জগন্নাথপুরে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ : আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেছেন, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে অগ্রাধিকার দিয়ে দেশকে উন্নত রাস্ট্রে নিয়ে যেতে কাজ করছেন।তিনি বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, তাদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক অভিভাবকদের আরো বেশি যতœশীল হওয়ার আহবান জানান ।

তিনি সোমবার (৩ ফেব্রæয়ারি) জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের উদ্যোগে পৌর শহরের ইকড়ছই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাওর পাড়ের শিক্ষার্থীদের শীতের পোশাক ও শিক্ষা উপকরণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেছেন।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মাসুম বিল্লাহ ,ইকড়ছই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ইকবাল হোসেন ভূইয়া, হাজি আব্দুর রশীদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি লুৎফুর রহমান প্রমূখ।

পরে শিক্ষার্থীদের মাঝে শীতের পোশাক ও টিফিন বক্স বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। এদিকে ওই দিন দুপুরে জগন্নাথপুর নার্সারী স্কুল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। তিনি বিদ্যালয় প্রাঙ্গনে পৌছলে শিক্ষক শিক্ষার্থীরা তাকে ফুলেল উষ্ণ শুভেচ্ছা জানান। পরে নার্সারী স্কুলের বাস্তবায়নে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারের ফলক উন্মোচন করেন ।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম , নার্সারী স্কুলের প্রিন্সিপাল বিনয় কুমার সরকার , ভাইস প্রিন্সিপাল মাহফুজ আয়শা, নার্সারী স্কুলের অভিভাবক সদস্য আব্দুল জব্বার , দৈনিক ইত্তেফাক প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল জগন্নাথপুর টুডের সম্পাদক মো: আব্দুল হাই সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক নার্সারী স্কুলের প্রতিটি শ্রেনী কক্ষে প্রবেশ করেন এবং শিক্ষার্থীদের সাথে কোশল বিনিময়ের পাশাপাশি গনিত ক্লাসে শিক্ষার্থীদের মেধা যাচাই করেন। নার্সারী স্কুলের শিক্ষা কার্যক্রম সহ সুন্দর পরিবেশের জন্য তিনি স্কুলের শিক্ষক সহ অভিভাবকদের প্রতি অভিনন্দন জানান। পরে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদকে স্কুলের পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেষ্ট তুলে দেন স্কুলের ভাইস প্রিন্সিপাল মাহফুজ আয়শা। দুপুর ১২টায় উত্তর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

লন্ডন বাংলা প্রেসক্লাবের সাথে হাইকমিশনারের সংলাপ ও এজিএম সম্পন্ন

মুহাম্মদ শাহেদ রাহমান যুক্তরাজ্য :
আনন্দঘন পরিবেশ ও সৌহাদ্যের মধ্যদিয়ে লন্ডনে হয়ে গেল লন্ডন বাংলা প্রেসক্লাবের সাথে হাইকমিশনারের সংলাপ ও জবাবদিহিতামূলক এজিএম ।

গত ২৮ জানুয়ারি ২০২০ পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির হল রুমে লন্ডন বাংলা প্রেসক্লারে সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জোবায়েরের পরিচালনায় লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিমের সাথে ‘ডায়লগ উইথ হাইকমিশনার‘ শীর্ষক মতবিনিময় ও এজিএম ২০১৯ নৈশভোজের মাধ্যমে কমিউনিটির বিশিস্ট ব্যক্তিবর্গ, প্রেসক্লাবের আজীবন সদস্য ও অন্যান্য সদস্যদের উপস্থিতিতে ঝাঁকজমকপূর্নভাবে প্রেসক্লারের এ বার্ষিক সভা সম্পন্ন হয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল লন্ডন বাংলা প্রেসক্লাবের এজিএম। প্রেসক্লাব সভাপতি এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবায়েরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় লন্ডন বাংলা প্রেস ক্লাবের এক বৎসরের কর্মতৎপরতার উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সভাপতি এমদাদুল হক চৌধুরী। প্রেসক্লাবের সারাবছরের সামগ্রিক কর্মতৎপরতার উপর সাধারণ সম্পাদকের রিপোর্ট উপস্থাপন করেন মোহাম্মদ জুবায়ের। বার্ষিক আর্থিক রিপোর্ট উপস্থাপন করেন প্রেসক্লাবের ট্রেজারার আ স ম মাসুম।

প্রেসক্লাবের দ্বিতীয় পর্বে ডায়লগে প্রশ্ন -উত্তরের শুরুতেই যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার আশিকুন নবী চৌধুরী বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং লন্ডনস্থ বাংলাদেশ মিশনের বিভিন্ন খবর সুন্দর ও কার্যকরভাবে প্রচারের জন্য ব্রিটিশ-বাংলাদেশি সাংবাদিকদের ধন্যবাদ জানান। পরে প্রায় ঘন্টাব্যাপী ডায়লগ পর্বে সভায় ক্লাবের সাধারণ সম্পাদকের প্রাণবন্ত সঞ্চালনায় মঞ্চে ক্লাবের সভাপতির উপস্থিতিতে যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। হাই কমিশনার তাঁর বক্তব্যে জানান, আসছে ১৭ মার্চ ২০২০ থেকে মুজিববর্ষ শুরু হচ্ছে এবং আগামী বছরের ১৭ মার্চ পর্যন্ত জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ হাই কমিশন লন্ডনসহ যুক্তরাজ্যে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ঐতিহাসিক শহরগুলোতে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করবে।

এর মধ্যে রয়েছে “মুজিব শতবর্ষ বিশেষ সেবা সপ্তাহ” সহ আরো অনেক পরিকল্পনা। তিনি বাংলাদেশের পর্যটন, স্টাট কার্ড, পার্সপোট বিষযয়ে বিভিন্ন তথ্য, বিমান, সোনালী ব্যাংক, যুক্তরাজ্যে রাষ্ট্রায়াত্ব বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা বিষয়ে উপস্থিত সাংবাদিকদের অবহিত করেন। পরে ডায়লগ পর্বে লন্ডন বাংলা প্রেস ক্লাবের উপস্থিত সাংবাদিকবৃন্দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

পূর্ব লন্ডনে বাংলা সংস্কৃতি কেন্দ্র স্থাপনের বিষয়ে বিবিসির সাবেক সাংবাদিক উদয় শংকর দাসের এক প্রশ্নের উত্তরে হাইকমিশনার জানান- বাংলা সংস্কৃতি কেন্দ্র স্থাপনের এ বিষয়ে আমি একমত। তবে লন্ডনে বঙ্গবন্ধু সেন্টার বাস্তবায়নে আমরা অনেকটা এগিয়ে আছি। মার্চ ২০২১ সালে বঙ্গবন্ধু সেন্টারের ভিত্তি প্রস্তর রার পরিকল্পনায় এগুচ্ছি। তারপর আমার প্রচেষ্টা থাকবে ইস্টলন্ডনে বাংলা সংস্কৃতি কেন্দ্র স্থাপনের আন্তরিক উদ্দোগ।

জানিনা আমার এ সময়ের ভিতরে করতে পারবো কিনা। বাংলাদেশের জবমার্কেট, নার্স বিষয়ে কূটনৈতিক তৎপরতা নিয়ে টিভি পেজেন্টার উর্মি মাযহারের প্রশ্নের জবাব দেন হাইকমিশনার। সাংবাদিকতায় নারীর আরো অংশ গ্রহণ নিয়ে প্রশ্ন রাখেন মুনীরা পারভীন। সেভেনটি ওয়ান নিয়ে কুটনৈতিক তৎপরতা এ বিষয়ে প্রশ্ন রাখেন টিভি পেজেন্টার বুলবুল হাসান।

বিলেতে কনসুলার সাভিসে বিভিন্ন সমস্যা নিয়ে প্রশ্ন করেন সাপ্তাহিক বাংলা সংলাপের সাজু আহমেদ। ফেইলিং এন্ড সাকসেস বিষয়ে কথা বলেন এলবি২৪ এর মারুফ আহমেদ। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান প্রসঙ্গে কুটনৈতিক প্রশ্ন করেন ব্যারিস্টার তারেক চৌধুরী। দেশে জমিজামা নিয়ে প্রবাসী হয়রানীর উত্তরণ নিয়ে প্রশ্ন রাখেন ৫২ বাংলার সম্পাদক আনোয়ারুল ইসলাম অভি।

পর্যটন বিষয়ে সাংবাদিক ফারুক যোশী, বিমানের সমস্যা ও স্মার্ট কার্ড প্রাপ্তি নিয়ে জানতে চান দর্পণ সম্পাদক রহমত আলী। অন্যান্য বিষয়ে আরো অনেক উপস্থিত সাংবাদিক বৃন্দ হাইকমিশনারের কাছে প্রশ্নের মাধ্যমে সমাধান খুঁজেন। ডায়লগের এক পর্যায়ে ব্রিটিশ বাংলা নিউজের প্রধান সম্পাদক ও সাপ্তাহিক বাংলা সংলাপের সহকারী সম্পাদক মুহাম্মদ শাহেদ রাহমান লন্ডনে হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম কাছে প্রশ্ন করেন যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশীদের স্টাট কার্ড প্রাপ্তি বিষয়ে এবং গ্রেটব্রিটেনে বাংলাদেশী প্রবাসীদের মরদেহ রাষ্ট্রীয় খরচে তথা বাংলাদেশ বিমান ও হাইকমিশনের সহযোগিতাতায় দেশে পাঠানোর ক্ষেত্রে ভবিষ্যতে মুজিব জন্ম শতবর্ষ কে সামনে রেখে কোন সরকারের পরিকল্পনা আছে কিনা ? এ প্রশ্নের জবাবে হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম বলেন- প্রবাসীর স্মার্ট কার্ড প্রাপ্তি শীঘ্রই সূচনা হবে।

১২ ফেব্রæয়ারি ২০২০ প্রধান নির্বাচন কমিশন এখানে আসবেন। পরাক্ষামুলক শুরু হবে, তারপর আস্তে আস্তে এ সভা সবার কাছে পৌঁছে দেব। আর প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে পাঠানো বিষয়ে তথ্যগত ব্যাখ্যা দিয়ে বলেন- আইনগত ও অন্যান্য জটিলতার জন্য এ মুহুর্তে এরকম কোন পরিকল্পনা নেই বা সম্ভব হচ্ছেনা। হাইকমিশনের সেবার মান নিয়ে সাংবাদিকের অভিযোগের প্রেক্ষিতে হাইকমিশনার জানান- হাই কমিশনের সেবার মান উন্নয়নে ইতোমধ্যেই ২৪ ঘন্টা মোবাইল ফোনের জরুরি হেলফ লাইন চালু করা হয়েছে।

যার মাধ্যমে প্রতিদিন প্রায় ৩০০ মানুষকে তাদের প্রয়োজনীয় তথ্য সেবা দেয়া হচ্ছে। ই-মেইলেও প্রতিদিন অনেক মানুষ হাই কমিশন থেকে তথ্য সেবা নিচ্ছেন। এছাড়া কনস্যুলার শাখায় ডেস্কটপ কম্পিউটার, ফটো সার্ভিস, ফটোকপি সার্ভিস ও ইলেক্ট্রনিক টোকেন সার্ভিস চালু করা হয়েছে। যার ফলে সেবা গ্রহিতারা আগের চেয়ে অনেক সহজে কনস্যুলার সেবা নিতে পারছেন।

সাঈদা মুনা তাসনিম আরও বলেন, “আমি একজন সরকারী কর্মকর্তা নয়, একজন সরকারী কর্মচারী হিসেবে কাজ করব।আমি প্রতিদিন অফিসে এসেই খোঁজ নেই কনসুলার অফিসে জনগণ কেমন সেবা পাচ্ছেন। আমি সেবাগ্রহিতাদের মধ্য থেকে রোজই দু-চারজনকে জিজ্ঞাস করি তাঁরা কেমন সেবা পাচ্ছেন। সবাই আমাকে খুবই উৎসাহের সাথে অবহিত করেন যে, তাঁরা খুব ভাল সেবা পাচ্ছেন।

তাঁদের কোন অভিযোগ নেই। হাইকমিশনার বলেন, লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের সার্ভিস অতীতের চেয়ে বহুগুণ ভালো করা হয়েছে। লন্ডন মিশন থেকে যেসব সেবা নিয়মিত দেয়া হয় এই বিশেষ সপ্তাহে সেগুলো স্বাভাবিক সময়ের চেয়ে দ্রæত দেয়া হবে। এসবের মধ্যে রয়েছে নতুন পাসপোর্ট ইস্যু ও নবায়ন, বাংলাদেশি-ব্রিটিশদের এনভিআর ইস্যু, পাওয়ার অব এটর্নি সম্পাদন, জন্ম-নিবন্ধন এবং বাংলাদেশে জমিজমা সংক্রান্ত জটিলতাসহ বিভিন্ন সমস্যা সমাধানের ব্যাপারে সহযোগিতা প্রদান। সম্ভাব্যক্ষেত্রে কিছু কিছু সেবা তাৎক্ষণিক প্রদান করা হবে।

ব্রিটিশ-বাংলাদেশিদের দোরগোড়ায় এসব সেবা পৌঁছে দেয়ার জন্য লন্ডনের বাইরে বিভিন্ন শহরে এবং আয়ারল্যান্ডেও কনস্যুলার সেবার সংখ্যা বাড়ানো হয়েছে। হাইকমিশনার সবাইকে অবহিত করে বলেন, বিগত এক বছরে লন্ডন মিশনে সব ধরনের সেবা প্রদানের হার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। যেমন পাসপোর্ট ইস্যুর হার বেড়েছে ৩২%, ভিসা ১২%, এনভিআর ৮%, বিভিন্ন ডকুমেন্ট সত্যায়নের হার ২২% ও জন্ম-নিবন্ধন ৬%। এসময়ে মোট ৫৬,১৩৬ জন ব্যক্তিকে বিভিন্ন ধরনের সেবা দেয়া হয়েছে, যা ২০১৮ সালের তুলনায় ১০% বেশি।

সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মকসুদ মিয়া কোরেশী যুক্তরাজ্যে পৌছেছেন

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের কৃতি সন্তান সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো: মকসুদ মিয়া কোরেশী বাংলাদেশে সংক্ষিপ্ত সফর শেষে যুক্তরাজ্যে পৌছেছেন ।

যুক্তরাজ্যের সাউথ শীল্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ,সৈয়দপুর যুব পরিষদ নর্থইষ্ট ইউকের সভাপতি জগন্নাথপুর উপজেলা যুবলীগের সাবেক ক্রীড়া সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী ক্রীড়া সংগঠক মো: মকসুদ মিয়া কোরেশী ২৯ জানুয়ারী বুধবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় যুক্তরাজ্যের উদ্দ্যেশে বাংলাদেশ ত্যাগ করেন ।

তিনি দেশে অবস্থানকালীন সময়ে এলাকার শিক্ষা সহ গরীব অসহায়দের কল্যাণে বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করেছেন। মো: মকসুদ মিয়া কোরেশীর নিকট আত্মীয় জগন্নাথপুর উপজেলা যুবলীগ নেতা আনোয়ার কোরেশী জানান,

আগামী ২/৩ মাসের মধ্যে মকসুদ মিয়া কোরেশী যুক্তরাজ্য থেকে বাংলাদেশে নিজ এলাকায় আসবেন । ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইউনিয়নের সর্বস্থরের নাগরিক বৃন্দের দোয়া ও আন্তরিক ভালোবাসা প্রত্যাশা করেছেন সকলের প্রিয় ব্যক্তিত্ব মো: মকসুদ মিয়া কোরেশী।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাত করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ

বিশেষ প্রতিনিধি::
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ। রবিবার (৫ জানুয়ারী) সন্ধ্যায় গণভবনে সাক্ষাত করেন নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন,যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের কৃতিসন্তান সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম-সম্পাদক নঈম উদ্দীন রিয়াজ, যুগ্ম-সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাসুক ইবনে আনিস, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক এস এম সুজন, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আ স ম মিসবাহ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিসবাউর রহমান, লন্ডন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এহসানুল হক,

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমিনুল হক জিলু,ত্রান ও পূর্নবাসন বিষয়ক সম্পাদক আব্দুর রহিম শামীম,গোলাপগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম রাবেল, কলচেস্টার আওয়ামী লীগ নেতা জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশীদ, আওয়ামী যুবলীগ জগন্নাথপুর উপজেলা শাখার সাবেক ক্রীড়া সম্পাদক, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ মকসুদ কোরেশী,

জগন্নাথপুর উপজেলা যুবলীগ নেতা আনোয়ার কোরেশী, সমাজসেবক বখতিয়ার হুসেন, এসেক্স আওয়ামী লীগের সম্পাদক নাজিম উদ্দীন, নরউচ আওয়ামী লীগ সভাপতি ফলিক চৌধুরী, ব্রাডর্ফোড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান লুটন, আওয়ামী লীগ নেতা নুরুল মতিন চৌধুরী, যুক্তরাজ্যের কৃষক লীগ আহবায়ক সৈয়দ তারেক আহমদ, উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সহ-সভাপতি ফারুক আহমেদ ,ছাত্রলীগ নেতা মোঃ রওশন কোরেশী ,মোঃ সুজেল মিয়া , সুয়েব কোরেশী প্রমুখ।

ভাগ্যের চাকা ঘুরাতে হলে শিক্ষার বিকল্প নেই:: হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ

বুরহান উদ্দিন::
জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন, আমি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমাদের ৮ ভাই বোনের সংসার ছিল, বাবার চাকুরী দিয়ে আমাদের জীবন চলত। সেটা দিয়ে পড়াশুনা করতে পেরেছিলাম বলে আমি আজকে সংসদ সদস্য হতে পেরেছি। আমরা কৃষি নির্ভর মানুষ, অধিকাংশ মানুষ হচ্ছেন কৃষকের সন্তান। সেই হিসেবে আমাদের যদি ভাগ্যের চাকা ঘুরাতে হয় তাহলে পড়াশুনার বিকল্প নেই। মেধাভিত্তিক শিক্ষার্জনের মাধ্যমেই নিজে প্রতিষ্ঠিত হবে এলাকা এবং দেশও প্রতিষ্ঠিত হবে।

তিনি আরো বলেন, শিক্ষকরা যাতে আমাদের শিক্ষার্থীদের গুণগত শিক্ষা নিশ্চিত করতে পারেন এ জন্য শিক্ষকদের সেই ভাবে অনুপ্রেরণা দেবার চেষ্টা করবো। আমি স্বপ্ন দেখি এটা কোন অবাস্তব স্বপ্ন না আমি বিশ্বাস করি আপনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আমার এই সময়কালের ভেতরেই আমি এই বিদ্যালয়টিকে কলেজ পর্যায়ে রুপান্তিত করব। এটিকে একটি বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান গুণগত মান সর্ম্পূণ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণিত হবে।

আজ সোমবার (৬ডিসেম্বর) দুপুরে বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪র্থ তলা ভবনের উর্ধ্বমূখী সম্প্রসারনের ভিত্তি প্রস্তর স্থাপন ও বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক হারুণ অর রশিদের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিশ্বম্ভরপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা সমীর বিশ্বাস, বিশ্বম্ভরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান মাস্টার, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী মোজ্জাম্মেল হক , ব্যবসায়ী তোফায়েল আহমদ প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানের আগে ১ কোটি ৪৭ লক্ষ টাকা ব্যায়ে বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪র্থ তলা ভবনের উর্ধ্বমূখী সম্প্রসারনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন । সংসদ সদস্য হুইপ মিসবাহ। এর আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে শিক্ষা অধিদপ্তর সিলেট জোন কর্তৃক বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ উচ্চ বিদ্যালয়ের বিদ্যমান ভবনের উর্ধবমূখী সম্প্রসারণ (২য়,৩য়,৪র্থ তলা) ১ কোটি ৪৭ লক্ষ ৯১ হাজার ৫৮০ টাকা ব্যায়ে কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ।

এবং বিশ্বম্ভরপুর এলজিইডির বাস্তবায়নে ১কোটি ১৭ লক্ষ টাকা ব্যায়ে বিশ্বম্ভরপুর উপজেলার জনতা বাজার, ধরেরপাড়, প্যারীনগর সড়কের কাজ উদ্বোধন করেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ। এসময় উপস্থিত ছিলেন, বিশ্বম্ভরপুর উপজেলা চেয়ারম্যান সফর আলী, বিশ্বম্ভরপুর উপজেলা নিবার্হী অফিসার সমীর বিশ্বাস, বিশ্বম্ভরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান মাস্টার, বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদ আহমদ,

জাপা নেতা আব্দুল কাদির, চান মিয়া, ফতেপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো.মনসুর নুর চৌধুরী, পলাশ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বুলবুল মিয়া, পলাশ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কাশেম, জাপা নেতা হাবিলদার মুর্রশেদ, হিফজুর রহমান, স্বপন পাল, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, ফারুখ আহমদ, এরশাদ মিয়া, মরম আলী, যুবলীগ নেতা খোকন মিয়া প্রমুখ।

জগন্নাথপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের প্রতিষ্ঠা বার্ষিকীর বণার্ঢ্য র‌্যালি


স্টাফ রিপোর্টার::

জগন্নাথপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বণার্ঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে । “মাদকে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো‘‘ পতিপাদ্যে আজ বৃহস্পতিবার সকাল ১১টায়  উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুমের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ ক্যাম্পাসে এসে শেষ হয় । র‌্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রানী সম্পাদ কর্মকর্তা খালেদ সাইফুল্লা, জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী , পিআইও উপ সহকারি প্রকৌশলী সাইফুদ্দিন খান, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায় , যুগ্ম সম্পাদক অমিত দেব প্রমূখ। এদিকে বিকেলে মাদক বিরোধী কনসাট অনুষ্ঠিত হবে। ঢাকা সহ দেশের বিখ্যাত বাউল শিল্পীবৃন্দ কনসাটে অংশগ্রহন করবেন।

জগন্নাথপুরে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল

বিশেষ প্রতিনিধি::
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভাপতির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র নেতা জাহেদ আহমদ ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রদলের ইতিহাস ঐতিহ্য পর্যালোচনা করে বলেন জাতীয়তাবাদী ছাত্রদল হচ্ছে একটি সুশৃংখল ছাত্র সংগঠন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা করে সাবেক প্রধান মন্ত্রী দেশনেত্রী বেগম কালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করেন ।

উপজেলা ছাত্রদল নেতা শামসুজ্জামান শামীমের পরিচালনায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি শাহিন আহমদ ,উপজেলা ছাত্রদল নেতা আলী হুসেন,জালাল হুসেন, জয়নুল হক জয়, আবুল হাসনাত, শাহ শাকিল, ধন মিয়া,সাব্বির আহমদ, চন্দন মিয়া,রফিক আহমদ, কামরান আহমদ, খোকন মিয়া, রাহিম আহমদ, সুহেল আহমদ প্রমুখ। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন হবিবপুর ও কেশবপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষক মাওলানা ফয়েজ উদ্দিন।

কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক হলেন রায়হান উদ্দিন

সুনামগঞ্জ অফিস::
সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মো: রায়হান উদ্দিন কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। শুক্রবার (২০ ডিসেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন হয়। কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এই আংশিক কমিটি অনুমোদন করেন। সহ-সাংগঠনিক হিসেবে রায়হান উদ্দিন সিলেট বিভাগের সাংগঠনিক দ্বায়িত্ব পালন করবেন।

জগন্নাথপুরে শহীদ বুদ্ধিজীবী দিবসে প্রশাসনের আলোচনা সভা

স্টাফ রিপোর্টার::
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি উদযাপন করা হয়েছে । আজ শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্ত¡রে আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও তথ্য সেবা কর্মকর্তা লুফিয়া জান্নাতের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু , সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ , উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার , উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরএমও ডা: সাইখুল ইসলাম , থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী , বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, জগন্নাথপুর প্রেস ক্লাব সভাপতি শংকর রায় প্রমূখ।

সিলেট আ.লীগের নবগঠিত দুই কমিটিকে সাবেক ছাত্র নেতা জগন্নাথপুরের আবুল কালাম রাজু’র অভিনন্দন

স্টাফ রিপোর্টার::
নবগঠিত সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জগন্নাথপুর উপজেলার পৌর শহরের বাসিন্দা শিক্ষানুরাগী সমাজসেবী সাবেক ছাত্রনেতা আবুল কালাম রাজু।

অভিনন্দন বার্তায় সিলেট জেলা ও মদন মোহন কলেজ ছাত্রলীগের সাবেক নেতা জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাংগঠনিক সম্পাদক যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক এবং জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল কালাম রাজু ,সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নব গঠিত কমিটির নেতৃত্বে আওয়ামী লীগের কার্যক্রম আরও গতিশীল হয়ে উঠবে এ প্রত্যাশায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বির্নিমানে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।