জগন্নাথপুরে বন্যার্ত চার শতাধিক পরিবারের মধ্যে রান্না করা খাবার বিতরণ

হোসাইন জাকির ::
কেবল সংবাদ নয় , মানুষের সুখ -দু:খের খোঁজেও আমরা , এই প্রত্যয়ে দেশের প্রথম রিভার্স অনলাইন নিউজ পোর্টাল , ব্রেকিংস টুয়েন্টি ফর ডটকম এর উদ্যোগে জগন্নাথপুর পৌর শহরে বন্যায় ক্ষতিগ্রস্থ চার শতাধিক পরিবারের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দ্বিতীয় দফা বন্যায় জগন্নাথপুর উপজেলার  শতাধিক গ্রাম  প্লাবিত হয়। প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের প্রভাবে এমনিতেই এলাকার সকল পেশাজীবীর মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। এই অবস্থায় টানা বন্যায় পানিবন্দি হয়ে পড়া অসহায় দরিদ্র লোকজন মানবেতর জীবনযাপন করছেন। অনাহারে-অর্ধহারে দিন কাটাচ্ছেন এসব বানভাসী পরিবারগুলো।


আর্তমানবতার লক্ষ্যে জগন্নাথপুর পৌরসভার বন্যা আশ্রয় কেন্দ্র সহ শহরের বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় দরিদ্র কর্মহীন খেটে খাওয়া মানুষের মুখে রান্না করা খাবার তুলে দিয়েছেন দেশের প্রথম রিভার্স অনলাইন নিউজ পোর্টাল “ব্রেকিংস টুয়েন্টি ফর ডটকম“।

জগন্নাথপুর পৌর শহরের বাড়ি জগন্নাথপুর এলাকার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী, ব্রেকিংস টুয়েন্টি ফর ডটকমের প্রধান সম্পাদক এম এ কাদির ও সৈয়দপুর গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী, ব্রেকিংস টুয়েন্টি ফর ডটকমের উপদেষ্টা সম্পাদক শাকির আলম কোরেশীর ব্যবস্থাপনায় এবং সম্পাদক এনামুল হক সাজনুরের তত্ত্বাবধানে,  শুক্রবার (১৭ জুলাই) জগন্নাথপুর পৌরসভার বন্যাদূর্গত খালিক নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বন্যা আশ্রয় কেন্দ্র সহ বাড়ি জগন্নাথপুর , ইকড়ছই ও কেশবপুর এলাকায় চার শতাধিক পরিবারের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়।

ব্রেকিংস টুয়েন্টি ফর ডটকমের সম্পাদক এনামুল হক সাজনুরের সার্বিক তত্ত্বাবধানে দিনব্যাপী খাবার বিতরণকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগের সহ সভাপতি ও ব্রেকিংস টুয়েন্টি ফর ডটকমের হেড অব নিউজ এম এ মতিন , আইন উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মাসুদ হাসান, কবি ও সাংস্কৃতিক কর্মী  দ্রুব গৌতম, মাহমুদা সিদ্দিকা রুহী, জগন্নাথপুর প্রেসক্লাবের সহ সভাপতি তাজ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ মো: আব্দুল হাই, আলোকচিত্রী এমরান ফয়সল, সমাজকর্মী নিজাম উদ্দিন , আবুল হাসনাত আমীর , সংবাদকর্মী  রুম্মান আহমদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *