অস্ত্রাগার পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
- Update Time : ১০:৩৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / 14

স্টাফ রিপোর্টার:
বান্দরবান পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।
বুধবার (৩ সেপ্টেম্বর) প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সের শারীরিক সক্ষমতা, ফিটনেস, শৃঙ্খলা ও টার্ন-আউট পরিদর্শন করেন এবং যোগ্যতার ভিত্তিতে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।
ডিআইজি সকলকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন, শৃঙ্খলা ও ড্রেসরুলস্ প্রতিপালন, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স এবং মানবিক পুলিশি সেবা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।
পরে তিনি জেলা পুলিশের অস্ত্রাগার পরিদর্শন করে অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জামের যথাযথ সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এ সময় বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মোঃ ওহাবুল ইসলাম খন্দকার সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।













