স্টাফ রিপোর্টঃ-জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের হরিপুর গ্রামের হাজী মোহাম্মদ দানিছ মিয়ার বাড়ি থেকে সেনাবাহিনীর পোশাক,ব্যাজ পরিহিত এক ভূঁয়া মেজরকে আটক করা হয়েছে।
আটককৃত ভূয়া মেজর চল্লিশ বছর বয়সী বাসেদ মিয়া কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার কালিকাপুর গ্রামের সাইমুল হকের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়,ভূয়া মেজর বাসেদ মিয়া আশারকান্দি ইউনিয়নের দুই নাম্বার ওয়ার্ডের হরিপুর গ্রামের মৃত কারী মখলিছ মিয়ার মেয়ে হামিদা বেগমের স্বামী পরিচয়ে দানিছ মিয়ার বাড়িতে কয়েকদিন ধরে বসবাস করে ভূঁয়া মেজর হিসেবে এলাকার লোকজন কে পরিচয় দিয়ে দাপট দেখান।
হামিদা বেগমের পরিবারের সঙ্গে একই এলাকার রাসেল মিয়ার পরিবারের জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে।
ভূয়া মেজর বাসেদ তার স্ত্রী পরিচয়কারী হামিদা বেগমের পক্ষ নিয়ে দাপট দেখালে এলাকার লোকজনের সন্দেহ হয়।
এলাকাবাসী সেনাক্যাম্পে বিষয়টি জানান। যার প্রেক্ষিতে আজ সোমবার সকাল ১০ টায় ছাতক ও জগন্নাথপুর সেনা ক্যাম্পের মেজর আল জাবির মোহাম্মদ আসিব, ও জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া অভিযান চালিয়ে ভূঁয়া মেজর বাসেদ মিয়া ও তাঁর স্ত্রী পরিচয়দানকারী হামিদা বেগমকে আটক করেন।
এসময় তাদের কাছ থেকে সেনাবাহিনীর মেজর পদমর্যাদার এক সেট ইউনিফর্ম, বুট, গামজাম্বুট, একটি ডোন ক্যামেরা,,দুইটি পাসপোর্ট, র্যার-৯ লেখা সম্বলিত একটি ক্রেস্ট, কিছু কসমেটিক্স সামগ্রী, দা,ছুরি,চাকু,উদ্ধার করা হয়।
ভূয়া মেজর বাসেদ মিয়া ২০০৪ সালে সেনাবাহিনীতে যোগদেন এবং ২০২০ সালে ৩৭ এডি রেজিমেন্ট কর্পোরাল হিসেবে কর্মরত থাকাবস্হায় ছুটিতে এসে পালিয়ে যায়।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন,ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।