ভ্রাম্যমান প্রতিনিধি:
আসন্ন জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী শ্রীরামসী গ্রামের বাসিন্দা জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মাহবুবুল হক শেরীনের উৎসব মূখর প্রচার প্রচারনা উঠান বৈঠক, গনসংযোগ চলছে। ইউনিয়নের গ্রাম, পাড়া, মহল্লা, বাজার ও সড়ক পথে ব্যানার, ফেষ্টুন, পোষ্টার সাটানোর পাশাপাশি সরগরম প্রচারনায় ইউনিয়ন ব্যাপী আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শেরীনের গনজোয়ার সৃষ্টি হয়েছে এমন তথ্য জানিয়েছেন আনারস প্রতীকের সমর্থক ভোটাররা। নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে শেরীন বিজয়ী হবেন এমন মন্তব্য ইতোমধ্যে ইউনিয়নের সর্বত্রই আলোচনা চলছে। শেরীন সৎ ন্যায় পরায়ন সামাজিক ব্যক্তিত্ব সম্পন্ন একজন আদর্শিক গরীব দু:খী মেহনতি মানুষের কল্যানের পাশাপাশি মডেল ইউনিয়নে রূপান্তরিত করনের প্রতিশ্রুতি নিয়ে ইতোমধ্যে নির্বাচনী মাঠে জনসাধারনের মনি কোঠায় স্থান করে নিতে শেরীন ভোটারদের মন জয় করতে তার সফল প্রচেষ্টা অব্যাহত রয়েছে মন্তব্য করে শেরীনের সমর্থকরা জানান ইউনিয়ন ব্যাপী শেরীনের জনপ্রিয়তায় ঈর্শ্বান্বিত হয়ে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। এসব মিথ্যা অপপ্রচারে ইউনিয়নবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহাবন জানিয়ে আগামী ১৪ অক্টোবর আনারস প্রতীকে ভোট দিয়ে শেরীনকে বিজয়ী করতে ইউনিয়নের ভোটারসহ সর্বস্তরের নাগরিকবৃন্দের প্রতি অনুরোধ জানান।

এদিকে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মীরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মাহবুবুল হক শেরীন জানান, নির্বাচনী প্রচারনায় আনারস প্রতীকের জনপ্রিয়তায় ঈর্শ্বান্বিত হয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়েছে। একটি মহল মিথ্যাচারের মাধ্যমে ভোটারদের বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তিনি বলেন, আমি বিশ্বাস করি জনগন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভ্রান্ত না হয়ে ভোটের মাধ্যমে এসব মিথ্যা অপপ্রচারের জবাব দিয়ে মীরপুর ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গঠনে আমাকে সুযোগ করে দিবেন। শেরীন বলেন, আমি আজীবন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আমৃত্যু এই আদর্শ লালন করে যাব। আমি দীর্ঘদিন ধরে আমার প্রিয় মীরপুর ইউনিয়নবাসীর সাথে সুখ দু:খে আছি। মীরপুর ইউনিয়নের প্রতিটি গ্রামের সর্বস্তরের নাগরিকদের সাথে রয়েছে আমার নিবিড় সম্পর্ক। আমি দৃঢ় ভাবে বিশ্বাসী ইউনিয়নবাসীর ভালবাসা এবং সহযোগিতা নিয়ে সেবা করার সুযোগ দিবেন। চেয়ারম্যান প্রার্থী মাহবুবুল হক শেরীন বুধবার (৯ অক্টোবর) নির্বাচনী এলাকায় প্রচারনা কালে উপরোক্ত কথাগুলো বলেছেন। এবং এসব অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে আগামী ১৪ অক্টোবর আনারস প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করতে ইউনিয়নের ভোটারসহ সর্বস্তরের নাগরিকবৃন্দের প্রতি অনুরোধ জানান।