জাল নথিতে হাইকোর্ট থেকে হত্যা মামলার ৫ আসামির জামিন

জগন্নাথপুর টুডে ডেক্স::

তথ্য গোপন ও জাল নথি দাখিল করে হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন হত্যা মামলার পাঁচ আসামি। জালিয়াতির বিষয়টি নজরে আনা হলে বিচারপতি জাহাঙ্গীর হোসেনের একক ভার্চুয়াল বেঞ্চ আজ বুধবার আসামিদের জামিন বাতিলের আদেশ দেন। একইসঙ্গে আসামিরা যদি জামিনে ইতিমধ্যে কারাগার থেকে বেরিয়ে যান তাহলে সাত দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে। আর আত্মসমর্পণ না করলে আসামিদের গ্রেপ্তার করতে খুলনার এসপিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

এদিকে আসামিদের পক্ষ জামিন আবেদনের শুনানিতে অংশ নেয়া আইনজীবীকে শোকজ করেছে আদালত এবং ভার্চুয়াল কোর্টে মামলা পরিচালনা করা থেকে তাকে বিরত থাকতে বলা হয়েছে। জামিন বাতিল হওয়া আসামিরা হলেন, সোহাগ শেখ, সেলিম শেখ, জুয়েল শেখ, লুৎফর শেখ ও আব্দুল্লাহ মোল্লা।

আজ জামিন জালিয়াতির বিষয়টি আদালতের নজরে আনেন ডেপুটি অ্যাটর্নি জেনালে ড. মো.বশির উল্লাহ।

গত বছরের ৬ সেপ্টেম্বর খুলনার দিঘলিয়া উপজেলার পরবিলার টিপু শেখকে অতর্কিত হামলা করে খুন করা হয়। এ ঘটনায় দায়েরকৃত হত্যা মামলার ৩২ আসামির মধ্যে ৫ আসামি হাইকোর্টে জামিন চান। গত ১৮ মে হাইকোর্টের ভার্চুয়াল আদালত আসামিদের জামিন মঞ্জুর করে। তাদের আইনজীবী ছিলেন আবু হেনা মোস্তফা কামাল।

ড. মো. বশির উল্লাহ সাংবাদিকদের বলেন, মামলার বাদী পক্ষের আইনজীবী সুলতান মাহমুদ জানতে পারেন আসামিরা জালিয়াতি করে জামিন নিয়েছেন। তিনি বিষয়টি আমাদের অবহিত করেন। এরপর খবর নিয়ে দেখলাম ভূয়া এজাহার সৃজন এবং তথ্য গোপন করে জামিন হাসিল করেছে আসামিরা।

তিনি বলেন, মামলার চার্জশিট হয়েছে। অথচ হাইকোর্টে দাখিল করা জামিন আবেদনে বলা হয়েছে মামলা তদন্তাধীন। আদালতের সঙ্গে এরচেয়ে বড় জালিয়াতি আর হতে পারে না।

প্রাণঘাতী করোনা ভাইরাসে ৩৭ জনের মৃত্যু ::সনাক্ত ৩ হাজার ১শ ৯০ জন

জগন্নাথপুর টুডে ডেক্স::

দেশে বেড়েই চলছে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে ৩৭ জন মারা গেছেন। এর মধ্যে ৩৩ জন পুরুষ ও ৪ জন নারী এবং ২৫ জন ঢাকার বিভাগের ও ১২ জন অন্যান্য বিভাগের। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ১ হাজার ১২ জন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৯০ জন।

বুধবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

ব্রিফিংয়ে জানানো হয়, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় মোট ১৬ হাজার ৯৯৪টি নমুনা সংগ্রহ করা হয় এবং ১৫ হাজার ৯৬৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো চার লাখ ৪১ হাজার ৫৬০টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ১৯০ জনের শরীরে। ফলে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭৪ হাজার ৮৬৫ জনে।

এ ছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৬৩ জন। ফলে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট ১৫ হাজার ৮৯৯ জন।

বরাবরের মতোই করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা, বাইরে বেরোলে হ্যান্ড গ্লাভস পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান ডা. নাসিমা সুলতানা।

প্রাণঘাতী করোনায় একদিনে ৪৫ জনের মৃত্যু , নতুন আক্রান্ত ৩ হাজার ১শ ৭১ জন

জগন্নাথপুর টুডে ডেক্স::

দেশে গত একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ৪৫ জনের মৃত্যু হয়েছে। এটাই এখন পর্যন্ত মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩১৭১ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৭৭৭ জন।

মঙ্গলবার (০৯ জুন) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ব্রিফিংয়ে জানানো হয়, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ হাজার ৬৬৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো চার লাখ ২৫ হাজার ৫৯৫টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ১৭১ জনের শরীরে। ফলে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭১ হাজার ৬৭৫ জনে।

এ ছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৭৭ জন। ফলে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট ১৫ হাজার ৩৩৬ জন।

বরাবরের মতোই করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা, বাইরে বেরোলে হ্যান্ড গ্লাভস পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান ডা. নাসিমা সুলতানা।

এনজিও সংস্থা ব্র্যাকের কিস্তির চাপে শ্রমিকের ‘আত্মহত্যা’

জগন্নাথপুর টুডে ডেক্স::

নওগাঁর রাণীনগরে ব্র্যাকের ঋণের কিস্তির চাপের কারণে ছাইদুল ইসলাম (৫০) নামে এক দিনমজুর আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। ছাইদুল ইসলাম উপজেলার বড়গাছা ইউনিয়নের বড়িয়া গ্রামের মৃত-আয়েত আলী শেখের ছেলে। রবিবার রাতে গ্যাসের ট্যাবলেট খেয়ে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মারা যান।

ছাইদুল ইসলামের ভাই রহিদুল ইসলাম জানান, ব্র্যাক থেকে এক লাখ টাকা ঋণ নিয়েছিলেন ছাইদুল। করোনা ভাইরাস প্রতিরোধে সারা দেশ লকডাউন থাকার কারণে তাকে কয়েক মাস কোনো কিস্তি দিতে হয়নি। গত শনিবার ব্র্যাক কর্মীরা এসে ছাইদুলকে রবিবারে কিস্তি দেওয়ার জন্য চাপ দিয়ে যায়।

তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে আমার ভাইয়ের তেমন কোনো কাজকর্ম না থাকায় পরিবার-পরিজন নিয়ে তার দিনকাল খুব ভালো যাচ্ছিলো না।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ জহুরুল হক বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ এখনো পাইনি ।

করোনা ভাইরাসের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যেখানে প্রধানমন্ত্রী সকল প্রকারের এনজিওদের কিস্তি আদায় বন্ধ রাখার নির্দেশনা প্রদান করেছেন অথচ উপজেলার বিভিন্ন গ্রামে বিভিন্ন এনজিওরা তাদের কিস্তি আদায়ের কাজ করে আসছে। এই কর্মকান্ড যদি বন্ধ রাখা না হয় তাহলে কর্মহারা অনেক অসহায়, দিনমজুর ও হতদরিদ্ররা কিস্তির চাপ থেকে বাঁচার জন্য এভাবেই নিজেদের জীবন উৎসর্গ করতে বাধ্য হবেন বলে আশঙ্কা করছেন সচেতন মহল।

 

ইংল্যান্ডের নর্থাম্পটন বারায় প্রথম বাংলাদেশী ডেপুটি মেয়র হলেন সিলেটের রুফিয়া আশরাফ

যুক্তরাজ্য অফিস :
ইংল্যান্ডের নর্থাম্পটন বারা কাউন্সিলের প্রথম ব্রিটিশ বাংলাদেশী বাঙালি কাউন্সিলর রুফিয়া আশরাফ ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব নিয়ে বিলেতে বাঙালি কমিউনিটির মুখ উজ্জ্বল করলেন ।

করোনা ভাইরাসের কারনে কাউন্সিলের বার্ষিক সভা গত ২১ শে মে জোম আপসের মাধ্যমে অনুষ্ঠিত হয়। আর ভারচুয়াল সভায় রুফিয়া আশরাফ আগামী এক বছরের জন্য ডেপুটি মেয়র হিসাবে শপথ নেন।

নর্থাম্পটনের ইতিহাসে প্রথম বাংলাদেশী ডেপুটি মেয়র হয়ে রুফিয়া আশরাফ জানান, নর্থাম্পটনের ইতিহাসে সাত শত বছর পরে আমি কল্পনা করিনি আমি প্রথম বাংলাদেশী ডেপুটি মেয়র হবো।

ব্রিটেনের মুলধারার রাজনীতিতে তরুনদের আসার আহবান জানান রুফিয়া আশরাফ। উল্লেখ্য নর্থাম্পটনের ডালিংটন এলাকার ওয়ারেন রোডের বাসিন্দা ডেপুটি মেয়র রুফিয়া আশরাফ। এক ছেলে ও দুই মেয়ে সন্তানের জননী রুফিয়া আশরাফের স্বামী আবু তাহের মোহাম্মদ আশরাফ। রুফিয়া আশরাফের বাংলাদেশের বাড়ী সিলেট নগরীর ছাড়াদিঘীর পার।

রুফিয়া আশরাফ দুইবার ইংল্যান্ডের নর্থাম্পটন সেইন্ট জেমস ওয়ার্ড থেকে লেবার পার্টির প্রার্থী হয়ে কাউন্সিলর নির্বাচিত হন। ২০১৪ সালে স্থানীয় সরকার নির্বাচনে প্রথম বারের মতো কাউন্সিলার বিজয়ী হওয়ার পর থেকেই নর্থাম্পটন বারাহ কাউন্সিলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন রুফিয়া আশরাফ।

মহামারী করোনা ভাইরাসে সারাদেশে একদিনে মৃত্যু ৪২, আক্রান্ত ২৭৪৩

জগন্নাথপুর টুডে ডেস্ক::

দেশে এক দিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ৪২ জনের মৃত্যু হয়েছে। এটাই এখন পর্যন্ত মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮৮৮ জন।

এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে আরো দুই হাজার ৭৪৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৫ হাজার ৭৬৯ জন।

রবিবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে নিয়মিত বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে ৩৫ জন পুরুষ, সাতজন নারী। তাদের মধ্যে ৩০ জন হাসপাতালে এবং ১২ জন বাড়িতে মারা গেছেন।

বুলেটিনে বলা হয়, ১৩ হাজার ১৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। ৫২টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট ১৩ হাজার ৯০৩ জন।

ডা. নাসিমা সুলতানা বরাবরের মতোই করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা, বাইরে বেরোলে হ্যান্ড গ্লাভস পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।

প্রাণঘাতী করোনা ভাইরাসে সারাদেশে আজ মৃত্যুর সংখ্যা ৩৫ জন: নতুন শনাক্ত ২৬৩৫

জগন্নাথপুর টুডে ডেক্স::

দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৩৫ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮৪৬ জনে। এছাড়া একই সময়ে আরও ২ হাজার ৬৩৫ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে এবং ৫২১ জন সুস্থ হয়েছেন।

শনিবার (৬ জুন) দুপুরে রাজধানীর মহাখালিস্থ স্বাস্থ্য অধিদফতর থেকে দেশে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে আরও বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১২হাজার ৯০৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১২ হাজার ৪৮৬টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো তিন লাখ ৮৪ হাজার ৮৫১টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও দুই হাজার ৬৩৫ জনের দেহে। ফলে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৩ হাজার ২৬ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৫ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো ৮৪৬ জনের।

পাশাপাশি গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫২১ জন। ফলে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট ১৩ হাজার ৩২৫ জন।

ডা. নাসিমা সুলতানা বরাবরের মতোই করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা, বাইরে বেরোলে হ্যান্ড গ্লোভস পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।

করোনাভাইরাসের প্রকোপে গোটা বিশ্ব এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। চীনের উহান শহর থেকে গত ডিসেম্বরে ছড়ানোর পর এ ভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় ৬৬ লাখ। মৃতের সংখ্যা প্রায় ৪ লাখের কাছাকাছি। তবে সোয়া ২৯ লাখের মতো রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ।

করোনা: দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ৭৪৬, নতুন শনাক্ত ২৬৯৫

জগন্নাথপৃর টুযে ডেক্স::

দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ৩৭ জন মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ২৮ জন পুরুষ এবং ৯ জন নারী। পাশাপাশি ১৯ জন ঢাকার বিভাগে ও ১৮ জন অন্যান্য বিভাগের। এ নিয়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭৪৬ জনে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় আরো ২ হাজার ৬৯৫ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে।

বুধবার (৩ জুন) দুপুরে রাজধানীর মহাখালিস্থ স্বাস্থ্য অধিদফতর থেকে দেশে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে আরো বলা হয়, করোনা ভাইরাস শনাক্তে মোট ৫০টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ১০৩টি নমুনা সংগ্রহ করা হয় এবং ১২ হাজার ৫১০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে আরো ২ হাজার ৬৯৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ হাজার ১৪০ জনে।

পাশাপাশি গত ২৪ ঘণ্টায় আরো ৪৭০ জন সুস্থ হয়েছেন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৫৯০ জনে।

ডা. নাসিমা সুলতানা বরাবরের মতোই করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা, বাইরে বেরোলে হ্যান্ড গ্লোভস পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।

করোনাভাইরাসের প্রকোপে গোটা বিশ্ব এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। চীনের উহান শহর থেকে গত ডিসেম্বরে ছড়ানোর পর এ ভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় ৬৪ লাখ। মৃতের সংখ্যা ছাড়িয়েছে তিন লাখ ৭৭ হাজার। তবে সোয়া ২৯ লাখের মতো রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ।

দেশে একদিনে সর্বোচ্চ আক্রান্তের নতুন রেকর্ড, মৃত্যু ৩৭জনের

 

জগন্নাথপুর টুডে ডেক্স::

দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ৩৭জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭০৯জনে। এছাড়াও নতুন করে আরো ২ হাজার ৯১১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর মহাখালিস্থ স্বাস্থ্য অধিদফতর থেকে দেশে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

স্বাস্থ্য অধিদফতর থেকে জানানো হয়, ১২৭০৪ টি নমুনা পরীক্ষায় ২৯১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত সারা দেশে করোনায় আক্রান্ত ৫২৪৪৫জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫২৩। মোট সুস্থ হয়েছেন ১১১২০জন। ২৪ ঘণ্টায় করোনায় ৩৭ জনের মৃত্যুতে মোট প্রাণহানি সংখ্যা ৭০৯ জন।

ডা. নাসিমা সুলতানা বরাবরের মতোই করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা, বাইরে বেরোলে হ্যান্ড গ্লোভস পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।

করোনাভাইরাসের প্রকোপে গোটা বিশ্ব এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। চীনের উহান শহর থেকে গত ডিসেম্বরে ছড়ানোর পর এ ভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় ৬৪ লাখ। মৃতের সংখ্যা ছাড়িয়েছে তিন লাখ ৭৭ হাজার। তবে সোয়া ২৯ লাখের মতো রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ।

এখনো শক্তি হারায়নি করোনা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

জগন্নাথপুর টুডে ডেক্স:

এখনো প্রাণঘাতী করোনা ভাইরাস শক্তি হারায়নি; আর এ জন্য ভাইরাসটি থেকে সাবধান হওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সম্প্রতি আলবার্তো জাঙ্গরিল্লো নামে ইতালির এক শীর্ষ চিকিৎসক দাবি করেন করোনা ভাইরাস তার শক্তি হারাচ্ছে এবং অনেক কম মারাত্মক হয়ে উঠছে।

এমন দাবির পর সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ মাইক রায়ান সাংবাদিকদের বলেন, এটি এখনো প্রাণঘাতী একটি ভাইরাস। আমাদের সাবধান থাকতে হবে। হঠাৎ করে ভাইরাসটি নিজ ইচ্ছায় কম রোগ জীবাণু ছড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এমনটি ভাবার আগে আমাদের অতি সাবধানতা অবলম্বন করতে হবে।

এদিকে ইতালির ন্যাশনাল হেলথ কাউন্সিলের প্রধান ফ্রাঙ্কো লোকলেতেল্লি করোনা নিয়ে শীর্ষ চিকিৎসক আলবার্তো জাঙ্গরিল্লোর মন্তব্যকে হতবুদ্ধিকর বলে আখ্যায়িত করেছেন। এছাড়াও রোমের স্পাল্লাজানি ইনফেকশিয়াস ডিজিজ ইন্সটিটিউটের পরিচালক জিউসেপ ইপোলিতোও বলেছেন যে করোনা ভাইরাস শক্তি হারিয়েছে এমন কোন প্রমাণ পাওয়া যায়নি।

ওয়ার্ল্ডওমিটারের দেয়া তথ্য অনুযায়ী, করোনায় বিশ্বে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬৩ লাখ ৬৬ হাজার ১৯৩ জন। মারা গেছেন ৩ লাখ ৭৭ হাজার ৪৩৭ জন।