০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে পুলিশের অভিযানে গ্রেফতার-৩
- Update Time : ০১:৫৫:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০১৯
- / 707
স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার পলাতক আসামী ৩জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার থানার উপ-পরিদর্শক আতিকুল আলম খন্দকারের নেতৃত্বে পুলিশদল অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন ৩০৭/১৫ মামলার পলাতক আসামী উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কাতিয়া গ্রামের মৃত কলাই মিয়ার ছেলে
কপিল উদ্দিন এবং দায়রা ২৯৭/১২ মামলার পলাতক আসামী একই ইউনিয়নের কালাইনজোড়া গ্রামের মৃত আপ্তাব আলীর ছেলে মঞ্জুর আহমদ দুনু মিয়াকে গ্রেফতার করেন। এদিকে উপ-পরিদর্শক আফছার আহমদের নেতৃত্বে এ এস আই মুক্তার হোসেন সহ পুলিশ অভিযান চালিয়ে জিআর ২/১৭ মামলার পলাতক আসামী
জগন্নাথপুর পৌর শহরের ইসহাকপুর এলাকার বাসিন্দা মৃত সোনাফর খানের ছেলে সায়দ খানকে গ্রেফতার করেছেন। থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, গ্রেফতারকৃত আসামীদের আদালতে পাঠানো হয়েছে।




















