জগন্নাথপুরে লেগুনা গাড়ি শ্রমিকদের সংঘর্ষে আহত-১৫

জগন্নাথপুর টুডে নিউজ:
জগন্নাথপুরে লেগুনা গাড়িতে যাত্রী উঠা নামাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (৩১ মে) শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষে ১৫ শ্রমিক আহত হয়েছেন। আহতদের মধ্যে ৭জনকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় লেগুনা শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে থানার সেকেন্ড অফিসার সাইফুল আলমের নেতৃত্বে বিপুল সংখ্যক অফিসার ফোর্স ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

সংঘর্ষে আহতরা হলেন লেগুনা শ্রমিক কবিন্দ্র দাস (২৮), মখলুছ মিয়া (৩০), ছৌলুদ্দিন (৩২), আব্দুন নূর (৩৪), কাওছার আহমদ (২৬), শাহ কামাল (৩২), নাসির মিয়া (২৮)। স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হওয়া দফায় দফায় সংঘর্ষ ও চোরাগুপ্তা হামলা সন্ধ্যা পর্যন্ত চলে।

সংঘর্ষের ঘটনায় জানাযায়, জগন্নাথপুর উপজেলা সদরের লেগুনা স্ট্যান্ডের শ্রমিক হাবিবুর রহমান কলকলিয়া ইউনিয়নের সাদীপুর পয়েন্ট থেকে যাত্রী নিয়ে জগন্নাথপুর আসার পথে কলকলিয়া বাজার এলাকায় পৌছা মাত্র কলকলিয়া লেগুনা স্ট্যান্ডের শ্রমিকরা তার গাড়ি থেকে জোর করে যাত্রী নামিয়ে দেয়।

এসময় লেগুনা চালক হাবিবুর রহমান বাধা দিলে প্রতিপক্ষ শ্রমিকরা তাকে এলোপাতাড়ি ভাবে মারধর করায় হাবিববুর রহমান আহত হয়। কলকলিয়া স্ট্যান্ডে উপজেলা সদরের লেগুনা স্ট্যান্ডের চালক হাবিবুর রহমান হামলার শিকার হয়েছে এমন সংবাদ জগন্নাথপুর উপজেলা সদরে পৌছলে স্ট্যান্ডে থাকা কলকলিয়া স্ট্যান্ডের শ্রমিকদের সাথে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে।

দিনভর দফায় দফায় সংঘর্ষ ও চোরাগুপ্তা হামলায় ১৫জন শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ২টি স্ট্যান্ডের শ্রমিকদের মধ্যে মৃদু উত্তেজনা বিরাজ করছে।

জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার সাইফুল আলম জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সংঘর্ষে জড়িতরা পালিয়েছে। কোন পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জ.টুডে-৩১মে২০১৮/বিডিএন

জগন্নাথপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে ইফতার ও আলোচনা সভা

জগন্নাথপুর টুডে নিউজ:
বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

বুধবার(৩০মে) জগন্নাথপুর পৌর পয়েন্টে একটি অভিজাত রেষ্টুরেন্টের হল রুমে আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা সাদ মাষ্টারের সভাপতিত্বে ও উপজেলা য্বুদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আবুল হাশিম ডালিমের পরিচালনায় এতে বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌর বিএনপির সাধারন সম্পাদক হাজী হারুনুজ্জামান হারুন, জগন্নাথপুর উপজেলা বিএনপি নেতা আব্দুন নুর, আশ্বাদ মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সৈয়দ শফিকুর রহমান, পৌর যুবদল নেতা শামীম আহমদ প্রমূখ।

ইফতার ও দোয়া মাহফিলে জগন্নাথপুর উপজেলা বিএনপির নেতা ডাঃ রাজা মিয়া, কামরুজ্জামান মিয়া, আখলুল করিম, দিলু মিয়া, হাজি সোহেল আমীন, সামছুল ইসলাম রানা, জুবেদ আলী লখন, রিপন মিয়া, এমডি জামাল, হুমায়ুন আহমদ, হুমায়ুন কবির, আবুল লেইছ, ইলিয়াস মিয়া, জমিল মিয়া, সাদিকুর রহমান নান্নু, শিপন আহমদ,

জগন্নাথপুর উপজেলা যুবদল নেতা জাকির হোসেন, জহিরুল ইসলাম লেবু, সেলিম আহমদ, শোয়েব আহমদ, শেখ সোলেমান, জগন্নাথপুর পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক লিটন মিয়া, বেলাল আহমদ, তারেক আহমদ, সাদিক আহমদ, জগন্নাথপুর উপজেলা ছাত্রদল নেতা নুরুল আমিন, আল আমিন, মামুন রশীদ, রাজু আহমদ, জুনেদ আহমদ, শফিকুল ইসলাম খেজর, রুয়েল মিয়া,

জগন্নাথপুর ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা জাকারিয়া আহমদ, সাওন আহমদ, শিপন আহমদ, নুর আলম, রায়হান আহমদ, সৈয়দ মারজান আহমদ, সাদিক আহমদসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এম জাহিরুল ইসলাম জহির। ইফতার পূর্ব বিশেষ মোনাজাত পরিচালনা করেন জগন্নাথপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজি হারুনুজ্জামান হারুন।

জ.টুডে- ৩১ মে ২০১৮/বিডিএন

৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ৭৫ বছরের বৃদ্ধ গ্রেফতার

জগন্নাথপুর টুডে ডেস্ক:

৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আলি আহাম্মদ (৭৫) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার(২৯ মে) রাতে ওই বৃদ্ধকে গ্রেফতার করা হয়।

পুলিশ-হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, বিকেলে শিশুটি নিজেদের বাড়ির পাশে উঠানে খেলছিল। এই সময় চকলেট দেয়ার লোভ দেখিয়ে ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ওই শিশুর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ ঘটনায় ঐ শিশুর মা বাদী হয়ে গতকাল রাতেই পরশুরাম মডেল থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। পরে পুলিশ অভিযুক্ত বৃদ্ধ আলি আহাম্মদকে গ্রেফতার করে। আলি আহাম্মদ ফেনীর পরশুরাম উপজেলার পৌর এলাকার উত্তর কোলাপাড়া গ্রামের বাসিন্দা।

ছাগলনাইয়া সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশান চাকমা বলেন, পরশুরামে ৫ বছরের একটি বাচ্চাকে ধর্ষণের অভিযোগ পেলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাচ্চাটির রক্তক্ষরণ হলে তাকে ফেনী ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার অভিযুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।

ফেনী ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অসীম কমার সাহা জানান, ফেনীর পরশুরাম এলাকা থেকে আনুমানিক ৪ থেকে ৫ বছরের একটি বাচ্চাকে ধর্ষণের অভিযোগে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাইনি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষায় প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পেয়েছে।

সুত্র-ইত্তফাক ৩১মে২০১৮/বিডিএন

আগামী জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নে চমক আসতে পারে- সেতুমন্ত্রী

জগন্নাথপুর টুডে ডেস্ক:

আগামী জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নে কিছু চমক আসতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বৃহস্পতিবার(৩১ মে) বিকেলে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমন্ডলীর সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এবারের জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নে কিছু চমক আসতে পারে। প্রার্থীদের অবশ্যই ইউনেবল হতে হবে। তবে এ ব্যাপারে এখনো কোন কিছু চূড়ান্ত হয়নি।

জাতীয়ভাবে সুপরিচিত খেলোয়াড়, সংগীত শিল্পী, অভিনেতা-অভিনেত্রীসহ সেলিব্রেটিরা চমক হতে পারে উল্লেখ করে তিনি আরো বলেন, এ রকমের একটি তালিকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে রয়েছে। তিনি তাদের বিষয়ে খোঁজ-খবর নিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, তথ্য ও গবেষনা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন নাহার লাইলী, শিক্ষা বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাপা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন ও উপ-দপ্তর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে রুপান্তর, মহাকাশে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ, অষ্ট্রেলিয়ার সিডনী থেকে ইন্টারন্যাশনাল ইউমেন লিডারশিপ লাভ ও ভারতের আসানসোলের নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে ডি-লিট ডিগ্রি অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী ৭ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের পক্ষ থেকে গণসংবর্ধনা দেয়া হবে।

তিনি বলেন, আগামী ২৩ জুন সকাল দশটায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের বহুতল বিশিষ্ট আওয়ামী লীগের নবনির্মিত কার্যালয় উদ্ধোধন করবেন।

সুত্র-ইত্তেফাক ৩১ মে ২০১৮/বিডিএন

জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় আহত-২

জগন্নাথপুর টুডে নিউজ :
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বেতাউকা গ্রামে মঙ্গলবার (২৯মে) বিকেলে খড় শুকানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুই সহোদয় আহত হয়েছেন।

জানাযায়, উপজেলার বেতাউকা গ্রামের মৃত মারফত উল্ল্যার ছেলে আব্দুল কাইয়ুম তার বাড়ির উঠানে খড় শুকাতে গেলে একই গ্রামের মৃত দিলকুশের ছেলে জাহাঙ্গীর মিয়া তাতে বাধা দেয়।

এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে জাহাঙ্গীর মিয়ার নেতৃত্বে ৪/৫জন দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে আব্দুল কাইয়ুম (৫০) ও তার ভাই জমির হোসেন (৩৫) এর উপর হামলা চালিয়ে আহত করে।

তাদের চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে হামলাকারীদের কবল থেকে তাদের উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করেন।

জ.টুডে-৩০ মে ২০১৮/বিডিএন

জগন্নাথপুরে জাপা নেতা ডা: আছকির খানের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

জগন্নাথপুর টুডে নিউজ:
জগন্নাথপুর পৌর শহরের ইসহাকপুর খান বাড়ি এলাকার বাসিন্দা সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য ডা: আছকির খানের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ মে) ডা: আছকির খানের ইসহাকপুর খান বাড়ির নিজ বাস ভবনে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল পূর্ব মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও যুক্তরাজ্যে মিডল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আকমল খান।

ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রানীগঞ্জ ইউনিয়নের গন্থর্বপুর গ্রামের বাসিন্দা রাজনীতিবিদ সমাজসেবী সামছুল ইসলাম, বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আব্দুল মান্নান, কৃষক পার্টির সভাপতি মফজ্জল হোসেন,

দশঘর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মিসবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক বাদশা মিয়া, জাপা নেতা শফিক মিয়া, জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টি নেতা হারুন মিয়া,

ডা: আলী নুর, মাওলানা আইয়ূব আলী, ফারুক মিয়া, সাইফুল আলম আহার, দুদু মিয়া, ময়না মিয়া, আরফান আলী, আবদাল মিয়া, বাবুল মিয়া প্রমূখ।

জ.টুডে-২৯ মে ২০১৮/বিডিএন

জগন্নাথপুরে ২ছিনতাইকারী গ্রেফতার

জগন্নাথপুর টুডে নিউজ:
জগন্নাথপুর-রসুলগঞ্জ সড়কের পাটলী ইউনিয়নের আসামপুর এলাকায় ব্যাটারি চালিত টমটম গাড়ির চালক জামাল মিয়া রবিবার (২৭মে) রাত ১০টায় ছিনতাইকারীদের কবলে পড়েন।

ছিনতাইকারীরা চালক জামাল মিয়ার মোবাইল ফোন ও টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে ছিনতাইকারীদের আটক করতে সক্ষম হন।

আটককৃত ছিনতাইকারীরা হচ্ছে জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর এলাকার তেরা মিয়ার ছেলে আব্দাল মিয়া (১৭) ও জালালপুর এলাকার আকিকুর রহমানের ছেলে জিয়াউর রহমান (১৭)।

বিষয়টি থানায় জানানো হলে এস আই লুৎফুর রহমান ঘটনাস্থলে ছুটে যান। স্থানীয় লোকজন জানান, আটককৃতরা ছিনতাইয়ের ঘটনা স্বীকার করায় পুলিশের নিকট সোপর্দ করা হয়।

এস আই লুৎফুর রহমান জানান, এ ঘটনায় পৌর শহরের ইসহাকপুর এলাকার আবাছ উল্ল্যার ছেলে টমটম চালক জামাল মিয়া বাদি হয়ে আব্দাল মিয়া ও জিয়াউর রহমানের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ থানায় মামলা করেছেন। সোমবার (২৮ মে ) গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

জ.টুডে-২৯ মে ২০১৮/বিডিএন

স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে রাতভর গণধর্ষণ

জগন্নাথপুর টুডে ডেস্ক:
আলমডাঙ্গার পাইকপাড়া গ্রামে এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন। স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রেখে স্ত্রীকে অজ্ঞাত তিনজন মিলে রাতভর ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে। গত ২৬ মে শনিবার গভীর রাতে ওই ঘটনা ঘটলেও তা ধর্ষিতার শশুর বাড়ির লোকের চাপে গোপন রাখা হয়। ধর্ষিতাকে একটি ঘরে আটকে রাখে তার শ্বশুর-শাশুড়ী ও ননদের স্বামী। পরে ধর্ষিতার পিতা এসে মেয়েকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। আজ সোমবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। থানায় মামলা হয়েছে।

থানার ওসি (তদন্ত) লুৎফুল কবীর  জানান, শনিবার রাতে পাইকপাড়া গ্রামের আনোয়ার মালিথার ছেলে মামুনকে তিনজন অজ্ঞাত ব্যক্তি ডেকে মাঠের ভেতরে নিয়ে যায়। এরপর আধা ঘন্টা পর মামুনের স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে সেই মাঠে নিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর মামুনকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করে ওই তিনজন।

মামুন জানান, একটি গাছের সঙ্গে তাকে বেঁধে রেখে তার স্ত্রীকে তিনজন মিলে পালাক্রমে ধর্ষণ করে। অজ্ঞাত ওই তিনজনকে তিনি চিনতে পারেননি। তবে দেখলে তাদেরকে চিনতে পারবেন বলে মামুন জানান।

এদিকে, পরদিন সকালে ধর্ষনের ঘটনা শোনার পর মামুনের বাবা-মা ও বোনের স্বামী পুরো ঘটনা চেপে যাওয়ার পরামর্শ দেন। এমনকি ধর্ষিতাকে বাড়ির বাইরে যেতেও বিধি আরোপ করেন তারা। এক পর্যায়ে ঘরের ভেতর বন্দী করে রাখা হয় ধর্ষিতাকে।

এ সংবাদ পেয়ে ধর্ষিতার পিতা ইউনুস আলী রাজবাড়ির পাংশা থেকে আলমডাঙ্গার পাইকপাড়া গ্রামে আসেন। এসে মেয়েকে গৃহবন্দি অবস্থা থেকে উদ্ধার করে রবিবার(২৭মে) রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে আলমডাঙ্গা থানায় এসে তিনি বাদী হয়ে মেয়ের শ্বশুর, শ্বাশুড়ী ও ননদের স্বামী নওলামারী গ্রামের মিরাজুলকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ রবিবার রাতেই এই তিনজনকে গ্রেফতার করেছে।

অজ্ঞাত তিন ব্যক্তি ধর্ষণ করেছে অথচ মেয়ের শ্বশুর-শাশুড়ী ও ননদের স্বামীকে আসামি করে কেন মামলা করছেন জানতে চাইলে ধর্ষিতার পিতা ইউনুস আলী জানান, এর আগে তার মেয়ের ঘরে অন্য পুরুষ ঢুকিয়ে বদনাম দেওয়ার হুমকি দিয়েছিল এই তিন ব্যক্তি। বিশেষ করে ধর্ষিতার ননদের স্বামী মিরাজুল লোকজন দিয়ে তার মেয়েকে ধর্ষন করিয়েছে বলে তার ধারণা।

সুত্র-ইত্তেফাক ২৮ মে ২০১৮/বিডিএন

জগন্নাথপুরে দু-পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-১৫

জগন্নাথপুর টুডে নিউজ:
জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পূর্ব কাতিয়া গ্রামে রবিবার (২৭ মে) সন্ধ্যা ৬টায় চাচা-ভাতিজার সংঘর্ষ থামাতে গিয়ে শালিষি ব্যক্তি ফয়েজ মিয়া আহত হওয়ার জের ধরে হরুপ খানের লোকজনদের সাথে সংঘর্ষে নারী সহ ১৫জন আহত হয়েছেন।

এদের মধ্যে ৬ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং ৪জনকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে। আহতরা হলেন পূর্ব কাতিয়া গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে কামাল হোসেন মহসিন (৪২), ইকবাল হোসেন (২১), মোহাম্মদ হোসাইন (৩৬), ইমাম হোসেন (৪০), আব্দুল করিমের ছেলে সিরাজ উদ্দিন (৬৫), সিরাজ উদ্দিনের ছেলে খুর্শেদ আলম (২২), আমির উদ্দিন (৩৫), জহুরুল ইসলামের ছেলে আবিদুল ইসলাম (১৭), রেজাউল কবির (২৬), মৃত জাকারিয়ার স্ত্রী ছাবিয়া বেগম (৫০), মৃত জাকারিয়ার ছেলে ফয়েজ মিয়া (৩০), কয়েছ মিয়া (২৮)।

আহতদের মধ্যে ছাবিয়া বেগম, সিরাজ উদ্দিন, মোহাম্মদ হোসাইন, ইমাম হোসেন, রেজাউল কবির ও কয়েছ মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং কামাল হোসেন মহসিন, খুর্শেদ আলম, আবিদুল ইসলাম ও ইকবাল হোসেনকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহত ইকবাল হোসেন মহসিন জানান, রবিবার ইফতার পূর্ব সন্ধ্যা ৬টায় পূর্ব কাতিয়া গ্রামের মসলিম খানের ছেলে হরুপ খান তার চাচা ফিরোজ খানের সাথে পারিবারিক বিরোধ নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় একই পাড়ার মৃত জাকারিয়ার ছেলে ফয়েজ মিয়া উভয় পক্ষকে নিভৃত করার চেষ্টা করলে হরুপ খান উত্তেজিত হয়ে ফয়েজ মিয়াকে মারধর শুরু করেন।

হরুপ মিয়া ও ফয়েজ মিয়ার পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টা ব্যাপী দফায় দফায় সংঘর্ষে বৃষ্টির মত ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে দেশীয় অস্ত্রের আঘাতে নারী সহ ১৫জন আহত হয়েছেন। স্থানীয় লোকজনদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

খবর পেয়ে গতকাল সোমবার জগন্নাথপুর থানার এস আই কবির উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে এস আই কবির উদ্দিন জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে হাসপাতালে আহতদের খোজ খবর নেয়া হয়েছে। সন্ধ্যা পর্যন্ত কোন পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি।

জ.টুডে-২৮ মে ২০১৮/বিডিএন

জগন্নাথপুরের সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মানস রায়’র মৃত্যুতে প্রতিমন্ত্রী এম এ মান্নানসহ বিভিন্ন মহলের শোক প্রকাশ

জগন্নাথপুর টুডে নিউজ:
জগন্নাথপুর পৌর শহরের মন্দির বাড়ি এলাকার বাসিন্দা উপজেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারন সম্পাদক, আবৃত্তি পরিষদ (অংকুর) এবং খেলাঘর আসর জগন্নাথপুর উপজেলা শাখা ও উদীচি শিল্পী গোষ্টির সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মানস রঞ্জন রায়ের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। শোক বার্তায় তিনি মানস রায়ের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে শোক জানিয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক পিপি অ্যাডভোকেট শফিকুল আলম, সহ-সভাপতি সৈয়দ আবুল কাশেম,

জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি জগন্নাথপুর পৌরসভার মেয়র আব্দুল মনাফ, পৌরসভার সাবেক চেয়ারম্যান মিজানুর রশীদ ভুইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজি আব্দুল কাইয়ুম মোশাহিদ, সহ-সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল হক, প্রচার সম্পাদক আব্দুল জব্বার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, সহ-দপ্তর সম্পাদক মাসুম আহমদ,

জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, জেলা আওয়ামী লীগের সদস্য কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, কলকলিয়া শাহজালাল মহা বিদ্যালয়ের অধ্যক্ষ এম এ মতিন,

জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ, সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভুইয়া, জগন্নাথপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী আব্দুল হামিদ, উপজেলা নাট্যবাণীর সাবেক সভাপতি দিলোয়ার হোসেন,

সাবেক সাধারন সম্পাদক সাংবাদিক এনামুল হক রেনু, জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক দৈনিক ইত্তেফাক ও দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি মো: আব্দুল হাই, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক জহিরুল ইসলাম লাল মিয়া,

জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলার গিয়াস উদ্দিন মুন্না, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক রিয়াজ রহমান, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি মো: হুমায়ুন কবির,

জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি মো: আব্দুল ওয়াহিদ, জগন্নাথপুর আর্ট স্কুলের সাবেক শিক্ষক সাংস্কৃতিক কর্মী যুক্তরাজ্য প্রবাসী আমিনুল হক ওয়েছ, অনলাইন নিউজ পোর্টাল আজকের স্বদেশ সম্পাদক গোলাম সারোয়ার, দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন প্রতিনিধি বিপ্লব দেব নাথ,

উপজেলা হিন্দু বৌদ্ধ খুষ্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি প্রনয় সূত্রধর খোকন, সাধারন সম্পাদক শুধাংশু শেখর রায় বাচ্চু, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, কোষাধ্যক্ষ শশীকান্ত গোপ,

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রকৌশলী স্বতীশ গোস্মামী, সাধারন সম্পাদক প্রনব বনিক, সাংগঠনিক সম্পাদক বিভাষ দে, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ সূত্রধর,

সাধারন সম্পাদক হীরা মোহন দে, উপজেলা শিল্পকলা একাডেমির অধ্যক্ষ পরিতোষ চক্রবর্তী শিবু, শিক্ষক বিজয় দেব, শ্মশান ঘাট পরিচালনা কমিটির সাধারন সম্পাদক কাজল বনিক।

জ.টুডে-২৮ মে ২০১৮/বিডিএন