জগন্নাথপুরের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কুশিয়ারা সেতু পরিদর্শন করেছেন

স্টাফ রিপোর্টার:
আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। বিশ্বে বাংলাদেশ এখন উন্নত জাতি হিসেবে মর্যাদা পাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজের বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করছেন। গ্রামে গ্রামে বিদ্যুতের আলো পৌঁছে গেছে।

আওয়ামী লীগ সরকার জনগনের কল্যাণে কাজ করছেন উল্লেখ করে বলেন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরকারের টাকার কোন অভাব নেই। টাকা বরাদ্দ দিব আমরা আর ভালো কাজ করতে হবে আপনাদের। তিনি বলেন টাকা ও সময়ের অপচয় রোধ করতে হবে। পরিকল্পনা মন্ত্রী আজ শুক্রবার বেলা ২টায় সিলেট বিভাগের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জে বৃহৎ কুশিয়ারা সেতুর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে উপস্থিত জনসাধারন, সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি উপস্থিতিতে উপরোক্ত কথাগুলো বলেন।

পরিকল্পনামন্ত্রী আরো বলেন বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতির কারনে দেশের উন্নয়ন কিছুটা পিছিয়ে ছিল। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশ এখন ঘুরে দাঁড়িয়েছে। তিনি সেতুর কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে বলেন আগামী বছর জুন মাসের মধ্যে সেতুর কাজ শেষ হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন সেতুর কাজ শেষ হলে সুনামগঞ্জের সাথে রাজধানীর স্বল্প সময়ে সড়ক যোগাযোগ স্থাপন হবে। তিনি বলেন, একটি মহল দেশে উন্নয়নের মহা জাগরণে ঈশ^ান্বিত হয়ে উন্নয়ন নিয়ে নানা বিভ্রান্তি ছড়াচ্ছে। কু-চক্রিদের অপতৎপতরা প্রতিরোধে সকলকে সজাগ থাকার আহবান জানান। নদীর মধ্যভাগে সেতুর পিয়ারের নির্মাণকাজ পরিদর্শনের জন্য এবং সেতুর উত্তর ও দক্ষিন পাশ দেখতে লিফ্ট দিয়ে প্রায় ২শত ফুঁট উচুতে উঠেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

এসময় সড়ক ও জনপথ অধিদপ্তর সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী কাজী নজরুল ইসলাম, উপ সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রকল্প ব্যবস্থাপক হারুন অর রশীদ সেতু নির্মাণ কাজের অগ্রগতি পরিকল্পনা মন্ত্রীকে অবহিত করেন। এসময় মন্ত্রী বলেন এই প্রথম দীর্ঘ উচুতে উঠে সেতুর নির্মাণ কাজ দেখতে পেরে নিজেকে অনেকটাই আনন্দবোধ মনে করি। এধরনের একটি বৃহৎ সেতু সুনামগঞ্জ জেলাবাসীর স্বপ্ন বয়ে আনবে।

এসময়সেতুর নির্মাণ কাজের সাথে সংশ্লিষ্ঠ প্রকৌশলী, ঠিকাদারী প্রতিষ্ঠান সহ সকল শ্রমিকদের প্রতি অভিনন্দন জানান। পরিদর্শনকালে মন্ত্রীর একান্ত সচিব উপ-সচিব হুমায়ুন কবির, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, জেলা পরিষদ সদস্য মাহতাব উল হাসান সমুজ সহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: সড়ক ও জনপথ অধিদপ্তরের বাস্তবায়নে ২০১৪ সালে ৯০ কোটি টাকা ব্যায়ে পাগলা জগন্নাথপুর আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের রানীগঞ্জের কুশিয়ারা নদীর ওপর ৭০২.৩২ মিটার দৈর্ঘ্য ও ১০.২৫ মিটার প্রস্ত সেতুর কাজ শুরু হয়। এছাড়াও ৬৫ কোটি টাকা ব্যায়ে পৃথক দরপত্রে সেতুর অ্যাপ্রোচ ও টোল প্লাজা নির্মার্ণের কাজ শুরু হয়। মোট ১শ ৫৫ কোটি টাকা ব্যায়ে কুশিয়ারা সেতুর প্রায় ৯০ ভাগ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানান সড়ক ও জনপথ অধিদপ্তর সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম। তিনি আরো জানান, ২০২২সালের জুন মাসে সেতুর কাজ সম্পন্ন হবে।

আওয়ামী লীগের মতবিনিময় সভা:-এদিকে বিকেল ৪টায় জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয়ে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ। আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাজী আব্দুল জব্বার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা পরিষদ সদস্য মাহতাব উল হাসান সমুজ,

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, সুজিত কুমার রায়, তথ্য ও গবেষনা সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ, সাধারন সম্পাদক হাজী ইকবাল হোসেন ভুইয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন,

সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপন, আওয়ামী লীগ নেতা আনফর উল্ল্যা, সাবেক ইউপি চেয়ারম্যান আঙ্গুর মিয়া, আওয়ামী লীগ নেতা জমশেদ মিয়া তালুকদার, মনু মোহাম্মদ মতছির, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস ছত্তার, সাধারন সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আইয়ুব খান, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আপ্তাব উদ্দিন, সাবেক সাধারন সম্পাদক আব্দুল তাহিদ, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল হোসেন, সাধারন সম্পাদক বশির আহমদ, আওয়ামী লীগ নেতা মঞ্জুর আলী আফজল প্রমূখ। এসময় উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ অঁঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *