০৭:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

“ব্যক্তি দূরত্বে দূর হবে করোনা” বাগময়না গ্রামবাসীর ব্যতিক্রমী উদ্যোগ

  • Update Time : ১০:৫৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০
  • / 920

স্টাফ রিপোর্টার::

সারা বিশ্ব যখন প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কে গৃহবন্দি। ঠিক তখন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামবাসীকে সুরুক্ষিত রাখতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে সচেতন মহল।

বাগময়না গ্রামবাসীর উদ্যোগে সেচ্ছায় লকডাউন সহ “ব্যক্তি দূরত্বে দূর হবে করোনা” স্লোগানে গ্রামবাসীকে সুরুক্ষিত রাখতে নারায়ণগঞ্জ-ঢাকা-ভৈরব থেকে বাড়িতে আসা ব্যাক্তিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করনে শুক্রবার জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার অনুজ কুমার দাশের  সহযোগিতায় কাচা মিয়া’র ছেলে সিপন মিয়া, উকিল মিয়া’র ছেলে সুমন মিয়া, মৃত আনা মিয়া’র ছেলে আলী আমজাদ, রফিক মিয়া’র ছেলে আঙ্গুর মিয়া, মৃত আয়উব আলী’র ছেলে সাজিদ মিয়াকে বাগময়না আটহাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রয়োজনীয় খাদ্য,  চিকিৎসা, স্যানিটাইজ সামগ্রী, ইন্টারনেট সুবিধাসহ অন্যান্য আনুসাঙ্গিক সাপোর্ট প্রদান করে ১৪দিনের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন বাগময়না গ্রামের সালিশ ব্যক্তিত্ব ও রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজি সুন্দর আলী, রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সুনাম ধন্য প্রধান শিক্ষক আব্দুস সামাদ, সমাজ সেবক কাপ্তান মিয়া, লিলু মিয়া, মো.আব্দুল তাহিদ জুয়েল, সাহানুর আহমেদ, বেলাল মিয়া, পিয়ার মিয়া, শাহ আলম ও আলিফ উদ্দিন।

এদিকে ৭ এপ্রিল থেকে গ্রামের প্রধান তিনটি প্রবেশপথে তিনজন পাহারাদার দ্বারা চেকপোস্ট বসিয়ে বহিরাগতদের প্রবেশ ও গ্রাম থেকে অন্যত্র যাতায়াত নিয়ন্ত্রণ করা হয়।

গ্রাম পঞ্চায়েতের গৃহীত সিদ্ধান্ত:

১.√জরুরী প্রয়োজন ব্যতীত অনুমতি প্রদান করা হয় না;
২.√জরুরী চিকিৎসা প্রদানে পঞ্চায়েত সার্বিক সহযোগিতা প্রদান করবে;
৩.√গ্রামের ভেতরে পাড়া বা রাস্তায় আড্ডা নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবক টিম সক্রিয়;
৪.√পঞ্চায়েতের সিদ্ধান্ত মোতাবেক গ্রামের ভেতর টমটম চলাচল করবে;

গ্রামবাসীতে সুরুক্ষিত রাখতে এমন উদ্যোগের ব্যাপারে বাগময়না গ্রামের বাসিন্দা রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সুনাম ধন্য প্রধান আব্দুস সামাদ বলেন, লকডাউন মানে এই নয় যে, কাঁটা তার দিয়ে গ্রামের রাস্তা বন্ধ করে দিয়ে গ্রামের ভিতর যা ইচ্ছা তাই করা! হুজুগে নয়, লকডাউন করুন সকল প্রকার নিরাপত্তা নিশ্চিত করে। কারো কোন প্রকার পরামর্শ থাকলে সাদরে গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

“ব্যক্তি দূরত্বে দূর হবে করোনা” বাগময়না গ্রামবাসীর ব্যতিক্রমী উদ্যোগ

Update Time : ১০:৫৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০