উপজেলা পরিষদের অর্থায়নে জগন্নাথপুর – চিলাউড়া এলজিইডির সড়কের বৈঠাখালী যাত্রাপাশা এলাকায় ভাঙ্গন প্রতিরোধ কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার::

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির নির্মাণাধীন জগন্নাথপুর – চিলাউড়া সড়কের বৈঠাখালী যাত্রাপাশা এলাকার বিভিন্ন স্থানে হাওড়ের পানির প্রচন্ড ঢেউয়ে সড়কটির দক্ষিণাংশে ভাঙ্গনের সৃষ্ঠি হয়। জগন্নাথপুর উপজেলা পরিষদের অর্থায়নে ভাঙ্গন প্রতিরোধে মাটিবর্তী জিও বস্তা ফেলে সড়কটি রক্ষায় কাজ শুরু করা হয়েছে ।

হাওড় নদী বেষ্টিত জগন্নাথপুর একটি সমৃদ্ধ উপজেলা হিসেবে খ্যাতি রয়েছে । সড়ক যোগাযোগ ব্যবস্থায় পুরো উপজেলায় নেটওর্য়াক সৃষ্টি হলেও উপজেলার কলকলিয়া ,চিলাউড়া হলদিপুর, রাণীগঞ্জ, আশারকান্দি ও পাইলগাঁও ইউনিয়নের আংশিক এলাকায় এখনো হেমন্তে গাড়ি বর্ষায় নৌকা দিয়ে জনসাধারণকে তাদের গন্তব্য স্থানে যাতায়াত করতে হচ্ছে ।

গ্রামীণ জনপদের মানুষকে বছরের সব মৌসূমেই যানবাহন দিয়ে যাতায়াতের জন্য যোগাযোগ ব্যবস্থায় বর্তমান সরকারের অভূতপূর্ব উন্নয়নের কাজ চলমান রয়েছে । চলতি বর্ষা মৌসূমের শুরুতেই হাওড় ও নদী বেষ্ঠিত ভাটির জনপদ চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সড়ক পথে যাতায়াতের একমাত্র সড়কটি মইয়ার হাওড়ের পানির প্রচন্ড ঢেউয়ের কারণে বিভিন্ন স্থানে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে ।ফলে ঝুঁকি নিয়ে ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল করছিল।

জগন্নাথপুর উপজেলা পরিষদের অর্থায়নে সড়কটির ভাঙ্গন প্রতিরোধের ব্যবস্থা গ্রহন করা হয়। বৃহস্পতিবার (১৮ জুন) জগন্নাথপুর চিলাউড়া সড়কের বৈঠাখালী ব্রিজের এ্যাপ্রোচ থেকে শুরু করে যাত্রাপাশা এলাকায় ভাঙ্গন কবলিত স্থানে মাটিবর্তী জিও বস্তা ফেলে সড়কটির ভাঙ্গন প্রতিরোধ কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আতাউর রহমান ।

এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, এলজিইডির উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার , পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক, সাবেক পৌর কমিশনার যুক্তরাজ্য প্রবাসী লুৎফুর রহমান , কনস্ট্রাকশন ঠিকাদার কদরিছ আলী, হীরা দেব, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মো: আব্দুল হাই , সাবেক পৌর কাউন্সিলার লালন মিয়া সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

জগন্নাথপুর -চিলাউড়া সড়কটি বর্ষা মৌসূমে হাওড়ের ঢেউ থেকে রক্ষায় স্থায়ী ব্যবস্থা গ্রহনের জন্য জনসাধারণকে আশ্বস্থ করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ আতাউর রহমান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *