ। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন যুবলীগ নেতা শামীম আহমদ হিরন।

বিএনপি নেতা সাবেক ইউপি সদস্য ছালিক মিয়াসহ অর্ধ শতাধিক বিএনপির নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন।

জগন্নাথপুর টুডে/১৮

জাতীয় নির্বাচন উপলক্ষ্যে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভা অনুষ্টিত

 লন্ডন অফিস :
যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নর্বিাচন উপলক্ষ্যে নির্বাচনী প্রচারণা সভা অনুষ্টিত হয়েছে। সোমবার ( ১০ ডিসেম্বর) র্পূব লন্ডনের ইষ্পেশন হলে আয়োজিত নির্বাচনী প্রচারণা সভায় যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মারুফ চৌধুরীর পরিচালনায়

 

সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রধান উপদষ্টো শামছুদ্দিন খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, সহ সভাপতি জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, সাজ্জাদ মিয়া, দপ্তর সম্পাদক শাহ শামীম আহমেদ, আওয়ামী লীগ নেতা আ স ম মিজবাহ, সারব আলী, রবীন পাল, আনসারুল হক,

 

দেওয়া গৌছ সুলতান, জামাল আহমদ খান, আলীমুজ্জামান, যুবলীগের সাধারন সম্পাদক সেলিম আহমদ খান, যুগ্ম সম্পাদক জামাল খান, স্বেচ্ছাসেবক লীগের ছাদ আহমদ ছাদ, মহিলা আওয়ামী লীগের আঞ্জুমনোয়ারা আঞ্জু, শাহীনা আক্তার, সাজিয়া সুলতান স্নিগ্ধা সহ আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ ।

সভায় আওয়ামী লীগ সরকারের ১০ বছররে উন্নয়ন র্কমকান্ড তুলে ধরে শাহ শামীম আহমেদ এর সম্পাদনায় উন্নয়ন ও সমৃদ্ধির পথে বাংলাদেশ গ্রাম হবে শহর নামে একটি ম্যাগাজনি প্রকাশতি হয়। সভায় যুক্তরাজ্য প্রবাসীদদের আগামী নির্বাচনে বাংলাদেশে গিয়ে নৌকা র্মাকার পক্ষে প্রচারণা চালানোর আহ্বান জানান এবং প্রতিটি শাখা কমিটিতে নৌকা র্মাকার পক্ষে প্রচারণা সভা অনুষ্ঠানের নির্দেশ দেয়া হয়।

জগন্নাথপুর টুডে/১৮

জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

লন্ডন অফিস : 
যুক্তরাজ্য প্রবাসী সিলেট বিভাগের প্রতিটি জনপদের মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ়করণ এবং ঐতিহ্য, সংস্কৃতি, কল্যান ও সংহতির প্রয়োজন পূরণের লক্ষ্যে গঠিত প্রাচীণ ও ঐতিহ্যবাহী সংগঠন জালালাবাদ এসোসিয়েশন ইউকের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
এসেক্সের অভিজাত ম্যারিওট হোটেলে জাকজমক ভাবে অনুষ্টিত হয় জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র অভিষেক ।  এ জাঁকজমক অনুষ্ঠানে অভিষিক্ত হলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নতুন কমিটির নেতৃবৃন্দ। সোমবার (১০ ডিসেম্বর সন্ধ্যায় ) বিশিষ্ট কমিউনিটি নেতা ও জালালাবাদ এসোসিয়েশন এর
প্রেসিডেন্ট মুহিবুর রহমান মুহিব এর সভাপতিত্বে এবং সেক্রেটারি আমিনুল হক জিলু’র পরিচালনায় এবং জাতীয় সংগীতের মাধ্যমে অভিষেক অনুষ্টান শুরু হয়। কার্য্যকরী কমিটি ও উপদেষ্টা কমিটিকে পরিচয় করিয়ে দেন যথাক্রমে চ্যানেল এস এর চেয়ারম্যান এবং জালালাবাদ এসোসিয়েশন এর প্রধান উপদেষ্টা
আহমেদ উস সামাদ চৌধুরী জেপি ও জালালাবাদ এসোসিয়েশন ইউকের নির্বাহী কমিটির প্রেসিডেন্ট মুহিবুর রহমান মুহিব। অভিষেক অনুষ্টানে বক্তব্য রাখেন গ্রেটার সিলেট ইউকে’র সাবেক সভাপতি নুরুল ইসলাম মাহবুব, বাংলাদেশ সেন্টারের সহসভাপতি শাহানুর খান, বিশিষ্ট কমিউনিটি নেতা, লেখক আবুল কালাম আজাদ ছোটন,
জালালাবাদ এসোসিয়েশন ইউকের ভাইস প্রেসিডেন্ট মুজাহিদ আলী চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশন ইউকের কোষাধ্যক্ষ এনামুল হক চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশন ইউকের ভাইস প্রেডিডেন্ট কাউন্সিলর রিতা বেগম, জালালাবাদ এসোসিয়েশন ইউকের উপদেষ্টা ডাক্তার আলাউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্যাটারার্স ইয়াওর খান.
গ্রেটার ম্যানচেস্টার এসোসিয়েশন এর সাবেক সহ সভাপতি ময়নুল আমিন বুলবুল, জালালাবাদ এসোসিয়েশন ইউকের উপদেষ্টা ব্যারিস্টার মাসুদ আহমেদ চৌধুরী, সাবেক মেয়র ও কাউন্সিলর পারভেজ আহমেদ । জালালাবাদ এসোসিয়েশন ইউকের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়  আজিজিয়া সেলিম,
ফ্রান্স জালালাবাদ এসোসিয়েশন এর সভাপতি হেনু মিয়া এবং সহ সভাপতি আলতাফুর রহমানকে। জালালাবাদ এসোসিয়েশন ইউকের ভাইস প্রেসিডেন্ট এম এ মুনিম সমাপনী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে গান পরিবেশন করেন বিলেতের জনপ্রিয় শিল্পী গৌরি চৌধুরী। তৃতীয় পর্বে ব্রিটিশ রানী কর্তৃক সম্মানজনক এমবিই খেতাব লাভ করায় বিসিএ’র সাবেক সভাপতি পাশা খন্দকারকে সংবর্ধনা প্রদান করা হয়।
জালালাবাদ এসোসিয়েশন ইউকের নব নির্বাহী কমিটিতে রয়েছেন মুহিবুর রহমান মুহিব সভাপতি, সহ সভাপতি বৃন্দ এম এ মুনিম (জালালাবাদ),খালেদ চৌধুরী (সুনামগঞ্জ),মাহবুব রহমান (সিলেট),মোজাহিদ চৌধুরী (মৌলভিবাজার), আবুল কালাম আজাদ (হবিগঞ্জ), মইনুল আমিন বুলবুল (হবিগঞ্জ),ও রীতা বেগম সাধারণ সম্পাদক আমিনুল হক জিলু, সহ সাধারণ সম্পাদক মুহিব উদ্দিন চৌধুরী,
কোষাধ্যক্ষ এনামুল হক চৌধুরী, সহকারী কোষাধক্ষ, দেলোয়ার হোসাইন,  দপ্তর সম্পাদক শামীম আহমদ,  সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ,  প্রকাশণা ও গণযোগাযোগ সম্পাদক মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল প্রচার, মেম্বারশিপ সেক্রেটারি আক্তার আলী,  আলহাজ এম এ শফিক পাবলিক রিলেসন সেক্রেটারি, শিব্বির আহমদ  শিক্ষা সম্পাদক, শাহরিয়ার আহমদ সুমন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক,
হেলেন ইসলাম ওমেন অ্যাফেয়ার্স সেক্রেটারি, আলা উদ্দিন ক্রীড়া সম্পাদক, সাদিকুর রহমান বকুল সাংস্কৃতিক সম্পাদক এবং নির্বাহী সদস্যরা হচ্চেছন দেলওয়ার হোসেন, শাহানূর খান, ফজলু উদ্দিন, করিম মিয়া শামীম, আমিরুল ইসলাম চৌধুরী সুনামগঞ্জ,এস এম মুস্তাফিজুর রহমান, আব্দুল শফিক, ময়নুল হক,মানিক মিয়া, শেখ শামীম আহমেদ, মামুনুর রশীদ, জাহাঙ্গীর খান, আব্দুল আজিজ ফারুক, আব্দুল আলিম ফজলু, তারাউল ইসলাম ও মারুফ আহমেদ ।
জগন্নাথপুর টুডে/১৮

জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্ধ, প্রচার প্রচারনা শুরু

স্টাফ রিপোর্ট:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ) আসনের ৬ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে। নির্বাচনের তফশীল অনুযায়ী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ আব্দুল আহাদ প্রতীক বরাদ্ধ দিয়েছেন।

প্রতিদ্বন্দী প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব এম এ মান্নান (নৌকা), এলডিপির মো: মাহফুজুর রহমান খালেদ (ছাতা), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো: মহিব বুল হক আজাদ (হাতপাখা), জাকের পার্টির মো: শাহজাহান চৌধুরী (গোলাপ ফুল), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মো: শাহীনুর পাশা চৌধুরী (ধানের শীষ),

বাংলাদেশ মুসলিম লীগের সৈয়দ শাহ মবশ্বির আলী (হারিকেন)। জগন্নাথপুরের ইউএনও ও সহকারী রিটার্নিং অফিসার মাহফজুল আলম মাসুম তথ্যটি নিশ্চিত করেছেন। এদিকে প্রার্থীরা প্রতীক পেয়ে নির্বাচনী এলাকায় প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন।

জগন্নাথপুর টুডে/১৮

জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ আসনে মহাজোট প্রার্থীর সরগরম প্রচারনা, ঐক্যফ্রন্টের প্রার্থী ঘর গুছাতে ব্যস্ত

স্টাফ রিপোর্ট:

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানের নির্বাচনী প্রচার প্রচারনা জগন্নাথপুর ও দক্ষিন সুনামগঞ্জ উপজেলায় সরগরম হয়ে উঠেছে। দলীয় নেতাকর্মীরা ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে ইতোমধ্যে পাড়া মহল্লায় হাটবাজারে জোর প্রচারনা চালিয়ে যাচ্ছেন।

পাশাপাশি আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিতরা দলের হাই কমান্ডের নির্দেশে দলীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নির্বাচনী মাঠে কাজ শুরু করেছেন। পাশাপাশি দলের সমর্থনে প্রবাসে অবস্থানরত এ আসনের অধিকাংশ নেতাকর্মীরা নির্বাচনী মাঠে কাজ করতে দেশে ফিরছেন।

এদিকে সোমবার ( ১০ ডিসেম্বর) থেকে আলহাজ্ব এম এ মান্নানের নির্বাচনী প্রচারনা জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন থেকে আনুষ্টানিকভাবে শুরু হয়েছে। আজ বুধবার পাইলগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী গনসংযোগ ও পথসভা অনুষ্টিত হবে।

নির্বাচন কমিশনের দেয়া আচরনবিধি লক্ষ্য করে প্রার্থীর সমর্থকরা নির্বাচনী মাঠে কাজ করে যাচ্ছেন। মঙ্গলবার (১১ ডিসেম্বর) পৌর শহরে এম এ মান্নানের নির্বাচনী প্রধান কার্যালয়ে আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মীসভা অনুষ্টিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় কর্মী সভায় দলীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন। দীর্ঘ আলোচনায় জগন্নাথপুরে আওয়ামী লীগের ঐক্যের সূর নেতাকর্মীদের মনে আনন্দ উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।

এদিকে ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারনায় আনুষ্টানিকভাবে কাজ শুরু না করলেও ২৩দলীয় জোটের নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করতে ঘর গুছানো নিয়ে ব্যস্ত রয়েছেন।

জগন্নাথপুরে হাসপাতাল পয়েন্টসহ ২/১টি স্থানে ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের নিয়ে একাধিক বৈঠক করলেও এখনো সুবিধাজনক অবস্থানে পৌছতে পারেননি এমন তথ্য জানিয়েছেন ঐক্যফ্রন্টের কর্মীরা। জগন্নাথপুর উপজেলার বিভিন্ন এলাকার লোকজনদের পাহাড় সমান মন্তব্য ঐক্যফ্রন্টের প্রার্থী শাহীনুর পাশা চৌধুরীকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে।

সোমবার কলকলিয়া ইউনিয়নে নির্বাচনী একটি পথ সভায় ঐ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজ্জাদুর রহমান ঐক্যফ্রন্টের প্রার্থী শাহীনুর পাশা চৌধুরীকে উদ্দেশ্যে করে বলেছেন তিনি মিথ্যা প্রলোভনে আমার কাছ থেকে ৩লক্ষ টাকা নিয়েছেন। ১০বছর পেরিয়ে গেলে শাহীনুর পাশার খোজ মেলেনি। তিনি কোন মূখে আমার ইউনিয়নে ভোট প্রার্থনা করবেন।

এধরনের অসংখ্য ব্যক্তি মিথ্যা প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার ঘটনা জগন্নাথপুরে এখন চাউড় হয়েছে। নির্বাচনের তফশীল অনুযায়ী সোমবার (১০ ডিসেম্বর) প্রার্থীতা প্রত্যহারের শেষ দিন হলেও কোন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার না করায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে ৬জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করবেন।

মহাজোট ও ঐক্যফ্রন্টের প্রার্থী ছাড়াও অন্যান্য দলের প্রার্থীরা হলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) থেকে দক্ষিন সুনামগঞ্জ উপজেলার বীরগাঁও গ্রামের মো: মাহফুজুর রহমান খালেদ (ছাতা) প্রতীক নিয়ে, ইসলামী আন্দোলনের নেতা দক্ষিন সুনামগঞ্জ উপজেলার গনীগঞ্জ গ্রামের মো: মহিব বুল হক আজাদ (হাতপাখা) নিয়ে,

জাকের পার্টি নেতা জগন্নাথপুর উপজেলার পৌর শহরের শেরপুর এলাকার মো: শাহজাহান চৌধুরী (গোলাপ ফুল) নিয়ে এবং মুসলিম লীগ নেতা জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর আগুনকোনা বর্তমানে সুনামগঞ্জ সদর উপজেলার উছারগাঁও গ্রামের সৈয়দ শাহ মবশ্বির আলী (হারিকেন) প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দীতা করছেন।

জগন্নাথপুর টুডে/১৮

সাংবাদিকরা সমৃদ্ধ কমিউনিটি গঠনে অবদান রাখছেন- সৈয়দ নাহাস পাশা

লন্ডন অফিস :

নর্থ ইংল্যান্ড বাংলাদেশী টিভি জার্নালিষ্ট এসোসিয়েশন এর অফিস উদ্ধোধন- এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাব প্রেসিডেন্ট সাপ্তাহিক জনমতের প্রধান সম্পাদক সৈয়দ নাহাস পাশা ৷

বিপুল সংখ্যাক সাংবাদিক ও কমিউনিটির বিশিষ্টজনদের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্টানে সৈয়দ নাহাস পাশা বলেন,ব্রিটেনের সামগ্রীক উন্নয়ন সমৃদ্ধ কমিউনিটি গঠনে নিরলস ভাবে কাজ করছেন সংবাদকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান ৷

তিনি বলেন, সাংবাদিকরা সমৃদ্ধ কমিউনিটি গঠনে অবদান রাখছেন৷ নর্থ ইংল্যান্ড বাংলাদেশী টিভি জার্নালিষ্ট এসোসিয়েশন এর অফিস প্রতিষ্ঠা একটি সাহসী প্ৰদেক্ষপ ৷ এসোসিয়েশনের প্রেসিডেন্ট মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও

সেক্রেটারী আবু সাঈদ চৌধুরী সাদীর সঞ্চলনায় অনুষ্ঠানের সুচনাতে পবিত্র কোরআন থেকে তেলােয়াত করেন ট্রেজারার সাংবাদিক আহমদ আলী ৷ ফিতা ও কেক কেটে অফিস উদ্ধোধন করেন নাহাস পাশা  ৷

এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সেক্রেটারী চ্যানেল এসের চীপ রিপোর্টার মোহাম্মদ জুবায়ের,সাবেক সেক্রেটারী বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ আব্দুস সাত্তার, সাবেক সেক্রেটারী সাপ্তাহিক পত্রিকা সম্পাদক এমদাদুল হক চৌধুরী,

বর্তমান ট্রেজারার আসম মাসুম,বাংলা পোষ্ট সম্পাদক বারিষ্টার তারেক চৌধুরী, ডাঃ জাকি রেজওয়ানা আনোয়ার ৷ উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেসক্লাবের এসিস্টেন্ট সেক্রেটারী মোহাম্মদ সোবান,সাপ্তাহিক পত্রিকার মতিউর রহমান চৌধুরী,

ট্রেনিং সেক্রেটারী ইব্রাহীম খলিল, প্রেস ও পাবলিসিটি সম্পাদক মোহাম্মাদ আব্দুল কাইয়ুম,ইভেন্ট সেক্রেটারী তত্তহিদ আহমদ, ব্রিট বাংলা নির্বাহী সম্পাদক আহাদ চৌধুরী বাবু, সাপ্তাহিক সুরমার বার্তা সম্পাদক আব্দুল্লাহ কাইয়ুম, ওয়ান বাংলা নিউজ এর এডিটর জাকির হোসেন কয়েস,নির্বাহী সদস্য রহমত আলী,

এমরান আহমদ, হাবিবুর রহমান, পলি রহমান, লন্ডন বাংলা প্রেসক্লাব সদস্য সারওয়ার হোসেন প্রমুখ৷ সভায় সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন ভাইস প্রেসিডেন্ট শেখ সুরত মিয়া আছাব,প্রধান উপদেষ্টা কাউন্সিলার হাসান খান,

ভাইস প্রেসিডেন্ট হেলাল আহমেদ,সাবেক সভাপতি সৈয়দ সাদেক আহমদ, ভাইস প্রেসিডেন্ট গৌছুল ইমাম,সুজন সহ সাধারন সম্পাদক,গোলাম রব্বানী,কমিউনিটি নেতা মির্জা আসকির বেগ কাউন্সিলার আতাউর রহমান, রুহুল আমিন সোয়েব প্রমুখ ।

জগন্নাথপুর টুডে/১৮

জগন্নাথপুরে এম এ মান্নানের কলকলিয়া ইউনিয়নে নির্বাচনী গনসংযোগ পথসভা:- গ্রামীণ জনপদের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই

মো: আব্দুল হাই:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩(জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ) আসনে নৌকা প্রতীকে সংসদ সদস্য প্রার্থী অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান সোমবার (১০ ডিসেম্বর) দিনব্যাপী কলকলিয়া ইউনিয়নে বিভিন্ন এলাকায় গনসংযোগ ও পথসভা করেছেন।

সকাল ১০টা থেকে শুরু হওয়া নির্বাচনী গনসংযোগ ও পথ সভায় কলকলিয়া ইউনিয়নের তেলিকোনা, কান্দারগাঁও, শ্রীধরপাশা, মোহাম্মদগঞ্জ বাজার, সাদীপুর পয়েন্ট এবং বিকেলে কলকলিয়া বাজারে বিশাল পথ সভায় সংসদ সদস্য প্রার্থী

প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশকে উন্নয়ন শীল রাস্ট্রে রূপান্তরিত করনের স্বপ্ন দ্রষ্টা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দেশ ব্যাপী উন্নয়নের মহাজাগরনের ফিরিস্থি তুলে ধরে বলেন

আসন্ন জাতীয় নির্বাচনে নৌকায় ভোট দিয়ে মানবতার মা জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় রাস্ট্র ক্ষমতায় নিয়ে আসার আহবান জানান। তিনি জগন্নাথপুর দক্ষিন সুনামগঞ্জসহ জেলা ব্যাপী বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন এতো উন্নয়ন আওয়ামী লীগ

সরকার ছাড়া অন্য কোন সরকারের সময়ে হয়নি। তিনি বলেন শেখ হাসিনা দেশের গরীব দু:খী মেহনতি মানুষের কল্যানের পাশাপাশি প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের বিপ্লব সৃষ্টি করেছেন। এর ধারবাহিকতা বজায় রাখতে হবে। এ জন্য আগামী ৩০ডিসেম্বর নৌকা

প্রতীকে রেকর্ড পরিমান ভোট দিয়ে শেখ হাসিনাকে বিজয়ী করে স্বাধীন বাংলাদেশের স্মৃতিকে অম্লান করে রাখান আহবান জানান। প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান বিগত ১০টি বছরে তার নির্বাচনী আসনের জনগনের অফুন্ত স্নেহ ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা

জানিয়ে বলেন জীবনের শেষ সময়ে আপনাদের সেবা করার জন্য জননেত্রী শেখ হাসিনা আবারো দলীয় মনোনয়ন দিয়ে আপনাদের পাশে পাঠিয়েছেন। তিনি তার অতীতের অজানা ভূলক্রুটি মন থেকে মুছে ফেলে এলাকার উন্নয়নের স্বার্থে পুনরায় বিপুল ভোটে

তাকে বিজয়ী করতে জনগনের প্রতি অনুরোধ জানান। কলকলিয়া বাজারে বিশাল পথ সভায় বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রবীন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ কলকলিয়া ইউনিয়ন বাসীর প্রতি অকৃত্রিম ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন

প্রতিটি নির্বাচনেই আওয়ামী লীগ প্রার্থীদের বিপুল ভোটে বিজয়ী করেছেন। তিনি আগামী ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী সৎ ও দক্ষ ব্যক্তি প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে সর্বস্তরের জনসাধারনের

প্রতি জোর দাবী জানান। বিশেষ অতিথির বক্তব্যে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারন সম্পাদক জগন্নাথপুরের সৈয়দপুর গ্রামের কৃতি সন্তান সৈয়দ সাজিদুর রহমান ফারুক সারা বিশ্বে প্রশংসিত বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আবারো রাস্ট্র ক্ষমতায়

নিয়ে আসার আহবান জানিয়ে বলেন উন্নয়নের ধারা এগিয়ে নিয়ে যেতে আগামী ৩০ ডিসেম্বর সাদা মনের মানুষ হিসেবে খ্যাত জননেত্রী শেখ হাসিনার অত্যান্ত আস্তাভাজন বিশ্বস্থ এম এ মান্নানকে বিপুল ভোটে বিজয়ী করতে সর্বস্তরের জন সাধারনের প্রতি জোর দাবী জানান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আবুল কাশেম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল হোসেনের সভাপতিত্বে

ও সাধারন সম্পাদক দিপাল কান্তি দে দ্বীপালের পরিচালনায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, মিডল্যান্ড আওয়ামী লীগের

সহ-সভাপতি আকমল খান, আওয়ামী লীগ নেতা জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মিজানুর রশীদ ভুইয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, তথ্য ও গবেষনা সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,

যুগ্ম সম্পাদক লৎফুর রহমান, প্রচার সম্পাদক হাজি আব্দুল জব্বার, সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, সহ-দপ্তর সম্পাদক মাসুম আহমদ, আওয়ামী লীগ নেতা কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান

সাজ্জাদুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভুইয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসম আবু তাহিদ, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মাষ্টার,

আওয়ামী লীগ নেতা ছমির আলী, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আরিফুল আলম, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম,

যুবলীগ নেতা কলকলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য ইকবাল হোসেন সাজাদ, উপজেলা নবীন লীগ সভাপতি সামছুদ্দিন, কলকলিয়া বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক হারুনুর রশীদ হারুন, উপজেলা যুবলীগ সদস্য রাধেশ দেবনাথ, মো: শাহ আলম,

উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান সুমন, কলকলিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক মো: আব্দুল আহাদ, যুগ্ম আহবায়ক কামাল হোসেন, কলকলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি লায়েক আহমদ, সাধারন সম্পাদক রাজ শেখর বৈদ্য প্রমূখ।

এদিকে দিনব্যাপী কলকলিয়া ইউনিয়নের প্রতিটি গ্রামে মেঠো পথে নৌকার মুহুর মুহুর স্লোগানে মূখরিত হয়ে উঠে পুরো ইউনিয়নের গ্রামের পাড়া মহল্লা। বিকেল থেকে কলকলিয়া বাজারে পথ সভায় নারী-পুরুষ যুবকদের ঢল নামে।

বিকেল সাড়ে ৪টায় প্রতিমন্ত্রী এম এ মান্নান পথ সভাস্থলে পৌছলে হাজারো জনতার নৌকার স্লোগানে মূখরিত হয়ে কলকলিয়া বাজারের আশ পাশ এলাকা। পিন পতন নিরবতায় সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব এম এ মান্নানের দেয়া বক্তব্য শুনেছেন উপস্থিত হাজারো জনগন।

পথ সভা শেষে আলহাজ্ব এম এ মান্নান কলকলিয়া বাজারের ব্যবসায়ীসহ আগন্তক জনসাধারনের কুশল বিনিময় করে দক্ষিন সুনামগঞ্জের উদ্দেশ্যে জগন্নাথপুর ত্যাগ করেন।

জগন্নাথপুর টুডে/১৮

প্রতিমন্ত্রী এম এ মান্নানের নির্বাচনী প্রচারনায় যোগ দিতে দেশে ফিরছেন জগন্নাথপুরের কৃতি সন্তান যুক্তরাজ্য যুবলীগ নেতা জুবায়ের আহমদ

স্টাফ রিপোর্টার:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী বর্তমান সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানের নির্বাচনী প্রচারনায় অংশ নিতে যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন

জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চিতুলীয়া গ্রামের কৃতি সন্তান যুক্তরাজ্য ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক জুবায়ের আহমদ।

তিনি মঙ্গলবার (১১ ডিসেম্বর) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফিরছেন। যুক্তরাজ্যে আওয়ামী যুবলীগের নিবেদিত কর্মী সাবেক তোখর ছাত্রনেতা জুবায়ের আহমদ অনলাইন নিউজ পোর্টাল জগন্নাথপুর টুডের সাথের আলাপকালে জানান, অতীতের চাইতে এবারের নির্বাচন অত্যান্ত গুরত্বপূর্ণ।

বাংলাদেশের উন্নয়ন ও ভবিষত নির্ভর করছে এই নির্বাচনের উপর। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে জননেত্রী শেখ হাসিনার ভবিষৎ পরিকল্পনা গুলো তুলে ধরতে চাই। তিনি আরো জানান, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান একজন সৎ, দক্ষ, কর্মঠ ও যোগ্য ব্যক্তি।

তাঁর দক্ষ নেতৃত্বে ভাটি এলাকায় উন্নয়নের নতুন মাত্রা পেয়েছে উল্লেখ করে জুবায়ের বলেন, সুনামগঞ্জ জেলাকে একটি আধুনিক ও উন্নত জেলায় রূপান্তরিত করতে আগামী নির্বাচনে তাঁকে রেকর্ড পরিমান ভোট দিয়ে বিজয়ী করতে হবে।

জগন্নাথপুর টুডে/১৮

জগন্নাথপুরে আন্তর্জাতিক দুর্নিতী বিরোধী দিবস পালন

স্টাফ রিপোর্ট:
আন্তর্জাতিক দুর্নিতী বিরোধী দিবস উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নিতী প্রতিরোধ কমিটির উদ্যোগে জাতীয় সংঙ্গীত, মানব বন্ধন, গন স্বাক্ষর ও শিক্ষার্থী সমাবেশ অনুষ্টিত হয়েছে।

রবিবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুম। উপজেলা দুর্নিতী প্রতিরোধ কমিটির সভাপতি হাফিজ মুহিবুর রহমানের সভাপতিত্বে ও

সেক্রটারী মাওলানা নিজাম উদ্দিন জালালীর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা এলজিইডি প্রকৌশলী গোলাম সারোয়ার, উপজেলা নির্বাচন অফিসার মুজিবুর রহমান, উপজেলা সমবায় অফিসার দেলোয়ার হোসেন,

উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমিক সুপার ভাইজার অরূপ কুমার রায়, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভুইয়া, উপজেলা দুর্নিতী প্রতিরোধ কমিটির সদস্য আব্দুল হক, মাশ্বাদুল হক চৌধুরী রাসেল, আনোয়ার হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের সুপার ভাইজার সুহেল মাহমুদ প্রমূখ।

জগন্নাথপুর টুডে/১৮