০৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সিংগাইরে অটোরিকসা চালক সাকিবুল হত্যার রহস্য উদঘাটন,মূলহোতা গ্রেফতার

  • Update Time : ০৬:০৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • / 11

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইরে পাটক্ষেত থেকে উদ্ধার হওয়া কিশোর অটোরিকশা চালক সাকিবুল ইসলাম (১৬) হত্যা মামলার মূল আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মানিকগঞ্জ।
বৃহস্পতিবার (৯ জুলাই) পিবিআই মানিকগঞ্জ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
সিসিটিভি ফুটেজ দেখে তথ্যপ্রযুক্তির ব্যবহার করে আসাদুজ্জামান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পিবিআই।
পিবিআইর পুলিশ সুপার জয়িতা শিল্পী জানান, গ্রেপ্তার আসাদুজ্জামান (৩৪) মানিকগঞ্জ সদরের গড়াই নতুনপাড়া গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি সাভারের হেমায়েতপুর মাদরাসা গেট এলাকার বসবাস করেছেন এবং সাভারের একটি আবাসিক হোটেলে সহকারী ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি তিন সন্তানের জনক।
পিবিআই জানায়, গত ৩০ জুন বিকেলে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হয় সাকিবুল ইসলাম। পরদিন রাতে সিংগাইর উপজেলার নবগ্রাম কাশতা গোলাই এলাকার একটি পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলের পাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল তার ব্যাটারিচালিত অটোরিকশা। ঘটনাস্থল থেকে একটি স্যান্ডেল উদ্ধার করে আলামত হিসেবে জব্দ করা হয়। পরে পিবিআই ছায়া তদন্ত শুরু করে। তদন্তে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়। পাশাপাশি তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি শনাক্ত করা হয়। বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই-বাছাই শেষে বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় সাভারের হেমায়েতপুর এলাকা থেকে আসাদুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।
পিবিআইর ভাষ্য, ঘটনার দিন আসাদুজ্জামান হেমায়েতপুর থেকে গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। বৃষ্টির কারণে মানিকগঞ্জ সদরের মিতরা বাসস্ট্যান্ড এলাকায় কিছুক্ষণ অপেক্ষা করার পর তিনি সাকিবুলের অটোরিকশায় ওঠেন। পথে ভাঙা সড়কে গাড়ির ঝাঁকুনিকে কেন্দ্র করে চালকের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয় এবং দুইজন রাস্তার পাশের একটি পাটক্ষেতে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সেখানে আসাদুজ্জামান সাকিবুলকে মারধর করে মুখ কাদায় চেপে ধরেন এবং ঘাড়ে চেপে ধরলে শ্বাসরোধে তার মৃত্যু হয়। হত্যার পর তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

Please Share This Post in Your Social Media

সিংগাইরে অটোরিকসা চালক সাকিবুল হত্যার রহস্য উদঘাটন,মূলহোতা গ্রেফতার

Update Time : ০৬:০৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬