ম্যানিটোবায় নিম্নআয়ের পরিবারগুলোর শিশু যত্ন (Day Care) ফি বাতিল
- Update Time : ১১:৩৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / 12

কানন জামান,
উইনিপেগ, ম্যানিটোবা, কানাডা থেকে:
ম্যানিটোবা সরকার ঘোষণা করেছে, আগামী ১৩ সেপ্টেম্বর থেকে নিম্নআয়ের পরিবারগুলোর জন্য শিশু যত্ন সেবা সম্পূর্ণ বিনামূল্যে হবে। এতে প্রায় ৩,০০০ পরিবারের ৪,১০০ শিশু উপকৃত হবে।
শিক্ষা ও প্রারম্ভিক শৈশব উন্নয়নমন্ত্রী ট্রেসি শ্মিট জানান, এ উদ্যোগে পরিবারগুলো বছরে প্রতিটি শিশুর জন্য ৫২০ থেকে ২,৬০০ ডলার পর্যন্ত সাশ্রয় করবে।
যোগ্যতা নির্ধারণ করা হবে পরিবারের আয়, সন্তানের সংখ্যা ও বয়স, যত্নের প্রয়োজনীয় দিন এবং যত্নের কারণের ভিত্তিতে। ১২ সপ্তাহ থেকে ১২ বছর বয়সী শিশু এ সুবিধা পাবে।
নীতি বিশ্লেষকরা বলছেন, প্রতিদিন ২ ডলার ফি নিম্নআয়ের পরিবারগুলোর জন্য বড় চাপ ছিল। ফেডারেল সরকারও এ কর্মসূচিতে উল্লেখযোগ্য অর্থায়ন করছে।
ডে কেয়ার পরিচালকদের মতে, এ সিদ্ধান্ত পরিবারগুলোর জন্য ইতিবাচক হলেও অপেক্ষমাণ তালিকা আরও দীর্ঘ হবে। ভবন সম্প্রসারণের উচ্চ ব্যয় তাদের জন্য বড় বাধা।













