০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম বোর্ডে মানবিকে প্রথম হওয়ায় সামি- কে অভিনন্দন জানালেন নুরুল ইসলাম সিকদার

  • Update Time : ১১:১৩:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / 4
সংবাদ ফটোকার্ড তৈরি ও ডাউনলোড করুন →

মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া, চট্টগ্রাম:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়ার নওশীন তাবাসসুম সামি চট্টগ্রাম বোর্ডে মানবিক বিভাগে প্রথম হওয়ায় অভিনন্দন জানালেন পদুয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল ইসলাম সিকদার।

চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মানবিক বিভাগে প্রথম স্থান অর্জন করেছে লোহাগাড়া উপজেলার পদুয়া ধলিবিলার মেয়ে নওশীন তাবাসসুম সামি।

সে পদুয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সম্মানিত সেক্রেটারি মাওলানা আব্দুর রহমানের ছোট মেয়ে।

সামির এই অসাধারণ সাফল্যে পদুয়াবাসীর পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা ও দোয়া জানাতে তার বাড়িতে উপস্থিত হন চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম সিকদার। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ড. রহমান সালমান।

নওশীনের এই অর্জনে পদুয়াবাসী গর্বিত ও আনন্দিত। তার এ সাফল্য এলাকার অন্যান্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন নুরুল ইসলাম সিকদার।

নওশীন তাবাসসুম সামির উজ্জ্বল ভবিষ্যৎ ও আরও সাফল্য কামনা করেন তাঁরা।

Please Share This Post in Your Social Media

চট্টগ্রাম বোর্ডে মানবিকে প্রথম হওয়ায় সামি- কে অভিনন্দন জানালেন নুরুল ইসলাম সিকদার

Update Time : ১১:১৩:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬