০৪:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রী ছাউনি নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান

  • Update Time : ০৫:০১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • / 13

মোঃ রবিউল ইসলাম মিনাল, গোদাগাড়ী (রাজশাহী) থেকে:
​রাজশাহী–চাঁপাইনবাবগঞ্জ জাতীয় মহাসড়কের গোদাগাড়ী উপজেলা সদরে আধুনিক যাত্রী ছাউনি পুনর্নির্মাণ, বাস বে, গণশৌচাগার ও পুলিশ বক্সসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)-এর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
​আজ বৃহস্পতিবার গোদাগাড়ীবাসীর দীর্ঘদিনের এই প্রাণের দাবি নিয়ে স্মারকলিপি পেশ করে স্থানীয় স্বেচ্ছাসেবী জোট ‘গোদাগাড়ী সামাজিক সংগঠন ঐক্য পরিষদ’ এবং এর অন্তর্ভুক্ত সকল সহযোগী সংগঠনসমূহ।
​স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গোদাগাড়ী উপজেলা সদর ও ব্যস্ততম ডাইংপাড়া মোড় এলাকা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করেন। তবে পর্যাপ্ত অবকাঠামো ও যাত্রীসেবার অভাবে প্রতিদিন চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ পথচারী ও যাত্রীদের। জনদুর্ভোগ লাঘবে সামাজিক সংগঠনগুলোর পক্ষ থেকে স্মারকলিপিতে ৫টি মূল দাবি তুলে ধরা হয়
​আধুনিক যাত্রী ছাউনি পূর্বে ভেঙে ফেলা যাত্রী ছাউনিটির স্থানে দ্রুত নতুন, টেকসই ও দৃষ্টিনন্দন যাত্রী ছাউনি পুনর্নির্মাণ।
​বাস বে (Bus Bay) নির্মাণ মহাসড়কে যাত্রীদের নিরাপদ ওঠানামা নিশ্চিত করতে জাতীয় মহাসড়কের নির্ধারিত মানদণ্ড অনুযায়ী সুনির্দিষ্ট ‘বাস বে’ তৈরি।
​আধুনিক গণশৌচাগার ডাইংপাড়া মোড়সহ সদরে নারী, পুরুষ ও প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহারের উপযোগী পরিবেশবান্ধব গণশৌচাগার স্থাপন।
​স্থায়ী পুলিশ বক্স আইনশৃঙ্খলা রক্ষা ও যাত্রী নিরাপত্তা জোরদারে স্থায়ী পুলিশ বক্স স্থাপন।
​যাত্রীসেবা অবকাঠামো উন্নয়ন পর্যাপ্ত এলইডি আলো, বসার আধুনিক আসন, নিরাপদ পথচারী পারাপারের জন্য জেব্রা ক্রসিং এবং পরিচ্ছন্নতার জন্য স্থায়ী ডাস্টবিন স্থাপন।
​স্মারকলিপি প্রদান শেষে ঐক্য পরিষদের নেতৃবৃন্দ জানান, গোদাগাড়ীর লক্ষাধিক মানুষের প্রতিদিনের কষ্ট দূর করা এবং নিরাপদ সড়ক যোগাযোগের স্বার্থে এসব দাবি অত্যন্ত যৌক্তিক ও সময়ের দাবি। সাধারণ মানুষের এই ন্যায্য অধিকার আদায়ে তাঁদের সামাজিক আন্দোলন ও প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
​স্মারকলিপি গ্রহণ করে গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিষয়টির গুরুত্ব অনুধাবন করেন এবং দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ও যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বস্ত করেন।
​এদিকে, দ্রুততম সময়ে এসব দাবি বাস্তবায়ন করে ডাইংপাড়া মোড়সহ উপজেলা সদরের মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা ফিরিয়ে আনা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

যাত্রী ছাউনি নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান

Update Time : ০৫:০১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬