জগন্নাথপুরে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি মতবিনিময় সভা:: জনসাধারণকে সচেতন রাখতে প্রশাসনের কঠোর সিন্ধান্ত গ্রহন

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনভাইরাস প্রতিরোধ কমিটি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে এক মতবিনিময় সভা আজ রবিবার (১৯ এপ্রিল ) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক জহির উদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র সুহেল আহমদ, শিক্ষক সাইফুল ইসলাম রিপন, সাংবাদিক অমিত দেব প্রমুখ।

সভায় জগন্নাথপুরের পাইকারি ৭টি সবজি দোকান ১টা পর্যন্ত খোলা রেখে অন্য সকল খুচরা সবজি বাজার ইকড়ছই মাদ্রাসা মাঠ এবং স্বরূপ চন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয় সবজি স্থানান্তর করার সিদ্ধান্ত হয় ।

সরকারী বিধি মোতাবেক নিত্য প্রয়োজনীয়, কৃষিপণ্য ও ঔষধের দোকান ব্যতীত যে সকল দোকান লুকোচুরি করে খোলা রেখে ব্যবসা পরিচালনা করা হয় তাদের বিরুদ্ধে আর্থিক জরিমানা সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সকল কার্যক্রম তদারকি ও বাস্তবায়নের জন্য পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

সভায় হাওরের পাকা ধান কাটার বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্তে স্থানীয় শ্রমিকদের কাজে লাগানো অটোরিকশা,টমটমসহ বিভিন্ন শ্রেণি-পেশার কর্মহীন মানুষদেরকে ধান কাটার কাজে লাগানোর জন্য উদ্বুদ্ধ করা ও তাদের ত্রাণ সহায়তা প্রদান, এছাড়া অন্যান্য এলাকার শ্রমিকরা যাতে নির্বিঘেœ আসতে পারে সেজন্য প্রশাসন ও কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় জানানো হয় কৃষকদের জমির ৮০ শতাংশ ধান পেকে গেলে দ্রæত কেটে ফেলার জন্য প্রতিটি মসজিদে বার বার মাইকিং করে দ্রুত ধান কাটার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *