স্টাফ রিপোর্টার:
প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে জগন্নাথপুর উপজেলার পৌর শহর এবং ইউনিয়নের অজপাড়াগায়ের নাগরিকবৃন্দকে জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে আবারো আহ্বান জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম। আজ বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, জনসমাগম এড়াতে সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে। এর ব্যত্বয় হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম করোনা ভাইরাস জগন্নাথপুর উপজেলার আজকের দিন পর্যন্ত আপডেট পরিস্থিতি পর্যালোচনা করেন । এবং জনসাধারণকে সচেতনতার সৃষ্টির লক্ষে প্রশাসনের গণ বিজ্ঞপ্তির আদেশ মেনে চলার আহবান জানান। এসময় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ বিষয়ে বক্তব্য রাখেন , সিলেট সেনানিবাসের সেনাবাহিনীর মেজর মো: আখনুক বিল্লাহ, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, দৈনিক ইত্তেফাক ও দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি মো: আব্দুল হাই, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি মো: জুয়েল আহমদ, দৈনিক আমাদের সময় প্রতিনিধি গবিন্দ দেব প্রমুখ।
এসময় জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অনিক চন্দ্র দেব, উপজেলা টেকনোশিয়ান অরূপ সরকার উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা প্রশাসনকে সেনাবাহিনী ও পুলিশ প্রশাসন সার্বিক সহযোগিতা করছেন। আমরা সকলের সহযোগিতা নিয়ে করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই। মেজর মো: আখনুক বিল্লাহ বলেন, অহেতুক কাউকে হয়রানী করা হবে না। তবে সরকারি নির্দেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।
জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্য তিনি জনসাধারণের প্রতি আহবান জানান। জনসচেতনতা মূলক সর্বশেষ জরুরি ঘোষনা প্রচারপত্রে জানানো হয় জগন্নাথপুর উপজেলা সর্বত্র ১. ঔষধের দোকান, কাচাঁ বাজার, মুদি দোকান ও জরুরি খাদ্য সামগ্রীর দোকান ব্যতীত অন্যান্য সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান , দোকানপাট , গণপরিবহনও পশু হাট সহ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। ২. জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না । বাইরে অবস্থান কালে কমপক্ষে ৩ফিট শারীরিক দূরত্বসূচক চিহ্ন দিয়ে রাখতে হবে। ৩. যেকোন স্থানে , রাস্তায় , মোটরসাইকেল বা অন্য কোন যান বাহনে একাধিক লোক একসাথে চলাচল করতে পারবে না ।
৪. গৃহের বাইরে টেলিভিশনসহ যেকোন ধরণের প্রদর্শনী সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। ৫. কাচাঁ বাজার ,ঔষধের দোকান এবং মুদি দোকানের সামনে সংশ্লিষ্ট ব্যবসায়ী কর্র্তৃক অবশ্যই হাত ধোয়ার জন্য সাবান পানির ব্যবস্থা করতে হবে। ৬. উপর্যণক্ত আদেশসমূহ কেউ অমান্য করলে হট লাইন -উপজেলা প্রশাসন (০১৭৫৫৮০৪৩২৩) অথবা জগন্নাথপুর থানা (০১৭৩০৩২৪৭৪৫)নম্বরে ফোন করে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাতে হবে।