১১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডাক-টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটিতে এমপি মানসুরা আলম

  • Update Time : ১০:৩৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 13

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন সংরক্ষিত নারী আসন-২৬ এর সংসদ সদস্য মানসুরা আলম।

গত বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে ১০টি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে সংসদ নেতার অনুমতিক্রমে তাঁর পক্ষে চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম এ সব কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন।

গঠিত ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ কে। এ কমিটির সদস্য হিসেবে মানসুরা আলমসহ অন্যান্য সংসদ সদস্যরা দায়িত্ব পেয়েছেন।

এদিন গঠিত ১০টি সংসদীয় স্থায়ী কমিটির মধ্যে রয়েছে— কৃষি, শিক্ষা, মহিলা ও শিশু, সড়ক পরিবহন ও সেতু, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, ডাক-টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি, তথ্য ও সম্প্রচার, পরিবেশ-বন ও জলবায়ু পরিবর্তন, ভূমি এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সংসদীয় স্থায়ী কমিটিগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, বিভিন্ন বিষয়ে পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় সুপারিশ প্রদানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। এসব কমিটির মাধ্যমে মন্ত্রণালয়ের কার্যক্রমে সংসদীয় নজরদারি, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার সুযোগ সৃষ্টি হয়।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ায় মানসুরা আলমের সংসদীয় কার্যক্রমে নতুন এক গুরুত্বপূর্ণ দায়িত্ব যুক্ত হলো। তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ খাতের বিভিন্ন বিষয় পর্যালোচনা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নে তিনি কমিটির কার্যক্রমে ভূমিকা রাখার সুযোগ পাবেন।

Please Share This Post in Your Social Media

ডাক-টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটিতে এমপি মানসুরা আলম

Update Time : ১০:৩৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬