নিজস্ব প্রতিনিধি:
আইন শৃংখলা রক্ষা ও কর্ম ক্ষেত্রে কৃতিত্বপূর্ন বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ আইজিপি ব্যাজ পেয়েছেন জগন্নাথপুর থানার
অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হারুনূর রশিদ চৌধুরী।
পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে বুধবার রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে ২০১৮সালে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ আইন শৃংখলা রক্ষায় বিশেষ অবদান রাখায় বাংলাদেশ পুলিশের সাহসী ও চৌকশ অফিসার ফোর্সদের
মধ্যে আইজিপি ব্যাজ প্রদান করা হয়।
আইন শৃংখলা রক্ষা ও কর্ম ক্ষেত্রে কৃতিত্বপূর্ন বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ জগন্নাথপুর থানার
অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হারুনূর রশিদ চৌধুরীকে ব্যাজ
পড়িয়ে দেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড.
মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম(বার)। এসময় অতিরিক্ত
আইজিপি মোখলেছুর রহমান, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান
মিয়া, সিলেট রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসান বিপিএম,
সুনামগঞ্জের পুলিশ সুপার মো. বরকত উল্লা খাঁন সহ পুলিশের
উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ
চৌধুরী আইজিপি ব্যাজ পদক প্রাপ্তিতে সিলেট রেঞ্জের ডিআইজি
মো. কামরুল আহসান বিপিএম, সুনামগঞ্জের পুলিশ সুপার মো. বরকত
উল্লা খাঁন এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং থানার সকল
অফিসার ফোর্সদের অক্লান্ত পরিশ্রম ও চেষ্টার জন্য বিশেষ কৃতজ্ঞতা
প্রকাশ সহ জগন্নাথপুর থানার সর্বস্তরের জনগনকে আইন শৃংখলা রক্ষায়
সার্বিক সহযোগিতা করায় ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে
ভবিষ্যৎ কর্মময় জীবনের সাফল্য অর্জনে দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য সুনামগঞ্জ জেলায় ৬ষ্ঠ বার নির্বাচিত জেলার শ্রেষ্ঠ অফিসার
ইনচার্জ ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী জগন্নাথপুরে আইন
শৃংখলা রক্ষায় বিশেষ অবদানের জন্য গত বছরের ২৩ অক্টোবর নেলসন ম্যান্ডেলা
পিস এ্যাওয়ার্ড ও সনদপত্র পেয়েছেন। ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়ন
নিয়ে গঠিত জগন্নাথপুর থানায় অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ
হারুনুর রশীদ চৌধুরী যোগদানের পর থেকেই চোর, ডাকাতসহ
বিভিন্ন অপরাধী গ্রেফতার, অস্ত্র ও মাদক উদ্ধারে সফলতা অর্জন এবং
থানার প্রতিটি এলাকায় আইন শৃংঙখলা পরিস্থিতি উন্নতি কল্পে
কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করন সহ সৎ,
দক্ষ ও চৌকশ পুলিশ কর্মকর্তা হিসেবে ইতোমধ্যে প্রসংশা
কুড়িয়েছেন। পাশাপাশি ক্রীড়া সংগঠক ও একজন কৃতি খেলোয়ার
হিসেবে সুনাম অর্জন কারী মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী
জনসাধারণ, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা এবং সহকর্মীদের
মনিকোঠায় স্থান করে নিয়েছেন।