জগন্নাথপুরে পুলিশের অভিযানে হত্যা মামলার ৩ আসামীসহ ৪ জন গ্রেফতার

স্টাফ রিপোর্ট ঃ  সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে হত্যা মামলার ৩ আসামীসহ ৪ জনকে গ্রেফতার করেছে। রোববার তাদেরকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃত হত্যা মামলার ৩ আসামী হচ্ছে- হবিগঞ্জ জেলাধীন নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লতিবপুর গ্রামের মৃত ইমান উদ্দিনের ছেলে দিদার হোসেন (২৫), মফিজ উদ্দিনের ছেলে মোঃ জাহিদ হাসান (২১), শাহাব উদ্দিনের ছেলে বাবলু মিয়া (১৯)। এছাড়া আদালতের ওয়ারেন্টভুক্ত আসামী জগন্নাথপুর পৌর এলাকার বাড়ি জগন্নাথপুরের মৃত নানু মিয়ার পুত্র ময়না মিয়া (২২) কে গ্রেফতার করা হয়।

জগন্নাথপুর থানা সূত্রে জানা যায়, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোখলেছুর রহমান আখন্দের দিক নির্দেশনায় এস আই মোহাম্মদ সাকিব হোসেন ও এস আই মোঃ শাহীন হোসেন সঙ্গীয় ফোর্সসহ ময়মনসিংহে গত শনিবার রাতে অভিযান চালান। পরে রাত সাড়ে ৩ টার দিকে জগন্নাথপুর থানায় হত্যা মামলার এজাহারভুক্ত ৩ আসামীকে গ্রেফতার করা হয়।
তাদের বিরুদ্ধে জগন্নাথপুর থানার মামলা নং-০২,
ধারা- ১৪৩/৩২৩/৩২৫/ ৩২৬/৩০৭/৩০২/১১৪/৩৪ পেনাল কোড। অপরদিকে, শনিবার রাত সাড়ে ১২ টার দিকে জি আর মামলার আসামী ময়না মিয়াকে গ্রেফতার করা হয়।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ বলেন, গ্রেফতারকৃত আসামীদেরকে রোববার সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে। জটুডে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *