স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মৃত ইয়াজ উল্লার ছেলে নজরুল ইসলামের এবং মৃত আব্দুল কাদিরের ছেলে আব্দুল কাইয়ুমের বাড়ি ও বাড়ির আশপাশে নিজ ভূমিতে লাগানো বিভিন্ন প্রজাতির প্রায় আড়াই লক্ষাধিক টাকা মূল্যের ৬০টি গাছ কেটে নিয়ে গেছে প্রতিপক্ষ একই গ্রামের মৃত হাতিম উল্লার ছেলে ছইল মিয়া ও তার সহযোগিরা ।
এছাড়াও বাড়ির চলাচলের মাটির সড়ক থেকে মাটি কেটে অন্যত্র ফেলে দেয় । এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় মৃত ইয়াজ উল্লার ছেলে নজরুল ইসলাম বাদী হয়ে একই গ্রামের লাল মিয়ার ছেলে সায়েল মিয়াকে প্রধান আসামী করে ৫৯ জনের বিরোদ্ধে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ।
মামলার অভিযোগ থেকে জানা যায় , মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের সাথে একই গ্রামের ছইল মিয়া সহ তার সহযোগিদের সাথে পূর্ব বিরোধ চলছিল। এর জের ধরে ছইল মিয়া ও তার সহযোগিরা নজরুল ইসলাম ও তার স্বজনদের বিভিন্ন ভাবে হয়রানি সহ বাড়ি ঘর ক্ষতিগ্রস্থ করার চেষ্টায় লিপ্ত থাকে ।
মঙ্গলবার ( ২৬ মে) সকাল ১১টায় নজরুল ইসলাম সহ অন্যান্য পুরুষরা বাড়িতে না থাকার সুযোগে প্রতিপক্ষ ছইল মিয়ার নেতৃত্বে তার সহযোগিরা দেশিয় অস্র-সস্র নিয়ে নজরুল ইসলাম ও বাবরু মিয়ার বাড়ির ভেতরে এবং বাড়ির আশপাশের নিজ ভূমিতে লাগানো বিভিন্ন প্রজাতির বিপুল সংখ্যক গাছ জোড় পূর্বক কেটে নিয়ে যায় ।
এসময় নজরুল ইসলামের বৃদ্ধা মা শফিকুন নেছা গাছ কাটতে বাধাঁ দেয়ায় প্রতিপক্ষ সায়েল মিয়া সহ অন্যান্যরা নজরুল ইসলামের বৃদ্ধা মাকে শারিরিক ভাবে লাঞ্চিত করে। অভিযোগে আরো উল্লেখ করা হয়, প্রতিপক্ষরা বিভিন্ন প্রজাতির আড়াই লক্ষাধিক টাকার ৬০টি গাছ কেটে নেয়ার পাশাপাশি বাড়ির যাতায়াতের সড়কের মাটি কেটে অন্যত্র ফেলে দেয় ।
এতে ৫০ হাজার টাকা সহ প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতিগ্রস্থ হয়। এদিকে থানায় অভিযোগকারী নজরুল ইসলাম জানান, প্রতিপক্ষ ছইল মিয়া তার সহযোগিদের নিয়ে বাড়ি ঘরে অগ্নি সংযোগ সহ হত্যার হুমকি দিয়ে বেড়াচ্ছে ,এতে আমি ও আমার পরিবার এবং স্বজনরা চরম নিরাপত্তাহীন অবস্থায় রয়েছি।