১০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রচন্ড কাল বৈশাখীর ঝড়ে পাটলীতে গাছ চাপায় একই পরিবারের নিহত-৩

  • Update Time : ১০:৩২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২
  • / 277

স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর উপজেলায় প্রচন্ড কাল বৈশাখীর ঝড়ের তান্ডবে লন্ডভন্ড হয়ে গেছে পৌর শহর সহ বিভিন্ন ইউনিয়নে কাচাঘর বাড়ি গাছপালাসহ ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ৫টায় হঠাৎ কাল বৈশাখী ঝড় এবং বজ্রপাতের সৃষ্ঠি হয়। এতে টিনসেডের কাচাঘর বাড়ি এবং বিপুল পরিমাণের বিভিন্ন প্রজাতির গাছ উপড়ে বাড়ি ঘর, রাস্তা-ঘাটে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। প্রচন্ড ঝড়ের কবলে গাছ উপড়ে বসত ঘরে পড়ে গিয়ে ঘুমন্ত একই পরিবারের মা ও ২শিশু নিহত হয়েছেন। আহত হয়েছেন ১জন।

নিহতরা হলেন পাটলী ইউনিয়নের পাটলী সুলেমানপুর গ্রামের স্কুল শিক্ষক হারুনুর রশীদের স্ত্রী মৌসুমী আক্তার (৩৫), মেয়ে মাহিমা বেগম (৫) ও ছেলে হোসাইন আহমদ (১)। আহত হয়েছেন সেলিনা বেগম (১৪)। তারা একসাথে একই ঘরে ঘুমন্ত ছিল। খবর পেয়ে জগন্নাথপুর ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট এবং সহকারী পুলিশ সুপার সার্কেল সুভাশীষ ধর, ওসি তদন্ত সুশংকর পাল, ইউপি চেয়ারম্যান আঙ্গুর মিয়া সহ একদল পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। স্থানীয় লোকজনের সহযোগিতায় গাছ কেঁেট নিহতদের উদ্ধার করা হয়।

স্কুল শিক্ষক হারুনুর রশীদ জানান, তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার চকবানীপুর গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে পাটলী সুলেমানপুর গ্রামের প্রবাসী বুলু মিয়ার বাড়িতে পরিবার নিয়ে থাকতেন। স্ত্রী ও সন্তাদের হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তিনি। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো: সাজেদুল ইসলাম পরিদর্শন করেন এবং ত্রান ও পুনর্বাসন শাখা থেকে নিহতদের পরিবারকে ৬০হাজার টাকা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

প্রচন্ড কাল বৈশাখীর ঝড়ে পাটলীতে গাছ চাপায় একই পরিবারের নিহত-৩

Update Time : ১০:৩২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২