জগন্নাথপুরে গুণীজন সংবর্ধনা:: মহাগ্রন্থ আল কোরআন হচ্ছে সকল জ্ঞান বিজ্ঞানের আধার:: প্রফেসর ড. মো: রইছ উদ্দীন

মো: আব্দুল হাই::
জগন্নাথ বিশ^বিদ্যালয়ের প্রফেসর ড. মো: রইছ উদ্দীন বলেছেন, দেশে ৯০ ভাগেরও বেশি মুসলমান রয়েছেন। আল্লাহপাক আমাদের যে ধন সম্পদ দিয়েছেন আল্লাহপাকের দেয়া বিধান অনুয়ায়ী যাকাত আদায় এবং সেটা সঠিক নিয়মে বন্ঠন করতে পারলে আগামী ৫ বছরে বাংলাদেশে একজনও দরিদ্র লোক খোজে পাওয়া যাবেনা ।

তিনি বলেন, ব্যবস্থাপনা ও আদায় পদ্ধতির অভাবের কারণে আদায় ও বন্ঠন ঠিক মত হচ্ছেনা ।শনিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে জগন্নাথপুর উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির আয়োজনে শিক্ষক সমিতির সভাপতি ইকড়ছই জামেয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো: ছমির উদ্দিনের অবসর জনিত বিদায় এবং সাধারণ সম্পাদক সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ ড. সৈয়দ রেজওয়ান আহমদের পি.এইচ.ডি ডিগ্রী অর্জন করায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেছেন।

প্রফেসর ড. মো: রইছ উদ্দীন আরো বলেন, মহাগ্রন্থ আল কোরআন হচ্ছে সকল জ্ঞান বিজ্ঞানের আধার। মহান রাব্বুল আলামিন পবিত্র কোরআানে এরশাদ করেন- আমি এই গ্রন্থে (আল কোরআন) কোন মৌলিক বিষয়ের বর্ণনা অবশিষ্ট রাখিনি।

পবিত্র কোরআন হচ্ছে ঐ মহাগ্রন্থ, যেখানে মানুষ সৃষ্টির রহস্য থেকে নিয়ে মানব জীবনের মৌলিক সমস্যাবলী সমাধান বর্ণনা করা হয়েছে। কোরআন হাদীসের শিক্ষা থেকে দূরে থাকার কারণে সমাজে আজ এত অনৈক্য ও বিশৃংখলা। কোরআন হাদীসের প্রকৃত অনূসরণই সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব।

তিনি বলেন, বর্তমান সমাজে গুণীজনের প্রতি সম্মান প্রদর্শন খুব একটা দেখা যায় না। মাদরাসা শিক্ষক সমিতি জগন্নাথপুর দু’জন দ্বীপান্বিত ব্যক্তি অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন ও অধ্যক্ষ ড. সৈয়দ রেজওয়ান আহমদ এর সম্মানে গুণীজন সংবর্ধনা আয়োজন করায় সমিতির নেতৃবৃন্দের প্রতি মোবারকবাদ জ্ঞাপন করেন।

সংবর্ধনার আয়োজন নি:সন্দেহে প্রশংসার দাবী রাখে এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি এ ধরণের আয়োজন নতুন প্রজন্মকে আলোকিত মানুষ হিসাবে গড়ে উঠতে উৎসাহিত করবে। তিনি অবসরে যাওয়া অধ্যক্ষ মাওলানা মো: ছমির উদ্দিনের কর্মকালীন সময়ের বিভিন্ন কাজের স্মৃতি চারণ করে বলেন , সমগ্র জীবনভর তিনি ব্যক্তি স্বার্থে কাজ করেননি , আল্লাহপাকের সন্তুষ্টির জন্য কাজ করেছেন ।

আল্লাহপাকের শুকরিয়া জ্ঞাপন করে বলেন, তিনি যতদিন বেচে থাকবেন দীনের ক্ষেদমত করে যেতে পারেন সেই প্রত্যাশা করছি । পি.এইচ.ডি ডিগ্রী অর্জনকারী সৈয়দ রেজওয়ান আহমদের শিক্ষা জীবনে সর্বোচ্চ অর্জন তার জ্ঞান চর্চাকে মানবতার কল্যাণে নিবেদিত হয়ে কাজ করবেন ।

তার এই প্রাপ্তিকে কাজের মাধ্যমে প্রমান করতে হবে। তিনি ড. সৈয়দ রেজওয়ান আহমদের কর্মময় জীবনের সফলতা কামনা করেন। জগন্নাথপুর মাদরাসা শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি হলিয়ার পাড়া মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ মঈনুল ইসলাম পারভেজের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক চিলাউড়া মাদরাসার অধ্যক্ষ মো: তাজুল ইসলাম আলফাজের পরিচালনায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন,

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম , উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মোখলেছুর রহমান , সংবর্ধিত অথিতির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মাওলানা মো: ছমির উদ্দিন, অধ্যক্ষ ড. সৈয়দ রেজওয়ান আহমদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সমিতির সহ-সভাপতি অধ্যক্ষ আবু ইউসূফ মো: মানিক, কার্যকরী কমিটির সদস্য হবিবপুর কেশবপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো: আব্দুল হাকীম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া, সুপার মাওলানা সালেহ আহমদ, সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদরাসার গভর্ণিং বডির সদস্য সৈয়দ মনোয়ার আলী, মুফতি গিয়াস উদ্দিন ,

মাদরাসার শিক্ষক সমিতির কার্যকরী কমিটির সদস্য মাওলানা ওলিউর রহমান, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ হাজের আলী , ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা এহসানুল করিম, শিক্ষক মো: মিজানুর রহমন, প্রভাষক মাওলানা নিজাম উদ্দিন, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, শিক্ষক সাইফুল ইসলাম, মাওলানা আম্ভর আলী , আমীর আলী, মহি উদ্দিন এমরান ,উপজেলা প্রেসক্লাব সেক্রেটারী শাহজাহান মিয়া প্রমূখ।

শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সুপার মাওলানা ফজলুল হক। স্বাগত বক্তব্য রাখেন, মাদরাসার শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মখছুছুল করিম চৌধুরী । পরে সংবর্ধিত অথিতি অধ্যক্ষ মাওলানা মো: ছমির উদ্দিন ও অধ্যক্ষ ড. সৈয়দ রেজওয়ান আহমদকে সম্মাননা স্মারক ক্রেষ্ট তুলে দেন অথিতি বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *