জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর এলাকা থেকে মোটর সাইকেল চুরি

স্টাফ রিপোর্টার:- মোঃ মাহবুবুর রহমান মাহবুব

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর এলাকার মোঃ ইসমাইল হোসেন এর নিজ বাড়ি থেকে তালা ভেঙে একটি লালরঙের মোটর সাইকেল চুরি হয়েছে।

গত শুক্রবার ( ডিসেম্বর) গভীর রাতে ঘটনাটি ঘটেছে। মোটর সাইকেলের মালিক মোঃ ইসমাইল হোসেন জানান, রাতেরআঁধারে চোরেরা ঘরের তালা ভেঙ্গে লাল রঙের হিরো হুন্ডা স্পেন্ডার এন এক্সজি চুরি করে নিয়ে যায়। মোটর সাইকেলটির  নাম্বারHA- 133143 মোটরসাইকেল অথবা চোরের সন্ধান দিতে পারলে সন্ধানদাতাকে উপযুক্ত পুরুষ্কার দেয়া হবে বলে গাড়িরমালিক জানিয়েছে। 01758383535 নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ওসি মাহফুজ ইমতিয়াজ ভূইয়া বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার আগেই সিলেটের ৩৯ থানার ওসি বদলি হয়েছেন। পাশাপাশি দেশের ৫২৭টি থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) পদায়ন করা হয়েছে। প্রথমবারের মতো লটারির মাধ্যমে এসব পদায়ন সম্পন্ন হয়।

সিলেট রেঞ্জের ৩৯ থানার নতুন অফিসার ইনচার্জ ওসির তালিকা-

সুনামগঞ্জ জেলাঃ
মো. রোকিবুজ্জামান – শাল্লা
মো. তরিকুল ইসলাম তালুকদার – দোয়ারাবাজার
রতন শেখ পিপিএম – সুনামগঞ্জ সদর মডেল
এনামুল হক চৌধুরী – দিরাই
একেএম শাহাবুদ্দিন শাহীন পিপিএম – মধ্যনগর
মো. বন্দে আলী – জামালগঞ্জ
মোহাম্মদ মিজানুর রহমান – ছাতক
মো. শফিকুল ইসলাম – জগন্নাথপুর
মো. সহিদ উল্যা – ধর্মপাশা
মো. অলিউল্লাহ – শান্তিগঞ্জ
মোহাম্মদ জাহিদুল ইসলাম – বিশ্বম্ভরপুর
মো. আমিনুল ইসলাম – তাহিরপুর

সিলেট জেলাঃ
মো. সফিকুল ইসলাম খান – কোম্পানীগঞ্জ
মো. আব্দুল আহাদ – গোয়াইনঘাট
মুহাম্মদ আব্দুর রাজ্জাক – জকিগঞ্জ
মো. মাহফুজ ইমতিয়াজ ভুইয়া – বালাগঞ্জ
গাজী মো. মাহবুবুর রহমান – বিশ্বনাথ
মো. আরিফুল ইসলাম – গোলাপগঞ্জ মডেল
মো. ওমর ফারুক – বিয়ানীবাজার মডেল
মো. মোরশেদুল হাসান ভূইয়া – ওসমানীনগর
মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা – জৈন্তাপুর মডেল
মো. আমিনুল ইসলাম – কানাইঘাট
আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির– ফেঞ্চুগঞ্জ

হবিগঞ্জ জেলাঃ
মো. মোনায়েম মিয়া – নবীগঞ্জ
মো. আবুল কালাম – শায়েস্তাগঞ্জ
মো. দেলোয়ার হোসেন – হবিগঞ্জ সদর মডেল
মো. মাহবুব মোরশেদ খান – মাধবপুর
মো. সাইফুল ইসলাম – বাহুবল
শফিকুল ইসলাম – চুনারুঘাট
শরীফ আহমেদ – বানিয়াচং
মো. আকবর হোসেন – আজমিরীগঞ্জ
মো. জাহিদুল হক – লাখাই

মৌলভীবাজার জেলাঃ
মো. ফরিদ উদ্দিন আহমেদ ভূইয়া – রাজনগর
মো. মনিরুজ্জামান খান – বড়লেখা
মো. মনিরুজ্জামান মোল্যা – কুলাউড়া
মো. সাইফুল ইসলাম – মৌলভীবাজার সদর মডেল
শেখ জহিরুল ইসলাম মুন্না – শ্রীমঙ্গল
মো. আব্দুল আউয়াল – কমলগঞ্জ
দিলিপ কান্ত নাথ – জুড়ী

খালেদা জিয়ার সুস্থতা কামনায় কয়ছর এম আহমেদ দেশ বাসির কাছে দোয়া চেয়েছেন 

স্টাফ রিপোর্টঃবিএনপির চেয়ারপার্সন, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে সুনামগঞ্জ ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের জনসাধারণ সহ দেশ বাসির কাছে দোয়া চেয়েছেন সুনামগঞ্জ ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ মার্কায় সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা জনাব কয়ছর এম আহমেদ।

আজ ৩০ নভেম্বর ২৫ ইং রোজ রবিবার এক বিবৃতিতে কয়ছর এম আহমেদ বিএনপির চেয়ারপার্সন, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী মা বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে সুনামগঞ্জ ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের জনসাধারণ সহ দেশ বাসির কাছে দোয়া চেয়েছেন। মহান আল্লাহ তায়ালা দেশনেত্রী বেগম খালেদা জিয়া কে সুস্থতা ও দীর্ঘায়ু দান করেন।

খালেদা জিয়ার সুস্থতা কামনায় জগন্নাথপুর উপজেলা ও পৌরসভার বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টঃ বিএনপির চেয়ারপার্সন, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জগন্নাথপুর উপজেলা ও জগন্নাথপুর পৌরসভার বিভিন্ন মসজিদে দোয়া করা হয়েছে।

শুক্রবার ( ২৮ নভেম্বর) জুমার নামাজ পুর্বে জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন, জগন্নাথপুর উপজেলার ৮টি ইউনিয়ন বিএনপি , অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দূর্ত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে জগন্নাথপুর উপজেলার ও জগন্নাথপুর পৌরসভার বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।

বিশেষ মোনাজাতে মহান আল্লাহ তায়ালা কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী কয়ছর এম আহমেদ কে সুনামগঞ্জ ৩(জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে আগামী দিনে জনসেবায় কবুল করে নেন মহান আল্লাহ তায়ালার কাছে কামনা করা হয়।

জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আক্তারুজ্জামানের বহিস্কারাদেশ প্রত্যাহার

বহিষ্কৃত সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি,পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আক্তারুজ্জামান-কে দলে ফিরিয়ে নেয়া হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর ) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে বিএনপির প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়ার কথা জানানো হয়।

কেন্দ্রীয় বিএনপির দপ্তর থেকে ইস্যু করা চিঠিতে (সূত্র: বিএনপি/সাধারণ/৭৭/৫৪১/২০২৫) বলা হয়, ইতোপূর্বে তাকে ‘দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে’ প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। তিনি বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য আবেদন করার পর দলীয় সিদ্ধান্ত মোতাবেক তার এই শাস্তি প্রত্যাহার করে তাকে আবার দলে স্থান দেওয়া হলো এবং এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

আলহাজ্ব আক্তারুজ্জামানকে মূলত ২০২১ সালের ১৬ জানুয়ারি জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বহিষ্কার করা হয়েছিল।

তবে চিঠিতে উল্লেখ করা হয়েছে, এখন থেকে আলহাজ্ব আক্তারুজ্জামানকে অবশ্যই দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখতে হবে। এই সিদ্ধান্তের অনুলিপি সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য আলহাজ্ব জি কে গউছ (সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগ), কলিম উদ্দীন আহমেদ মিলন (সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগ), মিফতাহ সিদ্দিকী (সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগ) এবং সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও ১নং সদস্যের নিকট পাঠানো হয়েছে।

এ ব্যাপারে আলহাজ্ব আক্তারুজ্জামান বলেন, বিএনপির হাইকমান্ডের সিদ্ধান্ত দীর্ঘদিন পর আমার বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় আমি আনন্দিত। এখন থেকে নিয়মিত স্থানীয় বিএনপির কার্যক্রমে অংশগ্রহণ করব। এতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। প্রেস বিজ্ঞপ্তি

জগন্নাথপুরে মোবাইল কোর্টের অভিযানে অনলাইনে জোয়া খেলা এবং মাদক আইনে দুজনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

স্টাফ রিপোর্টঃজগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহসিন উদ্দিন জগন্নাথপুর পৌরশহরের বিভিন্ন বাজার এলাকায় মধ্যে রাতে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন।

সোমবার(২৪ নভেম্বর) রাত ১১ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত জগন্নাথপুর পৌর শহরের ভবের বাজার,কেশবপুর বাজার,হাসপাতাল পয়েন্ট ও উপজেলা পরিষদ এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।

থানা পুলিশের উপস্থিততে ভ‌বের বাজার এলাকায় অনলাইনে জুয়া খেলার অপরা‌ধে The Public Gambling Act, 1867 এর আওতায় একজনকে ০১ মা‌সের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

এবং উপ‌জেলা প‌রিষ‌দ সংলগ্ন রাস্তায় গাঁজা সেব‌নের সরঞ্জাম ও গাঁজাসহ আটক অপর আরও একজন‌কে মাদকদ্রব‌্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় ০২ মা‌সের বিনাশ্রম কারাদন্ড ও ১হাজার টাকা- অর্থদন্ড অনাদা‌য়ে আরো ০৭ দি‌নের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হ‌য়।

জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মহসিন উদ্দিন জানান অপরাধ প্রবণতা প্রতিরোধে মাদক এবং অনলাইন জুয়ার বিরু‌দ্ধে উপ‌জেলা প্রশাস‌নের এ ধর‌নের অ‌ভিযান অব‌্যাহত থাক‌বে। জটুডে/এহাই

জগন্নাথপুরে বিএনপি মনোনীত প্রার্থী কয়ছর এম আহমদের উঠান বৈঠক

স্টাফ রিপোর্টারঃ-

সুনামগঞ্জ -৩ (জগন্নাথপুর – শান্তিগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কয়ছর এম আহমদ এর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২২ নভেম্বর)  বিকেল ৩টায় জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে জগন্নাথপুর পৌর শহরের ৫ নাম্বার ওয়ার্ডের বাড়ি জগন্নাথপুর বাঘজুর এলাকার সাবেক ছাত্রনেতা ৯০ এর শ্বৈরাচার বিরোধী আন্দোলনের তুখোড় নেতা যুক্তরাজ্য প্রবাসী মুহাইমিনুল হক চৌধুরী নানু এর বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক সুনামগঞ্জ -৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী  কয়ছর এম আহমেদ বলেছেন,

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় এলে ফ্যামিলি কার্ড চালু করা হবে। প্রাথমিক পর্যায়ে ৫০ লক্ষ পরিবারকে আর্থিক সহযোগিতা করতে ৫০ লক্ষ ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে।

মা কিংবা স্ত্রী অর্থাৎ পরিবারের নারী প্রধানের নামে এই ‘ফ্যামিলি কার্ড’ ইস্যু করা হবে। তিনি আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসার আহবান জানান।

৫ নাম্বার ওয়ার্ড মহিলাদল নেত্রী ফাতেমা বেগম চৌধুরীর সভাপতিত্বে ও হুসনা বেগমের পরিচালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এ মুকিত, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এম এ মতিন,

যুগ্ম আহবায়ক তকবুর মিয়া, সদস্য ফারুক আহমদ, হাবিবুর রহমান হাবিল, মইন উদ্দিন, সুমন আহমদ, পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব শফিকুল ইসলাম খেজর, বিএনপি নেতা শাহজাহান, রূপন মিয়া, ছাত্রদল নেতা মারজান আহমদ, জাহাঙ্গীর মিয়া,

মহিলা নেত্রী মায়াতুন বেগম, ফাহমিদা বেগম, গোলনাহার বেগম, রূপা বেগম, তাহমিনা বেগম, জান্নাত বেগম, সুমি বেগম। উঠান বৈঠক শেষে  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা সংম্বলিত লিফলেট সবার কাছে পৌঁছে দেন কয়ছর এম আহমদ।

জগন্নাথপুরে আমেরিকা প্রবাসী মোহাম্মদ আব্দুল গফুরকে উপজেলা প্রশাসনের শুভেচ্ছা স্মারক ক্রেষ্ট প্রদান

স্টাফ রিপোর্টারঃ-

প্রখ্যাত লোককবি, বৈষ্ণব বাউল ও ধামাইল গানের জনক রাধারমন দত্ত এঁর ১১০তম প্রয়াণ দিবস উপলক্ষে জগন্নাথপুর পৌর শহরের আব্দুল গফুর বিজনেস সেন্টারের স্বত্বাধিকারী আমেরিকা প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক মোহাম্মদ আব্দুল গফুরকে শুভেচ্ছা স্মারক ক্রেষ্ঠ প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও লোককবি রাধারমণ দত্ত সংস্কৃতি চর্চা কেন্দ্র এর আয়োজনে সমাজসেবক মোহাম্মদ আব্দুল গফুর এর হাতে শুভেচ্ছা স্মারক ক্রেষ্ট তুলে দেন ইউএনও মোঃ বরকত উল্লাহ।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  মো: মহসীন উদ্দিন, জগন্নাথপুর পৌরসভার প্রকৌশলী স্বতীশ গোস্মামী উপস্থিত ছিলেন।

স্হায়ী নাগরিকত্ব পেতে সময় লাগবে কুড়ি বছর

ডেস্ক রিপোর্টঃ-শরণার্থী নীতিতে ব্যাপক পরিবর্তন আনতে যাচ্ছে যুক্তরাজ্য সরকার। নতুন নীতি কার্যকর হলে দেশটিতে আশ্রয় নেওয়ার পর স্থায়ীভাবে বসবাসের আবেদন করতে ইচ্ছুক শরণার্থীদের অপেক্ষা করতে হবে টানা ২০ বছর।

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার (১৭ নভেম্বর) এই পরিকল্পনার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ।

বর্তমানে যুক্তরাজ্যে শরণার্থীরা ৫ বছরের বসবাসের অনুমতিপ্রাপ্ত হয়ে থাকেন এবং এরপর তারা অনির্দিষ্টকালের জন্য বসবাসের আবেদন করতে পারেন।

যুক্তরাজ্য সরকার মনে করছে, অবৈধভাবে সাগরপথে দেশটিতে প্রবেশ ও আশ্রয় চাওয়ার হার কমাতে কঠোর নীতি প্রয়োজন।

নতুন পরিকল্পনা অনুযায়ী- প্রথমে শরণার্থীদের সাময়িকভাবে বসবাসের অনুমতি দেওয়া হবে। এরপর নিয়মিতভাবে শরণার্থীর নিজ দেশের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হবে। সবশেষ পরিস্থিতি নিরাপদ মনে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে দেশে ফিরে যেতে বলা হবে।

নতুন নীতিতে সাময়িক বসবাসের মেয়াদ ৫ বছর থেকে কমিয়ে আড়াই বছর করা হচ্ছে। এর পর থেকেই শরণার্থীদের স্ট্যাটাস নিয়মিতভাবে মূল্যায়ন করা হবে।

সানডে টাইমসে দেওয়া এক সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বলেছেন, ‘মানুষকে সতর্ক করার জন্যই এই সংস্কারের পরিকল্পনা। এখনই উদ্যোগ না নিলে দেশে আরও বিভাজন সৃষ্টি হবে।’

যুক্তরাজ্যের নতুন নীতির ভিত্তি ডেনমার্কের কঠোর অভিবাসন আইন। ডেনমার্কে শরণার্থীদের সাধারণত দুই বছরের অস্থায়ী অনুমতি দেওয়া হয় এবং মেয়াদ শেষে পুনরায় আবেদন করতে হয়। লন্ডন একই ধরনের কঠোর কাঠামো অনুসরণ করতে চাইছে।

এদিকে নতুন নীতির সমালোচনা করেছে শরণার্থী কাউন্সিল। সংস্থাটির প্রধান নির্বাহী এনভার সোলোমন বলেছেন, ‘অভিবাসীদের বাধা না দিয়ে বরং তাদের ২০ বছরের অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। এটি যেকোনো মানুষের জন্যই বিশাল মানসিক চাপ তৈরি করবে।’

যুক্তরাজ্য সরকারের পরিসংখ্যান অনুযায়ী- গত মার্চ পর্যন্ত ১২ মাসে আশ্রয়ের আবেদন করেছেন ১ লাখ ৯ হাজার ৩৪৩ জন, যা আগের বছরের তুলনায় ১৭ শতাংশ বেশি। সর্বশেষ সাত দিনে দেশটিতে পৌঁছেছেন ১ হাজার ৬৯ শরণার্থী। চলতি বছর এখন পর্যন্ত সাগরপথে যুক্তরাজ্যে পৌঁছেছেন ৩৯ হাজারেরও বেশি মানুষ।

সরকারের নতুন পরিকল্পনা আগামী সপ্তাহেই ঘোষণা হওয়ার কথা।

বিশ্লেষকদের মতে, কঠোর এ নীতি ভবিষ্যতেও যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থায় উল্লেখযোগ্য প্রভাব ফেলবে।

জগন্নাথপুরে মারামারি মামলার আসামী কাইয়ূম গ্রেপ্তার

স্টাফ রিপোর্টঃ-জগন্নাথপুরে মারা-মারি মামলার আসামী কাইয়ূমকে (৪৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূইয়ার দিক নির্দেশনায় থানার এসআই আল-আমীন এর নেতৃত্বে এসআই অপূর্ব কুমার সাহা, এসআই দিপংকর হালদার, এসআই হাদী আব্দুল্লাহ, এসআই কবির আহমদ, এসআই রিফাত সিকদার, এএসআই আলী আকবর এবং এএসআই জমির উদ্দিন সহ একদল পুলিশ রবিবার (১৬ নভেম্বর) রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নেট অন্তর্ভুক্ত শ্রীপতিপুর গ্রাম নিবাসী মৃত ইছহাক আলীর ছেলে জগন্নাথপুর থানার এফআইআর নং-১২, তারিখ- ১৭ নভেম্বর, ২০২৫; জি আর নং-২০৪, ধারা- 307/323/326/354/379/
506/114/34 The Penal Code, 1860;এর এজাহার নামীয় আসামী আব্দুল কায়ুম (৪৫) কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ১৭ নভেম্বর সুনামগঞ্জ আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।

এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূইয়া
উল্লেখ্য, ছাতক ও জগন্নাথপুর উপজেলার সীমান্তবর্তী ছাতক উপজেলার শ্রীপতিপুর গ্রাম নিবাসী হাজী আবারক আলীর ছেলে সাহেব আলী(৫১) এর সাথে একই গ্রাম নিবাসী মৃত ইছহাক আলীর ছেলে আব্দুল কাইয়ূম (৪৫) এর সাথে বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব বিরোধ চলে আসছিল।

বিগত ১৪ ই নভেম্বর রোজ শুক্রবার বিকাল ৪ ঘটিকার সময় জগন্নাথপুর উপজেলাধীন যোগলনগর মার্কেটস্থ দীপক দাস এর চায়ের দোকানে বসে চা পান করছিলেন সাহেব আলী(৫১) এসময় আব্দুল কাইয়ূম ও আব্দুল মতিন এই দোকানে প্রবেশ করে সাহেব আলীকে অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশা-পাশি অতর্কিত হামলা চালিয়ে সাংবাদিক জুবায়ের আহমদ এর মাতা আয়দন মালা(৬০) ও সালিসি ব্যক্তি সহ ৬/৭ জনকে গুরুতর আহত করে। আহতদের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে হামলাকারীদের হাত থেকে আহতদের উদ্ধার করেন।

আহতরা জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন। এ বিষয়ে সাহেব আলী বাদী হয়ে ১৭ ই নভেম্বর হামলাকারী আব্দুল কাইয়ূম(৪৫) ও আব্দুল মতিন (৪০)কে আসামী করে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। মামলার পরিপেক্ষিতে আব্দুল কাইয়ূম (৪৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। জটুডে /এহাই