জগন্নাথপুরে অধ্যক্ষ পারভেজের পেশাগত দায়িত্ব পালনে বাধা, ইউএনওকে স্বারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টারঃ-

জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের হলিয়ারপাড়া জামেয়া কাদেরিয়া সুন্নিয়া কামিল মাদরাসার অধ্যক্ষের পেশাগত দায়িত্ব পালনে বাধা ও হুমকি প্রদানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর)  বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ বরাবরে জগন্নাথপুর মাদরাসা শিক্ষক সমিতির পক্ষে সহ সভাপতি জয়দা আরাবিয়া আলিম মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মখছুছুল করিম, সাধারন সম্পাদক সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড. সৈয়দ রেজওয়ান আহমদ সহ ২৩ জন স্বাক্ষরিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় মাদরাসা শিক্ষক সমিতির সহ সভাপতি চিলাউড়া দারুস সুন্নাহ আলিম মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মোঃ তাজুল ইসলাম আলফাজ, সম্মানিত সদস্য হবিবপুর কেশবপুর ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল হাকীম, রসুলগঞ্জ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু ইউসুফ মোঃ মানিক,

শাহজালাল জামেয়া দ্বীনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল কবির, যুগ্ম সম্পাদক ইকড়ছই জামেয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ পূর্ব বুধরাইল আটঘর আউদত দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ আমীর আলী, সদস্য বালিকান্দি আটপাড়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ সোলায়মান হাকীম,

রসুলপুর বনগাঁও দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ কবির আহমদ, পীরেরগাঁও সুন্নীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ নূরুল ইসলাম, রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ তাজুল ইসলাম, হলিয়ারপাড়া জামেয়া কাদেরিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মোঃ নূরুল হক,

সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মোঃ নিজাম উদ্দিন, হলিয়ারপাড়া জামেয়া কাদেরিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম মল্লিক, ইকড়ছই জামেয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ ওলিউর রহমান,

হযরত আবু বকর সিদ্দিক (রা.) দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ইকবাল চৌধুরী, পাঠকুড়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ জামিল আহমদ, হবিবপুর কেশবপুর ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ ফয়েজ উদ্দিন, রসুলপুর বনগাঁও দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ কাওসার আহমদ, রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ আব্দুল মান্নান, রসুলগঞ্জ আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ এনাম উদ্দিন উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি হলিয়ারপাড়া জামেয়া কাদেরিয়া সুন্নিয়া কামিল মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে একটি কুচক্রী মহল দীর্ঘদিন  তার সুনাম ও সম্মানহানির লক্ষে বিভিন্ন প্রকার প্রপাগান্ডায় লিপ্ত রয়েছে।

তারা অধ্যক্ষের বিরুদ্ধে মাদরাসার অর্থ আত্মসাত ও স্মাক্ষর জালিয়াতিসহ বিভিন্ন মিথ্যা, বানোয়াট বিষয় উল্লেখ করে বাংলাদেশের বিভিন্ন দপ্তর তথা শিক্ষা মন্ত্রনালয়, ইসলামি আরবী বিশ্ববিদ্যালয়,  মাদরাসা শিক্ষা বোর্ড  এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তর, ঢাকায় অভিযোগ দায়ের করে।

তাদের অভিযোগের প্রেক্ষিতে  সকল দপ্তর কর্তৃক তদন্তে অধ্যক্ষের বিরুদ্ধে কোন প্রকার অভিযোগ প্রমানিত হয়নি বরং প্রতিটি তদন্তে তিনি নির্দোষ  প্রমানিত হয়েছেন। স্মারকলিপি আরো উল্লেখ করা হয় কুচক্রী মহল কোন উপায়ন্তর না দেখে এখন সন্ত্রাসী  পন্থায় অধ্যক্ষকে অপদস্ত করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

এষড়যন্ত্রের অংশ হিসেবে গত ৩১ আগষ্ট ২০২৫ ইং মাদরাসা চলাকালীন সময়ে কতিপয় উশৃংখল প্রকৃতির লোক মাদরাসায় প্রবেশ করে অধ্যক্ষকে না পেয়ে উপাধ্যক্ষকে ডেকে এনে বিভিন্ন প্রকারের ভয়ভীতি প্রদর্শন করে। এমনকি তারা অধ্যক্ষকে জোরপূর্বক  অপসারণ ও মাদরাসায় প্রবেশে বাধা প্রদান এবং অধ্যক্ষের অফিস তালাবদ্ধ করার হুমকি প্রদান করে।

মাদরাসা শিক্ষক সমিতি জগন্নাথপুরের পক্ষ থেকে হলিয়ারপাড়া জামেয়া কাদেরিয়া সুন্নিয়া কামিল মাদরাসার অধ্যক্ষকে হুমকি ও জোরপূর্বক অপসারণ চেষ্টার তীব্র নিন্দা জানাচ্ছি। হলিয়ারপাড়া জামেয়া কাদেরিয়া সুন্নিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ড. মইনুল ইসলাম পারভেজকে পেশাগত দায়িত্ব পালনের সার্বিক নিরাপত্তা প্রদানসহ হুমকি প্রদানকারী সন্ত্রাসীদের আগামী ৭২ ঘন্টার মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহনে সুদৃষ্টি কামনা করছেন।

অন্যথায় জগন্নাথপুরসহ সমগ্র জেলার সর্বস্তরের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র- শিক্ষক সমন্বয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ জানান, এ বিষয়ে একটি স্মারকলিপি পেয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *