দিরাই সংবাদদাতা:
সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার পাথারিয়া ইউনিয়নে আর্থ মানবতার কল্যাণে ব্রত নিয়ে প্রতিষ্টিত গ্রাম বাংলা সঞ্চয় ও ঋণ দান সমবায় সমিতি রেজিনং- ০১৮/১৩ (সুনাম) এর উদ্যোগে পাথারিয়া ইউনিয়নের দরিদ্র অসহায় মানুষের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে । রবিবার (০২ জুন) বেলা ২টায় পাথারিয়া বাজারে আয়োজিত ঈদ বস্ত্র বিতরণ পূর্ব আলোচনা সভায় গ্রাম বাংলা সঞ্চয় ও ঋণ দান সমবায় সমিতি লিমিটেড পাথারিয়া বাজার এর প্রতিষ্টাতা সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কৃষক লীগের আহবায়ক ফয়জুর রহমান বলেছেন আর্থ মানবতার সেবায় গ্রাম বাংলা সঞ্চয় ও ঋণ দান সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগ প্রশংসনিয় । দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ একটি মহতি উদ্যোগ । তিনি সমিতির উদ্যোগে সামাজিক ও মানবতার কল্যাণে বিভিন্ন সেবা মূলক কাজ চালিয়ে যাওয়ার আহবান জানিয়ে সমিতির সাথে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি অভিনন্দন জানান । বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সফিকুল ইসলাম । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গ্রাম বাংলা সমবায় সমিতি লিমিটেডের পরিচালক জাকির হোসেন , সঞ্জিত দেব , সুজিত তালুকদার , মো: নাইম সহ সমিতির ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ । পরে পাথারিয়া ইউনিয়নের বিপুল সংখক দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে ঈদ বস্ত্র তুলে দেন গ্রাম বাংলা সঞ্চয় ও ঋণ দান সমবায় সমিতি লিমিটেড পাথারিয়া বাজার এর প্রতিষ্টাতা সভাপতি সাইফুল ইসলাম ও অতিথি বৃন্দ।
Category: অন্যান্য
পৃথক দুটি স্থানে বাস -লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১৬ আহত ২৩
জগন্নাথপুর টুডে ডেস্কঃ
সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দিরাই সড়কের পাথারিয়া গণিগঞ্জ এলাকায় আজ রবিবার সকালে একটি যাত্রীবাহি ঢাকাইয়া লিমন বাস ও একটি যাত্রীবাহি লেগুনা গাড়ির মুখোমুখি সংঘর্ষে লেগুনার চালকসহ ৭ জন যাত্রী ঘটনাস্থলেই প্রান হারিয়েছেন । ৮ জন যাত্রী গুরুত্বর আহত হয়েছেন। এদিকে আজ সকালে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া এলাকায় বাসের সাথে একটি লেগুনার সংঘর্ষে ৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। দক্ষিন সুনামগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের দূর্বাকান্দা গ্রামের ইষ্টু মিয়ার ছেলে মোঃ সাগর মিয়া(১৬),একই গ্রামের ফজল মিয়ার ছেলে মোঃ লিমন মিয়া(১৭), মোঃ আলীর ছেলে মোঃ আফজাল মিয়া(১৭), ও লেগুনার চালক জয়কলস ইউনিয়নের ঘাগলি গ্রামের আলী আকবরের ছেলে মোঃ নোমান(২৮)। তাৎক্ষনিক বাকি নিহত ৩ জনের নাম ও পরিরচয় জানা সম্ভব হয়নি। দুর্ঘটনায় আহত ৮ জনের অবস্থা গুরুত্বর হওয়ায় তাদেরকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে এরমধ্যে দু’জনকে আশংঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুত্বর আহতরা হলেন জেলার শাল্লা উপজেলার কাশিপুর গ্রামের রাধা কৃষ্ণ এর ছেলে শংকর দাস(২১), তার ন্ত্রী তারামণি(১৮),দিরাই উপজেলার মকসদুপুর গ্রামের মহরম আলীল ছেলে মোঃ কাশেম(২৪),দিরাই ভাটিপাড়া ইউনিয়নের আবুল হোসেনের ছেলে মোঃ রাজু(২০),দিরাই গচিয়া গ্রামের ইমান আলীর ছেলে মোঃ কাজল(৩০),দক্ষিণ সুনামগঞ্জের পশ্চিম বীরগাওঁ ইউনিয়নের দুর্বাকান্দা ঠাকৃুরভোগ গ্রামের ফজল মিয়ার ছেলে রেজাউল(১৬) ও দিরাই রফিনগর এলাকার সিচনি গ্রামের ফুল মিয়ার ছেলে মোঃ ফজলুল করিম (৩০। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,আজ রোববার সকাল আনুমানিক ৮টায় ঢাকা থেকে লিমন পরিবহনের একটি যাত্রীবাহি বাস দিরাই যাওয়ার পথে এবং দিরাই থেকে সুনামগঞ্জে আসার পথে একটি যাত্রীবাহি লেগুনা গাড়ি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গণিগঞ্জ এলাকায় আসামাত্র লিমন পরিবহন বাস ও লেগুনা গাড়ির মুখোমুখি সংঘের্ষ লেগুনাটি দুমড়ে মুচড়ে যায় এবং বাসটি পার্শ^বর্তী খাদে পড়ে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেছে । খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ ও জেলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছেন। এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হারুনুর রশিদ চেীধুরী দূর্ঘনার সত্যতা নিশ্চিত করে জানান,পুলিশ ও ফায়াস সার্ভিসের লোকজন উদ্ধার কাজ চালিয়েছেন ।
সমাজকর্মী এনামুল হক এনামের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল
স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুরে সমাজ কর্মী এনামুল হক এনামের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয় । বুধবার (২৯ মে) জগন্নাথপুর পৌর শহরের ছিক্কা এলাকার বাসিন্দা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর ব্যবস্থাপনা কমিটির সদস্য অনলাইন নিউজ পোর্টাল জগন্নাথপুর টুডে ডটকমের নির্বাহী সম্পাদক এনামুল হক এনাম ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি তফাজ্জল হক সুমনের পারিবারিক ভাবে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জগন্নাথপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলাম বিপ্লব, জগন্নাথপুর স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাজি ছায়াদ আলী, ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল খালিক, জগন্নাথপুর সরকারি কলেজের গভর্নিং বডির সাবেক সদস্য আব্দুশ শহীদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক ইউপি সদস্য যুক্তরাজ্য প্রবাসী আনহার মিয়া ,সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা পরিষদ সদস্য মাহতাবুল হাসান সমুজ , জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর আবাসিক মেডিকেল অফিসার ডা: শারমিন আরা আশা, সহকারি মেডিকেল অফিসার ডা: মির্জা আলী খান রুবেল, ছিক্কা এলাকার বাসিন্দা আবুল খয়ের, উপজেলা যুবলীগের সভাপতি পৌরসভার সাবেক প্যনেল চেয়ারম্যান কামাল উদ্দিন , আওয়ামী লীগ নেতা আবুল মিয়া , খাশিলা মন্তাজ আলী জুনিয়র হাই স্কুলের সহকারি শিক্ষক আব্দুল আলী চৌধুরী , বিশ্বনাথ উপজেলার বাউসি এলাকার বাসিন্দা সমাজ কর্মী আতিকুল হক শিকদার , দৈনিক ইত্তেফাক, দৈনিক সবুজ সিলেট ও জগন্নাথপুর টুডে ডটকম’র সম্পাদক মো: আব্দুল হাই, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি মো: হুমায়ুন কবির, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহ রুহেল, সহ সভাপতি সায়মন হোসেন রুমেন ,যুগ্ম সম্পাদক তোহা চৌধুরী, ওয়াই এমও শিক্ষক ইকবাল হোসেন, জগন্নাথপুর টুডে ডটকম’র সহকারী বার্তা সম্পাদক জাকির হোসেন সহ সরকারি কর্মকর্তা/ কর্মচারী, শিক্ষক ,সাংবাদিক,ব্যবসায়ী,এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং মুসল্লীগন উপস্থিত ছিলেন । ইফতার পূর্ব বিশেষ মোনাজাত পরিচালনা করেন ছিক্কা জামে মসজিদের ইমাম মাওলানা এহিয়া আহমদ ।
জগন্নাথপুরে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে বিট ও কমিউনিটি পুলিশিং সভা
স্টাফ রিপোর্টার:
পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে মাদক, জঙ্গি প্রতিরোধ, দ্রব্য মূল্যে নিয়ন্ত্রন সহ আইন শৃংখলা স্বাভাবিক রাখার স্বার্থে বিট ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্টিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিট ও কমিউনিটি পুলিশিং অফিসার হাবিবুর রহমান পিপিএম এর আয়োজনে পৌর শহরের প্রধান ব্যবসা কেন্দ্র জগন্নাথপুর মধ্য বাজারে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেছেন মাদক, জঙ্গি, যৌতুক, বাল্য বিবাহ, নারী নির্যাতন সহ শান্তি শৃংখলা রক্ষার্থে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কার্যত ভুমিকা রাখায় ইতোমধ্যে অপরাধ প্রবনতা কমে আসছে। জগন্নাথপুরের আইন শৃংখলা পরিস্থিতি অত্যান্ত ভাল উল্লেখ করে তিনি উপজেলা ও পৌরবাসীকে আসন্ন ঈদের আগাম শুভেচ্ছা জানান। তিনি মাদক, জঙ্গি প্রতিরোধ, দ্রব্যমূল্যে নিয়ন্ত্রন সহ আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যবসায়ী সহ উপজেলার সর্ব মহলের সহযোগিতা কামনা করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর থানার ওসি তদন্ত নব গোপাল দাস। জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভুইঁয়ার সভাপতিত্বে পৌরসভার বিট ও কমিউনিটি পুলিশিং কর্মকর্তা জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমান পিপিএম এর পরিচালনায় বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মিজানুর রশীদ ভুঁইয়া, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ব্যবসায়ী হাজি ইকবাল হোসেন ভুঁইয়া প্রমূখ। সভায় সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ ব্যবসায়ী ও এলাকার বিপুল সংখ্যক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জগন্নাথপুর উপজেলা পরিষদের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল
স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর উপজেলা পরিষদের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) পরিষদ হলরুমে আয়োজিত দোয়া ও ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন সিয়াম সাধনার গুরুত্বপূর্ন এ মাস এখন সমাপ্তির দিকে। তিনি উপজেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন কাজের কথা তুলে ধরে উপজেলা বাসীকে ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানান। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু। উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার আক্তার। দোয়া ও ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, এলজিইডির প্রকৌশলী গোলাম সারোয়ার, উপজেলা নির্বাচন অফিসার মুজিবুর রহমান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিউবো’র আবাসিক প্রকৌশলী আজিজুল ইসলাম আযাদ, উপ-সহকারী প্রকৌশলী আবুল আজাদ পাবেল, উপজেলা সমবায় কর্মকর্তা দিলোয়ার হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার, উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী আমির হোসেন, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী হাসান গাজী, উপজেলা দুর্নিতী প্রতিরোধ কমিটির সেক্রেটারী মাওলানা নিজাম উদ্দিন জালালী, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আব্দুল হাই, জগন্নাথপুর সরকারি কলেজের প্রভাষক নিয়াজ আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুল, উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি নুরুল হক, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুল গফুর, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ খান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম পীর, শিল্পকলা একাডেমির অধ্যক্ষ নাট্য ব্যক্তিত্ব পরিতোষ চক্রবর্তী শিবু, শিক্ষক বিজয় দেব, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী মাহবুবুর রহমান মাহবুব, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সহ-সভাপতি কল্যান কান্তি রায় সানী, উপজেলা হিসাব রক্ষন অফিসের অডিটর কবির উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সিনিয়র সহকারী আব্দুর রউফ, সহকারী ফয়সাল চৌধুরী, উপজেলা পরিষদের সহকারী মিজানুর রহমান মিজান, এলজিইডি অফিসের হিসাব সহকারী ধীরেন্দ্র সূত্রধর, উপজেলা সহকারী কমিশনার ভুমি কার্যালয়ের সহকারী আব্দুল বাছিত, সহকারী নুরুল হক, উপজেলা উদ্ভিব সংরক্ষন কর্মকর্তা তপন চন্দ্র শীল, উপজেলা সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী সুব্রত তালুকদার, উপজেলা টেকনেশিয়ান অরুপ সরকার সহ বিভিন্ন প্রিন্টস ও ইলেক্ট্রনিক্্র মিডিয়ার উপজেলা প্রতিনিধিবৃন্দ এবং সরকারি কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার পূর্ব দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা কোর্ট জামে মসজিদের ইমাম মাওলানা নিজাম উদ্দিন জালালী।
জগন্নাথপুরে স্কুল ছাত্রী গণধর্ষনের মামলায় আরো একজন গ্রেফতার
স্টাফ রিপোর্টার :
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ৮ম শ্রেনীতে পড়–য়া স্কুল ছাত্রী অপহরন ও গণধর্ষনের মামলায় পলাতক আসামী কয়ছর মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে। সে ছাতক উপজেলার তকিপুর গ্রামের মছব্বির মিয়ার ছেলে। গ্রেফতারকৃত ধর্ষক কয়ছর পেশায় সিএনজি অটোরিকশা চালক । আজ বৃহস্পতিবার জগন্নাথপুর থানার ওসি তদন্ত নব গোপাল দাস এর নেতৃত্বে এস আই হাবিবুর রহমান পিপিএম,এস আই গোলাম ফাত্তাহ মোর্শেদ চৌধুরী সহ পুলিশ দল ছাতক থানা পুলিশের সহযোগিতায় ছাতক এলাকায় অভিযান চালিয়ে অপহরণ ও গণধর্ষন মামলার এজহার নামিয় ৩নং আসামী কয়ছর মিয়াকে গ্রেফতার করেন । এস আই হাবিবুর রহমান পিপিএম জানান , স্কুল ছাত্রী অপহরন ও গণর্ধনের মামলায় কয়ছর মিয়াকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গত শুক্রবার মামলার মূল আসামী জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামের মৃত মলয় সেন এর ছেলে ধর্ষক স্কুল শিক্ষক মিশন সেন বাপ্পাকে (২৬) গ্রেফতার করা হয়। অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, স্কুল ছাত্রী অপহরন ও গনধর্ষনের ঘটনায় এ পর্যন্ত ২জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামী মিশন সেন বাপ্পা ও কয়ছর মিয়া স্কুল ছাত্রী অপহরন ও গণধর্ষনের ঘটনা স্বীকার করেছে। গ্রেফতারকৃত কয়ছর মিয়াকে আদালতে পাঠানো হয়েছে ।
জগন্নাথপুরে উপজেলা পরিষদের সৌজন্য মা ও শিশুদের দ্রুত স্বাস্থ্য সেবায় মাদার’স অ্যাম্বুলেন্স হস্তান্তর
মো: আব্দুল হাই :-
জগন্নাথপুর উপজেলার অজোপাড়া গাঁয়ের মা ও শিশুদের দ্রুত স্বাস্থ্য সেবায় উপজেলা পরিষদের অর্থায়নে ব্যাটারী চালিত ২টি মাদার’স অ্যাম্বুলেন্স উপজেলা প্রশাসনকে প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুম জানান, উপজেলা পরিষদের অর্থায়নে ব্যাটারি চালিত ২টি মাদারস এম্বুলেন্স পাইলট প্রজেক্টের মাধ্যমে ২টি ইউনিয়নে দেয়া হবে। মাদার’স অ্যাম্বুলেন্স এর কার্যক্রম ভালভাবে পরিচালিত হলে ভবিষ্যতে সব কটি ইউনিয়নে দেয়া হবে। তিনি আরো জানান, ভ্রাম্যমান স্বাস্থ্য সেবা পরিচালনায় ইতোমধ্যে প্রস্তুতি নেয়া হয়েছে। এক্ষেত্রে সর্ব মহলের সহযোগিতা কামনা করে তিনি জানান ব্যাটারি চালিত মাদার’স অ্যাম্বুলেন্সটি মা ও শিশুদের শারিরিক সমস্যার সৃষ্টি হলে প্রশিক্ষিত দায়ীদের মাধ্যমে জরুরী ভিত্তিতে ইউনিয়ন অথবা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হবে। শীঘ্রই মাদার’স অ্যাম্বুলেন্স ২টি উপজেলার দুইটি ইউনিয়নে হস্তান্তর করা হবে। সোমবার (২৬ মে) উপজেলা পরিষদ কর্তৃক মাদার’স অ্যাম্বুলেন্স হস্তান্তরকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধর, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, এলজিইডির উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজি ইকবাল হোসেন ভুইঁয়া, দৈনিক মানব জমিন প্রতিনিধি শংকর রায়, দৈনিক ইত্তেফাক ও দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি মো: আব্দুল হাই, জগন্নাথপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা অখিল সিনহা প্রমূখ। এদিকে জগন্নাথপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র জনগোষ্টি সহ সকল পর্যায়ের জনসাধারনের দ্রুত স্বাস্থ্য সেবায় মাদার’স অ্যাম্বুলেন্স তৈরীর পরিকল্পনা করেন উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুম। উপজেলা পরিষদের বিভিন্ন সভায় আলোচনার ভিত্তিতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি বৃন্দ সম্মতি প্রদান করলে স্বাস্থ্য সেবার দিক বিচেনা করে তা বাস্তবায়নের সিদ্ধান্ত হয়। উপজেলা পরিষদের অর্থায়নে এবং উপজেলা নির্বাহী অফিসারের পরিকল্পনায় দ্রুত স্বাস্থ্য সেবার জন্য মাদার’স অ্যাম্বুলেন্স ২টি ইউনিয়নে চালু করা হবে এমন সু-সংবাদে উপজেলার সর্বস্তরের নাগরিকবৃন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তারকে অভিনন্দন জানিয়েছেন।

কলকলিয়ায় তুচ্ছ ঘটনার জের ধরে সংঘর্ষে নারী সহ আহত -১৫
স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ক্ষিদির পুর গ্রামে আজ বুধবার সকাল ৮টায় তুচ্ছ ঘটনার জের ধরে দু-পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারী সহ ১৫জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত ৮জনকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানাযায়, বাড়ির সীমানায় মুর্তা গাছ কাঁটাকে কেন্দ্র করে ক্ষিদিরপুর গ্রামের মতলিব উল্ল্যা ও সোনারা বেগমের লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে দেশীয় অস্ত্রের আঘাতে আহতরা হলেন ছুরত আলীর ছেলে সাইদুর রহমান (২৮), মৃত আমির উল্ল্যার ছেলে তারিফ উল্ল্যা (৫৫), মৃত আব্দুল কাহারের স্ত্রী সোনারা বেগম (৪০), আব্দুল মতলিবের স্ত্রী জয়বান বিবি (৬৫), মজনু মিয়ার স্ত্রী জোছনা বেগম (৩০), আব্দুল মতলিবের ছেলে রুনু মিয়া (২৯) ও রাজা মিয়া (২৫), মন্তাজ উল্ল্যার ছেলে বাহার মিয়া (৩৫)। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আহত সোনরা বেগম জানান, প্রতিপক্ষ আব্দুল মতলিবের লোকজস আমার বাড়ির সীমানায় জোর পূর্বক মুর্তা গাছ কাটতে চাইলে বাধা দেয়ায় তাদের লোকজন হামলা চালিয়ে আমাদের লোকজনদের আহত করে।ে এদিকে আহত রাজা মিয়া জানান, প্রতিপক্ষ সোনারা বেগম জোর পূর্বক আমাদের যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়ায় বাধা দেয়ার কারনে তার লোকজন দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে হামলা চালিয়ে আহত করে। থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, সংঘর্ষের ঘটনার খবর বিকেল ৫টা পর্যন্ত পাইনি। সংঘর্ষের ঘটনার খোঁজ নেয়া হবে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
রসুলগঞ্জ বাজারে স্বেচ্ছাসেবক লীগের দোয়া ও ইফতার মাহফিল
স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহ শাহিন, মোক্তাদির হোসেন, জিয়াউর রহমান ও সাবাজ মিয়ার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (২৮ মে) রসুলগঞ্জ বাজারের মক্রমপুর সুপার মার্কেটে আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে দলীয় নেতাকর্মীদের আগাম ঈদের শুভেচ্ছা জানান। তিনি দোয়া ও ইফতার মাহফিল আয়োজকদের প্রতি অভিনন্দন জানিয়ে বলেন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের চিত্র গ্রাম গঞ্জের জনসাধারনের কাছে পৌছে দিতে এবং ঐক্যবদ্ধভাবে দলের কার্যক্রম চালিয়ে যেতে স্বেচ্ছাসেবক লীগের সকল নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক এম মোতাহির আলী, জগন্নাথপুর পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি ছালিক আহমদ পীর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক সাবাজ মিয়া, কৃষি বিষয়ক সম্পাদক শাহ শাহিন মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোক্তাদির হোসেন, জিয়াউর রহমান, উপজেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক আবু জিলানী আবু, জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক আক্তার হোসেন, সেচ্ছাসেবকলীগ নেতা সেলিম আহমদ, এমদাদ চৌধুরী, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ওয়াহিদুর রাজা, প্রচার সম্পাদক ফটিক মিয়া, পাটলী ইউনিয়ন যুবলীগের আহবায়ক মুহিবুর রহমান, যুগ্ম আহবায়ক আনা মিয়া, পাটলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহ শাহরিয়ান, সাধারন সম্পাদক এম কে রুকন সহ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী, ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । দোয়া ও ইফতার পূর্ব বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা জামাল মিয়া।
জগন্নাথপুরে অভিযানে ৫টি গাঁজার গাছ উদ্ধার ॥ গ্রেফতার-১
স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে গাঁজা বিক্রেতার বাড়ি থেকে ৫টি গাঁজার গাছ ও ১শ গ্রাম গাঁজা উদ্ধার সহ মাদক ব্যবসায়ী সুকমান মিয়াকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। সে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের মৃত কাঁচা মিয়ার ছেলে। এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। সোমবার (২৭ মে) জগন্নাথপুর থানার এস আই অনুজ কুমার দাসের নেতৃত্বে এস আই আফছার আহমদ সহ পুলিশ দল গোপন সংবাদের ভিত্তিতে ঘোষগাঁও গ্রামে অভিযান চালিয়ে মাদক বিক্রেতা সুকমান মিয়াকে ১শ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করেন। এসময় তার বাড়ির বাগান থেকে ৫টি বড় সাইজের গাঁজার গাছ উদ্ধার করা হয়।
থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, পুলিশের অভিযানে ৫টি গাঁজার গাছ ও ১শ গ্রাম গাঁজা উদ্ধার সহ মাদক ব্যবসায়ী সুকমান মিয়াকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সুকমানকে আদালতে পাঠানো হয়েছে।