০৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কবিতা: দুদিনের খেলাঘর

  • Update Time : ১০:৩৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / 12

কবি: মারিয়াম রামলা

বুড়ো বাবা, তোমার ঘর-দুয়ার কই?
সব যে জোয়ারে তলিয়ে গেল,
থাকবে তুমি এখন কই?

সারা গ্রাম জলে থৈ থৈ,
কূল-কিনারা দেখি নাকো,
সবই বুঝি ভেসে গেল!

নদী আর নদী,
পথ-ঘাট, ক্ষেত-খামার কই?
চাল নেই, ডাল নেই,
নেই কোনো হাঁড়ি,
গোয়াল ভরা গরু নেই,
আছে শুধু মাছ—
জেলের মাথায় হাত,
নেই তাদেরও কোনো বাড়ি।

বর্ষা এলে বৃষ্টিও বাড়ে,
বছরে তিন মাস
জলের ঘেরাটোপে মানুষ মরে।

প্রকৃতির সৌন্দর্য কই?
রূপে বড় অহংকারী—
ভিটে-মাটি সবই পর,
আকাশের নীল আঁচলেই
হবে বুঝি আসল বাড়ি!

দুদিনের খেলাঘর—
বুড়ো বাবা, তোমার ঘর-দুয়ার
আবার যে হলো পর!

Please Share This Post in Your Social Media

কবিতা: দুদিনের খেলাঘর

Update Time : ১০:৩৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

কবি: মারিয়াম রামলা

বুড়ো বাবা, তোমার ঘর-দুয়ার কই?
সব যে জোয়ারে তলিয়ে গেল,
থাকবে তুমি এখন কই?

সারা গ্রাম জলে থৈ থৈ,
কূল-কিনারা দেখি নাকো,
সবই বুঝি ভেসে গেল!

নদী আর নদী,
পথ-ঘাট, ক্ষেত-খামার কই?
চাল নেই, ডাল নেই,
নেই কোনো হাঁড়ি,
গোয়াল ভরা গরু নেই,
আছে শুধু মাছ—
জেলের মাথায় হাত,
নেই তাদেরও কোনো বাড়ি।

বর্ষা এলে বৃষ্টিও বাড়ে,
বছরে তিন মাস
জলের ঘেরাটোপে মানুষ মরে।

প্রকৃতির সৌন্দর্য কই?
রূপে বড় অহংকারী—
ভিটে-মাটি সবই পর,
আকাশের নীল আঁচলেই
হবে বুঝি আসল বাড়ি!

দুদিনের খেলাঘর—
বুড়ো বাবা, তোমার ঘর-দুয়ার
আবার যে হলো পর!