নেত্রকোণা পুলিশ লাইনসে পুলিশ সদস্যদের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
- Update Time : ১১:০০:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / 13
হারাধন সূত্রধর, ময়মনসিংহ:
নেত্রকোণা পুলিশ লাইনসের প্যারেড গ্রাউন্ডে পুলিশ সদস্যদের ড্রেসরুলস অনুসরণ, সার্বিক শৃঙ্খলা ও পেশাগত মানোন্নয়নের লক্ষ্যে অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত এ মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন নেত্রকোণা জেলার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।
প্যারেডে কমান্ডারের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মাহফুজা খাতুন।
প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্যারেডের মানোন্নয়ন এবং পুলিশ সদস্যদের শৃঙ্খলা ও দায়িত্ব পালনের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এ সময় তিনি কুচকাওয়াজে অংশগ্রহণকারী সকল পুলিশ সদস্যকে ধন্যবাদ জানান এবং তাদের সুস্থতা কামনা করে প্যারেডের সমাপ্তি ঘোষণা করেন।
মাস্টার প্যারেডে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন ইউনিটের ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

















