চিলাউড়া হলদিপুর ইউনিয়নের রসুলপুর মাদরাসার এডহক কমিটি অনুমোদন

স্টাফ রিপোর্টঃ

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের রসুলপুর চিলাউড়া গ্রামের রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসার এডহক কমিটি অনুমোদন করা হয়েছে।

অনুমোদিত কমিটিতে রয়েছেন সভাপতি জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ বরকত উল্লাহ,অভিভাবক সদস্য জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক ও সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাশিম ডালিম, শিক্ষক সদস্য
রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসার সিনিয়র মৌলভী আব্দুল মান্নান, সদস্য সচিব রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার তাজুল ইসলাম। নবগঠিত এডহক কমিটিকে এলাকাবাসী সহ বিভিন্ন মহল অভিনন্দন জানিয়েছেন।
জটুডে /এহাই

শহীদ আব্দুল হান্নানের স্মৃতি রক্ষায় হবিবপুর পাঠানবাড়ি নিজ ভবনে স্মৃতি ফলক স্থাপন

স্টাফ রিপোর্টারঃ-

১৯৭১ সালের ৩১ আগস্ট শ্রীরামসিতে পাক বাহিনীর হাতে জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর পাঠান বাড়ির কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুল হান্নান শহীদ হন। ঐ সময় পাক বাহিনী অনেক মানুষকে হত্যা করেছিল৷ আব্দুল হান্নান তার মামার বাড়িতে ছিলেন।

পাক বাহিনী হাফাতি হাওর থেকে ধরে নিয়ে আব্দুল হান্নানকে হত্যা করেছিল। সে সময় শহীদ আব্দুল হান্নানকে তার নানারা মিরপুর ইউনিয়নের গড়গড়ি গ্রামে দাফন করেছিলেন। ছাড়াও হবিবপুর গ্রামের অনেক মানুষ মুক্তিযোদ্ধে আংশ গ্রহন করেছিলেন। শহীদ আব্দুল হান্নানের স্মৃতি রক্ষায় দীর্ঘদিন পর তার ছোট ভাই যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আলহাজ্ব মন্তাজ আলী তাদের বাড়ির মূল ভবনে এ স্মৃতি ফলক স্থাপন করেছেন।

শুক্রবার (১৬ মে ২০২৫) বাদ জুমা শহীদ আব্দুল হান্নানের স্মৃতি ফলক স্থাপন অনুষ্ঠানে স্মৃতি চারন করে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপি নেতা জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর  ড. এডভোকেট জিয়াউর রহিম শাহিন, শহীদ আব্দুল হান্নানের ছোট ভাই আলহাজ্ব মন্তাজ আলী।

স্মৃতি ফলক স্থাপন অনুষ্ঠানে এডভোকেট জিয়াউর রহিম শাহিন বলেছেন ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে সারা বাংলাদেশী জাতির জন্য একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। ১৯৭১ এর মহান মুক্তিযোদ্ধের মাধ্যমে আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ও একটি লাল সবুজের পতাকা পেয়েছিলাম।

৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি। তাদের কাছে কৃতজ্ঞ ও চিরঋণী বাংলাদেশের মানুষ। এই দিনে পাক বাহিনীর হাতে আমাদের হবিবপুর পাঠান বাড়ির কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হান্নান শহীদ হয়েছিলেন।

পাক বাহিনী এসময় শ্রীরামসীতে অনেক এলাকার মানুষজনদের নিয়ে হত্যা করেছে। এই নির্মম হত্যাকান্ড আমাদের ইতিহাসে চির স্মরনীয়। আমরা সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করি।

এসময় হবিবপুর এলাকার  বিশিষ্ট মুরব্বী আলহাজ্ব নজরুল ইসলাম হীরা, আবুল মনসুর সাব মিয়া, বজলুর রশীদ চৌধুরী, সমাজকর্মী বাবর আহমদ, ফজলুল হক আমিনীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। ####

জ.টুডে/হু/২০২৫ইং

মোদের ঠিকানা —আব্দুল মুকিত মুখতার

স্টাফ রিপোর্টঃ

নববর্ষের শুভেচ্ছা জানাই
আজ চৌদ্দ’শ বত্রিশে
স্কুলজীবনের স্মৃতিকথা
বলবো নাকি হরষে।

পহেলা বৈশাখের উৎসব হতো
স্বরূপচন্দ্র হাইস্কুলে
স্মৃতিময় সেই দিনের কথা
যাওয়া যায় কি ভুলে?

আজ এসেছে নববর্ষের
সেই পহেলা বৈশাখ
অর্ধ শতাব্দি পরেও শুনি
সেই আনন্দের হাঁক ডাক।

চৈত্র সংক্রান্তির আনন্দকথা
অনেকটা যাইনি ভুলে
স্মৃতির খাতায় লেখা রয়েছে
দেখলাম পাতা খুলে।

সহপাঠি সব মিলে করতাম
নানান ফুর্তি আমোদ
মনে হলে সে স্মৃতিকথা
মন মানে না প্রবোধ।

রাতে হতো পূজা—পার্বন
দিবসে কত খেলাধূলা
হালখাতার মিষ্টি খাওয়া
যাবে না কখনো ভোলা।

জগন্নাথপুর বাজার ডাকতো
‘যা পারো খাও মিষ্টি’
দল বেধে মিষ্টান্ন খাওয়ার
কী আনন্দময় কৃষ্টি।

বাজারে ঘুরতাম এ—ঘর ও—ঘর
হায় ভোজণের হালখাতা
কোথায় সেসব দরদী মানুষ
স্বজনপ্রীতির দিত বারতা।

নববর্ষের শুভেচ্ছা দিতাম
হ্যান্ডশ্যাক কিম্বা কোলাকুলি
হারিয়ে গেল জীবন থেকে
অতি আনন্দের দিবসগুলি।

সেই সহপাঠি নাইরে পাশে
অনেকে গেছে ভুলে
কেউ তো আজ নিজেই স্মৃতি
ওপার গেছে চলে।

তবুও তাদের স্মৃতির প্রতি
রইল তাজা শুভেচ্ছা ফুল
শুভ নববর্ষ মোদের ঠিকানা
স্বরূপচন্দ্র হাইস্কুল।

 

জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সম্ভাব্য সেক্রেটারি প্রার্থী শাহজাহান মিয়া

স্টাফ রিপোর্টারঃ-

জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সম্ভাব্য সেক্রেটারি প্রার্থী হিসেবে অভিমত ব্যক্ত করেছেন বাজারের তরুন ব্যবসায়ী শাহ সুন্দর স’মিল এর পরিচালক মোঃ শাহজাহান মিয়া।

শাহজাহান মিয়া ২০০১ সাল থেকে সুনামের সাথে জগন্নাথপুর বাজারে ব্যবসা করে আসছেন। তিনি জগন্নাথপুর বাজারের বার বার নির্বাচিত সাবেক বাজার সেক্রেটারি মোঃ আব্দুল তাহিদের পুত্র।

সেক্রেটারি প্রার্থী মোঃ শাহজাহান মিয়া জানান, আমার বাবা জগন্নাথপুর বাজারের সাবেক বাজার সেক্রেটারি। তিনি বার বার নির্বাচিত হয়ে বাজারের ব্যবসায়ীদের কল্যাণে কাজ করে গেছেন।

আমিও আমার বাবার সেই ঐতিহ্যকে ধরে রাখতে আগামীতে বাজার সেক্রেটারি পদে প্রার্থী হয়ে ব্যবসায়ীদের কল্যাণে কাজ করতে চাই। তিনি বাজারের সকল ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করছেন।

অচিরেই দেশনায়ক তারেক রাহমান বাংলাদেশে ফিরে আসবেন– কয়ছর এম আহমদ

মো: হুমায়ুন কবির:-

যুক্তরাজ্য বিএনপির তিন বারের সাধারণ সম্পাদক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক ছাত্রনেতা কয়ছর এম আহমদ বলেছেন আমার মা কে কাছে নিয়ে দেখতে পারলেও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী মমতাময়ী মা বেগম খালেদা জিয়াকে জালিম স্বৈরাচারী আওয়ামিলীগ সরকার বন্দি করে রাখার কারণে দেশনায়ক তারেক রাহমান তাঁর মমতাময়ী মা’কে দেখতে পারেননি। অচিরেই দেশনায়ক তারেক রাহমান এই নতুন স্বাধীন বাংলাদেশে ফিরে আসবেন।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর ৪টায় উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে পৌর পয়েন্টে  গণসংবর্ধনা সভায় যুক্তরাজ্য বিএনপির তিন বারের সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ তাকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে তিনি আওয়ামী লীগ সরকারের গুম হওয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক সিলেটের কৃতিসন্তান এম ইলিয়াস আলী সহ স্বৈরাচারী শেখ হাসিনার সময়ে গুম হওয়া সকল নেতাকর্মী সন্ধানের দাবী জানান। একটি পৌরসভা ও  ৮টি ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্র দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা  খণ্ড খণ্ড মিছিল সহকারে সংবর্ধনা অনুষ্ঠানে এসে যোগ দেন।

গণসংবর্ধনায় আগত সংবর্ধিত অতিথিদের বসার জন্য প্রায় ২শত আসনের একটি বৃহৎ মঞ্চ তৈরি করা হয়। এদিকে দুপুরে সিলেট ওসমানী বিমানবন্দর থেকে শতাধিক গাড়িবহর নিয়ে যুক্তরাজ্য বিএনপির  সংবর্ধিত অতিথিবৃন্দ সহ বিএনপি কেন্দ্রীয় ও সিলেট বিভাগের নেতৃবৃন্দ জগন্নাথপুরে এসে পৌঁছালে কয়ছর এম আহমেদকে উপজেলা ও পৌর  বিএনপির নেতৃবৃন্দরা ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত এম এ মুকিতের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীদ লুনা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি কলিম উদ্দিন মিলন।

সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জিয়াউর রহিম শাহীন ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট জামাল উদ্দিন আহমেদের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন,  সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল। বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী,

মৌলভীবাজার জেলা বিএনপির সাধারন মিজানুর রহমান, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক মিছবাহুজ্জামান জামান সোহেল,   সুনামগঞ্জ জেলা আইনজিবি ফোরামের সভাপতি এডভোকেট মাসুক আলম, যুক্তরাজ্য বিএনপি সহ সভাপতি তাজুল ইসলাম, যুক্তরাজ্যে বিএনপির সহ-সভাপতি  সুজাতুর রেজা,

যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মুজিবুর রহমান, যুক্তরাজ্য বিএনপির সহ সম্পাদক ফেরদৌস আলম, যুক্তরাজ্য বিএনপির অর্থ সম্পাদক ছালেহ আহমদ গজনবী, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি যুক্তরাজ্য বিএনপি নেতা রাজু আহমদ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের  সাধারণ সম্পাদক আবুল হোসেন, পৌর বিএনপির সভাপতি এম এ মতিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোছাব্বির আহমদ,

পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক তকবুর হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, যুগ্ম আহবায়ক জুবেদ আলী লকন, পৌর যুবদলের আহবায়ক লিটন আহমদ, যুগ্ম আহবায়ক শামীম আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের  আহবায়ক হাজি হারুনুর রশীদ, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক নুরুল আমীন, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম খেজর, উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, পৌর ছাত্রদলের আহবায়ক ইমন আহমদ, কলেজ ছাত্রদলের আহবায়ক রুহুল আমীনসহ বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। যুক্তরাজ্য বিএনপির তিনবারের সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ  রাজনৈতিক মামলা সহ  নিরাপত্তাহীনতার  কারণে গত ১ যুগ ধরে যুক্তরাজ্য থেকে মাতৃভূমিতে আসতে পারেননি।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর তিনি গত ১৬ অক্টোবর ৭৭  নেতাকর্মীকে সফরসঙ্গী করে যুক্তরাজ্য থেকে সৌদিআরবে গিয়ে পবিত্র ওমরা পালন শেষে করেন এবং ২০ অক্টোবর ভোরে এসে শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

২১ অক্টোবর সোমবার দুপুরে কয়ছর আহমদের নেতৃত্বে সফরসঙ্গী নেতাকর্মীরা শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে বিএনপির দলীয় কার্যালয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। ২২ অক্টোবর(মঙ্গলবার) কয়ছর এম আহমেদ তাঁর  সফরসঙ্গী  যুক্তরাজ্য বিএনপির শতাধিক নেতাকর্মী নিয়ে  তাঁর জন্মস্থান সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় আসলে তাকে গণসংবর্ধনা প্রদান করা হয়।

কয়ছর এম আহমেদের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জগন্নাথপুরে বিএনপির প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টারঃ-

যুক্তরাজ্য বিএনপির তিন বারের সফল সাধারণ সম্পাদক, বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, দেশনায়ক তারেক রহমানের আস্থাভাজন, সুনামগঞ্জ ৩ (জগন্নাথপুর- শান্তিগঞ্জ) আসনের মাটি ও মানুষের নেতা, জননেতা কয়ছর এম আহমেদ দীর্ঘ এক যুগ পর বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা ও জগন্নাথপুর পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

গত রবিবার (১৩ অক্টোবর) জগন্নাথপুর উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম এ মুকিতের সভাপতিত্বে, জগন্নাথপুর পৌর বিএনপির সভাপতি এম এ মতিন ও জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমেদের যৌথ পরিচালনায় প্রস্তুতি সভায় আলোচনার অংশগ্রহণ করেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি এড. মল্লিক মঈন উদ্দিন সুহেল, জগন্নাথপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এড. জিয়াউর রহিম শাহিন, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মিছবাউজ্জামান সুহেল, জগন্নাথপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তকবুর মিয়া, জগন্নাথপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি কয়েস উদ্দিন, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোসাব্বির আহমদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, জগন্নাথপুর উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলু মিয়া, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আলিম উদ্দিন মেম্বার, কলকলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান কমরু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাদিকুর রহমান নান্নু, পাটলী ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম সফিক, মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ নূর, সাধারণ সম্পাদক আখলুল করিম, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক ডাঃ রাজা মিয়া, রানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী চান মিয়া, সৈয়দপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আজমল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাহিন তালুকদার, আশারকান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক কবেরী, সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম খান, পাইলগাও ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান তহুর, সাধারণ সম্পাদক সৈয়দ জুবায়ের আহমদ আবু, জগন্নাথপুর পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন মিটু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল হক, পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, পৌর বিএনপির সদস্য শিশু মিয়া, সদস্য মঈন উদ্দিন, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক ও সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাশিম ডালিম, জগন্নাথপুর পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক শামিম আহমদ, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হারুনুর রশিদ হারুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান মিজান, জগন্নাথপুর পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক নূরুল আমিন, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, জগন্নাথপুর পৌর ছাত্রদলের আহবায়ক ইমন আহমদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব মোবারক হোসেন তুহিন, জগন্নাথপুর কলেজ ছাত্রদলের আহবায়ক রুহুল আমিন সহ আরো অনেকে।

আগামী ২২ অক্টোবর মঙ্গলবার যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক, বিএনপি জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, কয়ছর এম আহমেদের সম্মানে জগন্নাথপুর পৌর পয়েন্টে গণসংবর্ধনা কে সফল করে  তুলতে গণসংবর্ধনা ব্যবস্থাপনা কমিটি সহ বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে৷ ব্যবস্থাপনা কমিটিতে সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি এড. মল্লিক মঈন উদ্দিন সুহেল, জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম এ মুকিত, সহ সভাপতি এড. জিয়াউর রহিম শাহিন, পৌর বিএনপির সভাপতি  এম এ মতিন, জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, জামাল উদ্দিন আহমেদ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তকবুর মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক  সৈয়দ মোসাব্বির আহমদ, আব্দুস সোবহান, পৌর বিএনপির সাংগঠনিক শামসুল হক, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক  দিলু মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, পৌর যুবদলের আহবায়ক মোঃ লিটন মিয়া, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী হারুনুর রশিদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক,  নুরুল আমিন, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক, জগন্নাথপুর  মামুনুর রশীদ, জগন্নাথপুর পৌর  ছাত্রদলের আহবায়ক, ইমন আহমদ, জগন্নাথপুর কলেজ ছাত্রদলের আহবায়ক রুহুল আমিন।

প্রচার উপ-কমিটি রানীগঞ্জ ও পাইলগাও ইউনিয়ন, জগন্নাথপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি এড. জিয়াউর রহিম শাহিন,  জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, যুগ্ম-আহবায়ক সৈয়দ ইসহাক আহমদ, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক দিলু মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী হারুনুর রশিদ, কলেজ ছাত্রদলের আহবায়ক রুহুল আমিন। প্রচার উপ-কমিটি পাটলী ও মিরপুর ইউনিয়ন, জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ জামাল উদ্দিন আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক খলিলুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জুবেদ আলী লখন, যুগ্ম-আহবায়ক রাসেল বক্স, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হারুনুর রশীদ,  উপজেলা ছাত্রদলের জাকারিয়া আহমেদ। প্রচার উপ-কমিটি কলকলিয়া ও চিলাউড়া হলদিপুর ইউনিয়ন, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, যুগ্ম-আহবায়ক জহিরুল ইসলাম লেবু, উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, উপজেলা ছাত্রদলের জিতু মিয়া।

প্রচার উপ-কমিটি সৈয়দপুর শাহারপাড়া ও আশারকান্দী ইউনিয়ন, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মুসাব্বির আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মিয়া মোহাম্মদ ইউসুফ,  উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেওয়াজ মিয়া। মিডিয়া উপ-কমিটিতে জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম এ মুকিত, জগন্নাথপুর পৌর বিএনপির সভাপতি এম এ মতিন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমেদ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তকবুর মিয়া,  উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, পৌর যুবদলের আহবায়ক মোঃ লিটন মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, হাজী হারুনুর রশিদ হারুন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক  নুরুল আমিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, পৌর ছাত্রদলের আহবায়ক  ইমন আহমদ, কলেজ ছাত্রদলের আহবায়ক রুহুল আমিন। এছাড়াও গণসংবর্ধনাকে সফল ও স্বার্থক করে তুলতে আরও বিভিন্ন উপ-কমিটি করা হয়েছে৷

জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ-
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন জগন্নাথপুর উপজেলার  ৮নং আশারকান্দি ইউনিয়ন শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় দাওরাই বাজারে আয়োজিত সভায় আশারকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফজলুল হক কবিরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম এ মুকিত।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জিয়াউর রহিম শাহীন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোছাব্বির আহমেদ, আব্দুস সোবহান।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফখরুল ইসলাম খানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক দিলু মিয়া, উপজেলা বিএনপি নেতা আলিম উদ্দিন, গোলাম কিবরিয়া পারভেজ, পৌর বিএনপি নেতা ফারুক আহমেদ,

৮ নং আশারকান্দি ইউপি বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ রুহেল, উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, যুগ্ম আহবায়ক জুবেদ আলী লকন, সুনামগঞ্জ জেলা যুবদল নেতা সুহেল আহমদ খান টুনু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিয়া মোহাম্মদ ইউসুফ,

মিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আখলুল করিম, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোহাদ্দিস আহমেদ, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী হারুনুর রশীদ, জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম খেজর, নিজাম উদ্দিন, সদস্য টিপু আহমেদ,

জগন্নাথপুর পৌর যুবদলের যুগ্ম আহবায়ক বিলাল আহমেদ, আশারকান্দি ইউপি যুবদলের সভাপতি আব্দুল মালেক, সহ সভাপতি ছুরুক আহমেদ, আক্তার মিয়া, জামাল আহমেদ, মকবুল ইসলাম খান, প্রচার সম্পাদক  জনি চৌধুর, ছাত্রদল  সহ সভাপতি এখতিয়ার খান, সিলেট মহানগর ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক জুনেদ আহমদ,

জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, জগন্নাথপুর পৌর ছাত্রদলের আহবায়ক ইমন আহমেদ, সদস্য সচিব মোবারক হোসেন তুহিন, জগন্নাথপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের  আহবায়ক রুহুল আমিন, তাজপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক জুনায়েদ হোসেন।

যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রবীণ নেতা আব্দুল আলী রউফের ছোট ভাই আবু বক্করের ইন্তেকাল

স্টাফ রিপোর্ট ঃ  জগন্নাথপুর উপজেলার রতিয়ারপাড়া গ্রামের সারেং বাড়ির কৃতি সন্তান যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রবীণ নেতা,সুনামগঞ্জ জেলা সমিতি ইউকের চেয়ারম্যান,যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি নেতা সমাজসেবক আব্দুল আলী রউফের ছোট ভাই আবু বক্কর (৬৫) ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি,,,,,,,,, রাজিউন।

শনিবার(৯ জুলাই) বিকেল তিনটায় রতিয়ারপাড়া সারেং বাড়িস্হ নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে, ছয় মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।

আকষ্মিক মৃত্যুর খবর জানাজানি হলে সারেং বাড়িতে শতশত শোকার্ত মানুষের ঢল নামে।

ঐ দিন সন্ধ্যা সাড়ে সাতটায় রতিয়ারপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে মরহুম আবুবক্কের নামাজের জানাযা অনুষ্ঠিত হয়।

নামাজের জানাযা পূর্ব মরহুমের স্মৃতি চারণ এবং রুহের মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক সহ স্হানীয় গন্যমাণ্য ব্যাক্তিবর্গ।

পরে সারেং বাড়িস্হ পারিবারিক কবরস্হানে দাফন সম্পন্ন করা হয়।

জটুডে /এহাই

মসজিদে দান করা কাঁঠালের দাম হাঁকা নিয়ে শান্তিগঞ্জে ভয়াবহ সংঘর্ষ :নিহত-৩ আহত-৪০আটক-৩

 

সুনামগঞ্জ প্রতিনিধি ঃ সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার জয়কল ইউনিয়নের হাসনাবাজ গ্রামে মসজিদে দানকৃত একটি কাঠাল নিলামে তোলা এবং দাম হাকাঁনো নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দু”পক্ষের সংঘর্ষে ৩জন নিহত এবং উভয়পক্ষের ৪০ জন আহত হয়েছেন।

এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে। তবে আরো ৩ জনের অবস্থা আশংঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

আজ সোমবার (১০ জুলাই) সকাল ১১টায় এই সংঘর্ষের ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন হাসনাবাজ গ্রামের মো. বাবুল মিয়া(৫৮), নুরুল ইসলাম (৪২),মোঃ শাহজাহান (৩৬)।

আহতদের নাম ও পরিচয় জানা যায়নি। খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,হাসনাবাজ গ্রামের মসজিদে এক ব্যাক্তি একটি কাঠাল দান করেন।

মসজিদে গ্রামবাসীর উপস্থিতিতে এই কাঠালটি নিলামে তোলা হয় এবং দাম হাকাঁনো হয়। এতে গ্রামের দ্বীন ইসলামের পক্ষের লোকজন দামের কথা শুনা যাচ্ছে না বলে আওয়াজ তুললে প্রতিপক্ষ একই গ্রামের সুনু মিয়া ও জুনাব আলীর লোকজনরা বলে উঠেন মসজিদের ভেতরে অবস্থানকারী সবাই শুনলেও তোমরা কেন শুনতে পাওনি এনিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাাকটি হয়।

এরই জের ধরে সকালে দ্বীন ইসলামের লোকজনের সাথে প্রতিপক্ষ সুনু মিয়া ও জুনাব আলীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন।

এতে দ্বীন ইসলামের পক্ষের বাবুল মিয়া(৫৮) ও নুরুল ইসলাম(৪২) ঘটনাস্থলেই নিহত হন এবং সুনু মিয়া জুনাব আলী গংদের পক্ষে মো. শাহজাহান মিয়াকে গুরুতর আহত অবস্থায় সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পথে রাস্তায় তিনি মারা যান।

এতে উভয়পক্ষের ৪০ জন আহত হন। তবে তাৎক্ষনিক আহতের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।

এ ব্যাপারে জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল বাছিত সুজন জানান, রোববার রাতে এবং আজকে ভোরে আসনাবাজ গ্রামে গিয়ে উভয়পক্ষের লোকজনের সাথে আলাদা আলাদাভাবে বৈঠক করে কথা বলেছি।

উভয়পক্ষের লোকজন আমাকে আশস্হ করেছিলেন কোন পক্ষই মারাামরিতে যাবেন না। এমন আশ্বাসের পরিপ্রেক্ষিতে তাদের শান্ত করে উপজেলা পরিষদের মিটিংয়ে আমি চলে আসার পর শুনতে পাই উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন।

একটি কাঠাল নিয়ে এমন অনাকাংঙ্খিত ঘটনাটি খুবই দুঃখজনক।

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. খালেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়। এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে। ##
জটুডে/এহাই

হাজি আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যুক্তরাজ্য প্রবাসীর প্যারেড ড্রেস প্রদান

 

স্টাফ রিপোর্ট ঃ-
জগন্নাথপুর পৌর শহরের শেরপুর এলাকার কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক দানশীল ব্যাক্তিত্ব যুক্তরাজ্য প্রবাসী মোঃ মুজিবুর রহমান মুজিব কর্তৃক শিক্ষার্থীদের জন্য অত্যাধুনিক সুন্দর ডিজাইন এবং উন্নতমানের কাপড় দিয়ে প্রস্তুত কৃত প্যারেড ড্রেস প্রদান করেছেন।

জগন্নাথপুর পৌর শহরের প্রাথমিক শিক্ষার স্বনামধন্য প্রতিষ্ঠান হাজি আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন জাতীয় দিবসের অনুষ্ঠানে, প্যারেড, কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শনী, সহ বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহনের জন্য স্বাধীনতার প্রতিক সম্বলিত ত্রিশ জন শিক্ষার্থীর জন্য এই ড্রেস প্রদান করা হয়।

চলতি বছরের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিদ্যালয় কর্তৃক বিভিন্ন অনুষ্ঠানে শিক্ষার্থীরা নতুন এই ড্রেস পরিধানের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেয়।

আকর্ষণীয় ড্রেস পেয়ে বিদ্যালয়ের কোমলমতি শিশুরা উচ্ছ্বাসিত হয়।

জাতীয় দিবস গুলোতে শিক্ষার্থীদের অংশগ্রহণে উন্নতমানের ড্রেস প্রদান করায় বিশিষ্ট শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী মোঃ মুজিবুর রহমান মুজিবের প্রতি অভিনন্দন ও
কৃতজ্ঞতা জানিয়েছেন

হাজি আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোতি রাণী সেন,সহকারী শিক্ষক সঞ্চিতা রানী ঘোষ, সহকারী শিক্ষক মাধবী রাণী নাথ,

সহকারী শিক্ষক ফারহানা বেগম,সহকারী শিক্ষক উমা রাণী দাশ, সহকারী শিক্ষক নাজমুন নাহার কলি সহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও পিটিএ কমিটির নেতৃবৃন্দ।

শিক্ষা ও সমাজসেবায় আত্বনিবেদিত মোঃ মুজিবুর রহমান মুজিবের,শিক্ষার প্রতি রয়েছে তার অকৃতিম ভালোবাসা,আর সে লক্ষেই শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে সহযোগিতার পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীদের প্রেরণা যোগাতে তিনি তার মহতি প্রয়াস অব্যাহত রাখার প্রত্যয় ব্যাক্ত করেছেন।

জটুডে/ এহাই