১০:১৬ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বনাথে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

  • Update Time : ০৯:৪৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • / 15

বিশ্বনাথ প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে আনন্দ র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। দলীয় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে বিশ্বনাথ।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী ও সাধারণ সম্পাদক লিলু মিয়া এবং পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলামের নেতৃত্বে পৌর শহরের নতুন বাজারের প্রবাসী চত্বর এলাকা থেকে আনন্দ র‌্যালী বের হয়। র‌্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে অনুষ্ঠিত পথসভায় গিয়ে শেষ হয়।

এর আগে উপজেলা ও পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্রবাসী চত্বরে এসে জড়ো হন।

আনন্দ র‌্যালী শেষে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিলু মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম।

এসময় আনন্দ র‌্যালী ও পথসভায় উপজেলা-পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

বিশ্বনাথে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

Update Time : ০৯:৪৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬