১১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘ইলামেরগাঁও ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সভা অনুষ্ঠিত

  • Update Time : ১০:১২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 14

বিশ্বনাথ প্রতিনিধি:
যুক্তরাজ্যের আক্সবীজে ‘ইলামেরগাঁও ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সভা (বিজিএম) সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এলাকার আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে যুক্তরাজ্যে ২০২৪ সালে ২৭ সদস্যের ঐ সংগঠন গঠন করা হয়েছিল। তাই উক্ত সভায় সংগঠনের ঐ দুই বছরের কার্যক্রম নিয়ে ব্যাপক আলোচনা এবং সংগঠনকে আরোও গতিশীল করতে নানান সিদ্ধান্ত গ্রহন করা হয়।
গ্রামের প্রবীণ মুরব্বী আব্দুল মছব্বির ও আব্দুস সোবহান ফারুকের পৃথক সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সামছুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত দুই ধাপের সভায় সংগঠনের আয়-ব্যয়ের হিসেব প্রকাশের পাশাপাশি গ্রামের দুই বিশিষ্ট ব্যক্তিকে সংবর্ধনা প্রদান করা হয়। সংগঠন প্রতিষ্ঠার ঐ দুই বছরে এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে প্রায় ৪০ লাখ টাকার উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন করা হয়েছে মর্মে সভায় উপস্থিত নেতৃবৃন্দকে অবহিত করা হয়।
সভায় সংগঠনের নেতৃবৃন্দ আরোও উল্লেখ করেন, ‘ইলামেরগাঁও ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে বাস্তবায়িত কর্মকান্ডের মধ্যে অন্যতম কার্যক্রম হল ‘নকিখালী থেকে ইলামেরগাঁও সড়কে’ মানবকল্যাণে দৃশ্যমান লাইটিং এর কাজ বাস্তবায়ন করা। এছাড়া আগামী দিনে সংগঠনের অন্যতম প্লান হচ্ছে গ্রামের প্রবেশদ্বারে দুইটি আধুনিক গেইট নির্মাণ করা।
সংগঠনের সভায় দুই সংবর্ধিত ব্যক্তি প্রবীন সিটিজেনসিপ হিসেবে গ্রামের প্রবীণ মুরব্বী আব্দুল মছব্বির এবং ‘মাস্টার্স অফ ল’ ডিগ্রি অর্জন করায় আবু হাছান রাহেদ’কে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ‘ইলামেরগাঁও ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র উপদেষ্টা মন্ডলীর সদস্য শফিক মিয়া পীরসাব, শফিক মিয়া, আব্দুল খালিক, ভাইস চেয়ারম্যান নূরুল হক, আফরোজ আলী, ট্রেজারার মঈনুল ইসলাম, সদস্য রাজু মিয়া, সুহেল মিয়া, মানিক মিয়া, আব্দুল কাইয়ুম, মোস্তাব আলী, আবু মনছুর, হেলাল আহমদ, বেলাল আহমদ, রুহেল মিয়া প্রমুখ নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

‘ইলামেরগাঁও ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সভা অনুষ্ঠিত

Update Time : ১০:১২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬