০৮:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে আজ মুক্ত দিবস

  • Update Time : ১২:০৪:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯
  • / 1778

আব্দুল হাই::

স্বাধীনতা যুদ্ধে ইতিহাসের বর্বরতম গনহত্যা সংগঠিত হয়েছিল জগন্নাথপুরে । আজ ৯ ডিসেম্বর ১৯৭১ সালের এই দিনে জগন্নাথপুর উপজেলা শত্রুমুক্ত হয়। হানাদারদের নৃশংসতা ও রাজাকারদের অপতৎপরতার বিরুদ্ধে বলিষ্ট ভুমিকা রেখেছেন এ অঞ্চলের জনগন। জগন্নাথপুরের বিপুল সংখ্যক ছাত্র, যুবক, শিক্ষক, কৃষক, আইনজীবি মুক্তিযুদ্ধে অংশ নেন। একাত্তরের ৩১শে আগষ্ট শ্রীরামসী ও ১লা সেপ্টেম্বর রানীগঞ্জ বাজারে পাক হানাদাররা চালায় ভয়াবহ হত্যাযজ্ঞ। শত শত মানুষকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে হত্যা করে। সেই পৈশাচিক হত্যাকান্ড আজও এ অঞ্চলের মানুষের হৃদয়ে নাড়া দেয়। ৯ ডিসেম্বর ১৯৭১সালে শত্রুমুক্ত হয় জগন্নাথপুর উপজেলা । সাহসী যুদ্ধাদের কাছে রাজাকার, পাকসেনারা সেদিন আত্মসমর্পন করে। জগন্নাথপুর উপজেলায় প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মরহুম মির্জা আব্দুল মতিন। মুক্তিযুদ্ধে এ  পজেলায় গৌরবোজ্জল ভুমিকা রেখেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মরহুম আব্দুস সামাদ আজাদ, সাবেক সংসদ সদস্য মরহুম অ্যাডভোকেট আব্দুর রইছ, ব্যারিস্টার মরহুম মির্জা আব্দুল মতিন, মরহুম আব্দুল কাদির শিকদার, আব্দুল কাইয়ুম, আব্দুল হক, ব্যারিস্টার মির্জা আব্দুল ওয়াহিদ, মির্জা আব্দুছ ছত্তার, বাদল চৌধুরী, মাহবুবুর রহমান, আখলাকুর রহমান, ইন্তাজ আলী, রসরাজ বৈদ্য, মিজানুর রহমান, মানিক পাল, সৈয়দ আতাউর রহমান, সিরাজুল ইসলাম, সাজ্জাদুর রহমানসহ অনেকে। এদিকে মুক্ত দিবস উপলক্ষে আজ সোমবার দুপুরে মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে উপজেলা সদরে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে আজ মুক্ত দিবস

Update Time : ১২:০৪:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯