জগন্নাথপুরে কিশোরীর ছবি ফেইসবুকে পোষ্ট করাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-১০
- Update Time : ০৭:৪৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০১৯
- / 730
স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুরে কিশোরীর ছবি ফেইসবুকে পোষ্ট করাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষে ১০জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যান্যদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে।
জানাযায়, জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা পশ্চিমপাড়া গ্রামের লেবু মিয়ার কিশোরী কন্যার ছবি একই গ্রামের সিরাজ মিয়ার ছেলে ছাবির মিয়া তার ফেইসবুকে পোষ্ট করায় এনিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। সোমবার (১ জুলাই) সকাল সাড়ে ১১টায় লেবু মিয়া ও লিটন মিয়ার মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে বাক বিতন্ডার সৃষ্টি হয়। উত্তপ্ত বাক বিতন্ডার এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দেশীয় অস্ত্রের আঘাতে মৃত আব্দুল ওয়াহিদের ছেলে গোলাপ মিয়া (৬০), তার ভাই লেবু মিয়া (৫৪), গোলাপ মিয়ার ছেলে আক্কাছ মিয়া (৩৫), মালকাছ মিয়া (৩০), লেবু মিয়ার ছেলে ছানু মিয়া (২০), আজিজুল মিয়া (১৬), মৃত মজিদ উল্ল্যার ছেলে সিরাজ উল্ল্যা (৭০), সিরাজ উল্ল্যার ছেলে ছাবির মিয়া (২৪), লিটন মিয়া (৩৫) আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত গোলাপ উদ্দিন ও ছানু মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যান্য আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে। আহত লেবু মিয়া জানান, নারিকেল তলা গ্রামের সিরাজ উল্ল্যার বখাটে ছেলে ছাবির মিয়া আমার কিশোরী মেয়ের ছবি ছাবির মিয়া তার ছবির সাথে সংযুক্ত করে ফেইসবুকে পোষ্ট করে। ঘটনাটি ছাবির মিয়ার পরিবারের লোকজনদের কাছে নালিশ করায় এনিয়ে ছাবির মিয়া ক্ষিপ্ত হয়ে উঠে। এর জের ধরে আজ সোমবার আমার ভাতিজা আক্কাছ মিয়ার উপর হামলা করলে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।










