জগন্নাথপুরে উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী সৈয়দ তোহেল মিয়ার অর্থায়নে ৯শত হতদরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার::
বিশ^জুড়ে মহামারী করোনা ভাইরাসে সৃষ্ট সংকট এখন জাতীয় দূর্যোগে পরিনত হয়েছে। স্থবির হয়ে পড়েছে মানুষের জীবনযাত্রা। কর্মহীন হয়ে পড়েছেন সকল পেশার মানুষজন। কঠিন এই দূর্যোগময় মুহুর্তে জগন্নাথপুরের কর্মহীন খেটে খাওয়া হতদরিদ্র পরিবারের পাশে দাঁিড়য়েছেন জগন্নাথপুর উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ তোহেল মিয়া।

প্রত্যন্ত অঞ্চল সহ পুরো উপজেলার ৯শত পরিবারের মধ্যে পৃথক পৃথক ভাবে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বাসিন্দা সাবেক কৃতি ফুটবলার যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক তারুণ্যের অহংকার সৈয়দ তোহেল মিয়ার অর্থায়নে জগন্নাথপুর উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের ৯শত অসহায় হতদরিদ্র কর্মহীন খেটে খাওয়া পরিবারের মধ্যে পৃথক ভাবে খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়।


রবিবার সকাল ১১টায় সৈয়দপুর গ্রামস্থ তার নিজ বাস ভবনে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। তিনি মানবতার কল্যাণে উপজেলার হতদরিদ্র কর্মহীন পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করায় সৈয়দ তোহেল মিয়ার প্রতি অভিনন্দন জানিয়ে বলেন, মহামারীর এই দূর্যোগে দূর্দশা লাঘবে সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।


যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ তোহেল মিয়ার ছোট ভাই তরুন সমাজকর্মী সৈয়দ সাবের আহমদের তত্ত¡াবধানে পৃথক ভাবে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে জগন্নাথপুর পৌরসভা ভবন প্রাঙ্গণে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে পৌরসভার প্যানেল মেয়র সোহেল আহমদ, পৌর কাউন্সিলার দ্বিপক গোপ, পৌর কাউন্সিলার তাজিবুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছালিক আহমদ পীর সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


এদিকে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী সৈয়দ তোহেল মিয়া বলেন, উপজেলার সবকটি এলাকার ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রয়োজনে এধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।

পরে সৈয়দ সাবের আহমদের তত্ত¡বধানে চাল,ডাল,আলু, পেয়াজ, ভোজ্যতেল, চানা সহ খাদ্য সামগ্রীর প্যাকেট পৃথক পৃথক ভাবে উপজেলার প্রতিটি এলাকায় বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *