০৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ডাক্তারদের সম্মেলন

  • Update Time : ০৬:২১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৯
  • / 794

স্টাফ রিপোর্টার:
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সিলেট বিভাগের উপ-পরিচালক একে এম সাফায়েত আলম বলেছেন বাংলাদেশ এখন অনেক এগিয়ে যাচ্ছে। ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি উন্নত রাস্ট্রে পরিণত হবে উল্লেখ করে তিনি বলেন প্রাথমিক শিক্ষা সহ সকল শিক্ষা ব্যবস্থাকে অগ্রাধিকার দিয়ে বর্তমান সরকার দেশে উন্নয়নের মহাগনজোয়ার সৃষ্টি করেছেন। তিনি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ডাক্তারদের উদ্দেশ্যে বলেন মেধার মানসিকতা নিয়ে শিক্ষার্জনের প্রতি গুরুত্ব দিয়ে আলোকিত মানুষ হয়ে গড়ে উঠতে হবে। সিলেট বিভাগের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন ইতোমধ্যে প্রাথমিক শিক্ষার গুনগত মান বৃদ্ধি পেয়েছে। কোমলমতি শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তি ও জ্ঞান ভিত্তিক শিক্ষার্জনের প্রতি মনোনিবেশ করতে শিক্ষক অভিভাবকদের অগ্রনী ভূমিকা পালনের আহবান জানান এবং তিনি বিশ্ব জলাতংক দিবস ও কৃমি নিয়ন্ত্রন সপ্তাহের গুরুত্ব তুলে ধরে কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতার প্রতি গুরুত্বারোপ করেন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বিশ্ব জলাতংক দিবস ও কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ উপলক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ডাক্তারদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপ-পরিচালক একে এম সাফায়েত আলম উপরোক্ত কথাগুলো বলেছেন। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর আবাসিক মেডিকেল অফিসার ডা: শায়খূল ইসলাম।

উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও ইউআরসি ইন্সট্রাক্টর মো: হারুন অর রশীদ চৌধুরীর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মাসুম বিল্ল্যাহ, সহকারী শিক্ষা কর্মকর্তা রাপ্রুচাই মারমা, ঘোষগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদীপ ভট্রাচার্য্য, দৈনিক ইত্তেফাক ও দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি মো: আব্দুল হাই, ক্ষুদে ডাক্তার হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী মুনতাকা রিতা, আব্দুল কাদির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ক্ষুদে ডাক্তার রাইদা আক্তার প্রমূখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্ষুদে ডাক্তার মুনতারিকা রিতা, গীতা পাঠ করেন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর শিক্ষার্থী ক্ষুদে ডাক্তার পূর্বা দে। ক্ষুদে ডাক্তার সম্মেলনে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের বিপুল সংখ্যক ক্ষুদে ডাক্তার এবং প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ডাক্তারদের সম্মেলন

Update Time : ০৬:২১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৯