জগন্নাথপুরে থানা পুলিশের বাজার মনিটরিং

স্টাফ রিপোর্টার:-
পবিত্র মাহে রমজানে দ্রব্য মূল্য নিয়ন্ত্রনে রাখতে এবং নির্দিষ্ট মূল্যের চেয়ে অধিক মূল্যে বাজারের বিভিন্ন দোকানে মালামাল বিক্রি না হয় সে লক্ষ্যে পুলিশ প্রশাসন বাজার মনিটরিং করেছেন। রবিবার (১৯ মে) বেলা ২টায় জগন্নাথপুর অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে জগন্নাথপুর বাজারের মুদির দোকান, মাছ বাজার, কাঁচামাল বাজার সহ বিভিন্ন দোকানে মূল্য যাচাই করা হয়। কাঁচামাল বাজারে রাস্তার উপর কোন ব্যবসায়ী মালামাল না রাখেন এবং রমজান মাসের অজুহাতে ক্রেতাদের কাছ থেকে কোন ব্যবসায়ী যাতে অতিরিক্ত মূল্য আদায় না করে তার জন্য ব্যবসায়ীদের সতর্ক করে দেন। এসময় অন্যান্যের মধ্যে জগন্নাথপুর থানার ওসি তদন্ত নব-গোপাল দাশ, থানার এস আই কবির উদ্দিন, এস আই আফছার আহমদ সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন ।

জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শুকুর আলী ভুইঁয়ার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই এলাকার বাসিন্দা পৌর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শুকুর আলী ভূইঁয়ার পিতা মরহুম মো: মবত উল্ল্যাহ স্মরনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে। শনিবার (১৮ মে) ইকড়ছইস্থ শুকুর আলী ভূইঁয়ার বাস ভবনে আয়োজিত ইফতার পূর্ব মিলাদ মাহফিল শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইকড়ছই কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা নজরুল ইসলাম। দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রশীদ ভুইয়া, উপজেলা কৃষকলীগ সভাপতি জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভুইয়া, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেন ভুইয়া, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, পৌর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শহরের প্রধান ব্যবসা কেন্দ্র জগন্নাথপুর বাজারের জান্নাত ফার্মেসীর স্বত্ত্বাধিকারী শুকুর আলী ভুইঁয়া, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আব্দুল হাই, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি মাহবুবুর রহমান মাহবুব, এ এস আই শাহ জামাল, বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটি সিলেট বিভাগের সভাপতি এম এম রাকিব হাসান, ইকড়ছই এলাকার বিশিষ্ট মুরব্বী হাজি জফর উল্ল্যা ভুইয়া, আব্দুল হাশিম, সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুল কাদির ভূইঁয়া, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল হক, জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছালিক আহমদ পীর, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভুইঁয়া, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ছায়াদ আহমদ ভুইয়া, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সাবেক সহ-সেক্রেটারী জুনেদ আহমদ ভুইয়া, জগন্নাথপুর কৃষি ব্যাংকের রমজান আলী, সমাজসেবী সাবুল আহমদ, আব্দুল মতিন, শাহ জামাল, শফিক মিয়া, মো: সাজাদ মিয়া, ইজাজ মিয়া, দেলোয়ার হোসেন, জায়েদুল ইসলাম রুবেল, সাইফুল ইসলাম দুলন, ফার্মেসী ব্যবসায়ী শোভন আহমদ ভুইয়া, সুমেল আহমদ ভুইয়া, সোহাগ আহমদ ভুইয়া, সোহান আহমদ ভুইয়া সহ সরকারি কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রানীগঞ্জে বাগময়না-স্বজনশ্রী রাস্তার ইট সলিং কাজ সম্পন্ন হওয়ায় জনসাধারন উপকৃত

মো: আব্দুল হাই :
পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানের প্রতিশ্রুত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের অধীনে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না – স্বজনশ্রী রাস্তাটি ৯শ মিটার অংশে রাস্তার ইট সলিং কাজ সম্পন্ন হওয়ায় ঐ এলাকার প্রায় ১০/১৫টি গ্রামের লোকজন যাতায়াত ব্যবস্থায় উপকৃত হয়েছেন। চলতি অর্থ বছরে ত্রাণ ও দূর্যোগ মন্ত্রানলয়ের বাস্তবায়নে গ্রামীণ মাটির রাস্তা টেকসই করণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করন প্রকল্পের আওয়াতায় রানীগঞ্জ রাস্তা হতে স্বজনশ্রী বাগময়না ঈদগাহ পর্যন্ত রাস্তাটির ইট সলিং এর কাজ ৩৮ লাখ ৯৬ হাজার ২শ ৪৪ টাকা ব্যায়ে জগন্নাথপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিসের তত্ত্বাবধানে দরপত্র বিজ্ঞপ্তির মাধ্যমে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামের বাসিন্দা ছালিকুর রহমান (ছালিক) তার ব্যবসায়ীক প্রতিষ্টান মেসার্স সফর উল্ল্যাহ অটো রাইস মিল এন্ড ট্রেডার্স নামের ঠিকাদারী প্রতিষ্টান রাস্তাটির কাজ পায়। দরপত্র বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে গুনগত মানের মালামাল ব্যবহার করে রাস্তাটির (এইচবিবি) ইট সলিং কাজ সম্পন্ন করেছেন। ইতোমধ্যে রাস্তাটি নির্মান কাজের তদারকির দায়িত্বে সংশ্লিষ্ট প্রকৌশলী, জনপ্রতিনিধি এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ কাজটি নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ কাজ বাস্তবায়ন হওয়ায় এবং গুনগত মানের মালামাল ব্যবহারে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্টানের প্রতি সন্তোষ প্রকাশ করেন। রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাগময়না গ্রামের বাসিন্দা হাজি সুন্দর আলী জানান, দীর্ঘদিন ধরে অত্র এলাকার জনসাধারন কাঁচা রাস্তা দিয়ে যাতায়াতে ভোগান্তির ফলে রাস্তাটি নির্মাণে পরিকল্পনামন্ত্রীর কাছে আবেদন করা হলে রাস্তাটি ত্রান মন্ত্রনালয় উদ্যোগ গ্রহন করে। রাস্তাটি ইট সলিং দ্বারা নির্মাণের দরপত্র বিজ্ঞপ্তি আহবান করা হলেও ঠিকাদারী প্রতিষ্টানগুলো ইট সলিং দ্বারা কাজ করতে আগ্রহী হয়নি। পুনরায় দরপত্র আহবান করা হলে এলাকার সচেতন মহল ঠিকাদারী প্রতিষ্টান মেসার্স সফর উল্ল্যাহ অটো রাইস মিল এন্ড ট্রেডার্স কর্তৃক কাজটি বাস্তবায়নের জন্য প্রকল্প বাস্তবায়ন পিআইও অফিসকে অনুরোধ করা হয়। সে অনুযায়ী ঠিকাদারী প্রতিষ্টান দরপত্র বিজ্ঞপ্তির প্রাক্কলন অনুযায়ী ইট সহ গুনগত মানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে রাস্তাটির কাজ সম্পন্ন করায় এলাকবাসী উপকৃত হয়েছেন। এ জন্য তিনি পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানকে কৃতজ্ঞতা জানিয়ে রাস্তাটির কাজ দ্রুত সময়ে শেষ করায় নির্মাণকারী ঠিকাদারী প্রতিষ্টানকে অভিনন্দন জানান। রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য তেরাব মিয়া, বাগময়না গ্রামের কাজী নজরুল ইসলাম নিজামী, ডিলার ব্যবসায়ী সুহেল মিয়া, আরজ আলী জানান, বাগময়না – স্বজনশ্রী রাস্তার ইট সলিং কাজ নির্ধারিত সময়ে বাস্তবায়ন এবং গুনগত মানের মালামাল ব্যবহার করায় নির্মাণকারী ঠিকাদারী প্রতিষ্টান মেসার্স সফর উল্ল্যাহ অটো রাইস মিল এন্ড ট্রেডার্স এর স্বত্ত্বাধিকারী ছালিকুর রহমান (ছালিক) কে অভিনন্দন জানান। এ বিষয়ে ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রকল্প বাস্তবায়ন পিআইও অফিস জগন্নাথপুর উপজেলার উপ-সহকারী প্রকৌশলী সাইফ উদ্দিন জানান, ইতোমধ্যে দরপত্র অনুযায়ী ঠিকাদারী প্রতিষ্টান রাস্তার এইচবিবি ইট সলিং কাজটি সম্পন্ন করেছে। শীঘ্রই পরিদর্শন করা হবে। কাজটি সম্পন্ন হওয়ায় যাতায়াত ব্যবস্থায় এলাকাবাসী উপকৃত হয়েছেন।

জগন্নাথপুরে দু-পক্ষের সংঘর্ষে নারী সহ আহত-৫

স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুরে দু-পক্ষের সংঘর্ষে নারী সহ ৫জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপতালে ভর্তি করা হয়েছে।
জানাযায়, বৃহস্পতিবার (১৬ মে) উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর গ্রামের আব্দুল কাদির ও আবুল কালামের মধ্যে বাড়ির রাস্তা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারী সহ উভয় পক্ষের ৫জন আহত হয়েছেন। সংঘর্ষে আহত আব্দুল কাদির (৬০), সারেক উদ্দিন (৪০) ও জিয়ারা বেগম ( ৩৫) কে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হলে জিয়ারা বেগমের অবস্থা আশংকা জনক হওয়ায় ঐ দিন রাতেই তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লন্ডনে টাওয়ার হ্যামলেটস এর ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন জগন্নাথপুরের আহবাব হোসেন

মুহাম্মদ শাহেদ রাহমান :
যুক্তরাজ্যের বাঙালি অধ্যুষিত বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে বাংলাদেশী বংশোদ্ভূত কাউন্সিলর আহবাব হোসেন ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন। বুধবার (১৫ মে) টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এজি এমে তিনি ডেপুটি স্পীকার হিসেবে নির্বাচিত হন। স্পিকার নির্বাচিত হয়েছেন কাউন্সিলর ভিক্টোরিয়া ওবাজি। কাউন্সিলর ভিক্টোরিয়া ওবাজি প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা হিসেবে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার নির্বাচিত হলেন। পূর্ব লন্ডনের বেথনাল গ্রিনের বাসিন্দা কাউন্সিলর আহবাব হোসেন ২০১৮ সালের ৩ মে অনুষ্ঠিত স্থানীয় কাউন্সিল নির্বাচনে লেবার পার্টি থেকে কাউন্সিল নির্বাচনে অংশ গ্রহণ করেন। তিনি তার স্থানীয় বেথনাল গ্রিন ওয়ার্ড থেকে সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হন।
উল্লেখ্য, আহবাব হোসেন ১৯৬৩ সালে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার প্রভাকরপুর গ্রামের বাসিন্দা মদরিছ আলী ও শিরীয়া খাতুনের বড় ছেলে। আহবাব হোসেন সিলেট এইডেড স্কুল থেকে এসএসসি পাস করে মদন মোহন বিশ্ব বিদ্যালয় কলেজ থেকে উচ্চ শিক্ষা গ্রহন করেন। ছাত্র জীবন থেকেই তিনি রাজনীতি সচেতন। কলেজে অধ্যায়নরত অবস্থায় তিনি সিলেট জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৯৬ সালে আহবাব হোসেন বৃটেনে পাড়ি জমান। তিনি শুরু থেকেই বাঙালি অধ্যুষিত পূর্ব লন্ডনেই বসবাস করতে থাকেন। বৃটেনে আসার পর থেকেই তিনি সামাজিক কর্মকান্ডে জড়িয়ে পড়েন। পূর্ব লন্ডনে অনুষ্ঠিত সামাজিক, রাজনৈতিক এবং কমিউনিটির সব ধরণের কাজ কর্মে আহবাব হোসেন ছিলেন অগ্রগামী। কমিউনিটির লোকজনের প্রয়োজনে আহবাব একজন নিবেদিত প্রাণ। বেথনাল গ্রিনে নব-নির্মিত বায়তুল আমান মসজিদ প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন। পরে আহবাব হোসেন বৃটেনের মেইন স্ট্রিম দল লেবার পার্টিতে যোগদান করেন। ২০১৮ সালে তিনি প্রথম বারের মত কাউন্সিল নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হন। ১ ছেলে ও ২ মেয়ের জনক আহবাব হোসেনের সফলতার পেছনে প্রেরনা যোগিয়েছেন স্ত্রী রহিমা বেগম। বড় ছেলে কুইনস মেরি ইউনিভার্সিটিতে গণিত বিষয়ে অধ্যায়নরত রয়েছে এবং মেয়েরা সেকেন্ডারি স্কুলে অধ্যয়নরত। আহবাব হোসেন ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় টাওয়ার হ্যামলেটস এলাকাসহ বৃটেন ও বিশ্বের বিভিন্ন স্থানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশী প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যৎ কর্মময় জীবনের সফলতার জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

সুনামগঞ্জ জেলা এডুকেশন ট্রাষ্ট ইউকের ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার:-
সুনামগঞ্জ জেলা এডুকেশন ট্রাস্ট ইউকে এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার ১৪ মে ইষ্ট লন্ডনের একটি রেস্টুরেন্টে আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় ট্রাস্টের সভাপতি মুজিবুল হক নছিরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বিশিষ্ট নাট্যকার ক্রীড়া সংগঠক জুবায়ের আহমদ হামজার পরিচালনায় বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস এর ডেপুটি স্পীকার আহবাব হোসেন, কাউন্সিলর কাহার চৌধুরী, সিরাজুল হক, ড: রোয়াব উদ্দিন, রহমত আলী, এম জে বাবুল, পংকী জালাল, রফিক উল্ল্যা, আজম খান, রুহুল আমীন প্রমূখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নুরুল হক। পরে বিশেষ মোনাজাত অনুষ্টিত হয়।

জগন্নাথপুরে এলজিইডি অফিসে দোয়া ও ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার:-
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) উপজেলা প্রশাসনিক ভবনে আয়োজিত ইফতার পূর্ব বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা কোর্ট জামে মসজিদের ইমাম মাওলানা নিজাম উদ্দিন জালালী। ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ইয়াসির আরাফাত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপজেলা এলজিইডি প্রকৌশলী গোলাম সারোয়ার, উপজেলা সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী আমির হোসেন, উপ-সহকারী প্রকৌশলী আব্বাস উদ্দিন, তথ্য আপা প্রকল্পের তথ্য সেবা কর্মকর্তা লুফিয়া জান্নাত, উপজেলা এলজিইডি অফিসের হিসাব সহকারী ধীরেন্দ্র সূত্রধর,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, সুজিত কুমার রায়, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র-২ সুহেল আহমদ, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারন সম্পাদক আবুল হোসেন লালন, দৈনিক মানব জমিন প্রতিনিধি শংকর রায়, দৈনিক সবুজ সিলেট ও ইত্তেফাক জগন্নাথপুর প্রতিনিধি মো: আব্দুল হাই, দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি জহিরুল ইসলাম লাল মিয়া, দৈনিক প্রথম আলো প্রতিনিধি অমিত দেব, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি মো: হুমায়ুন কবির, জগন্নাথপুর অনলাইন নিউজ পোর্টাল জগন্নাথপুর টুডে ডটকম এর নির্বাহী সম্পাদক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর উন্নয়ন কমিটির সদস্য এনামুল হক এনাম, আমাদের সময় প্রতিনিধি গোবিন্দ দেব, কন্সট্রাকশন ব্যবসায়ী আব্দুর রহিম পীর, কদরিছ আলী, সালাহ উদ্দিন, উপজেলা কৃষি অফিসের উদ্ভিব সংরক্ষন কর্মকর্তা তপন চন্দ্র শীল, উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ের সহকারী ফয়ছল চৌধুরী, প্রধান শিক্ষক রূপক কান্তি দে, গোপাল চন্দ্র দাশ, গনেশ চক্রবর্তী, আলমগীর হোসেন, শংকর দাশ, উপজেলা সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী সুব্রত দাশ, জগন্নাথপুর পৌরসভার কর আদায়কারী আব্দুস সালাম, ক্যাশিয়ার রঞ্জিত চন্দ্র শীল, উপজেলা টেকনিশিয়ান অরুপ সরকার, আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি সদস্য এমেল মিয়া, শাহজালাল লাইব্রেরীর স্বত্ত্বাধিকারী মাওলানা অলি উদ্দিন সহ সরকারী কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। উপজেলা এলজিইডি অফিসের হিসাব সহকারী ধীরেন্দ্র সূত্রধরের ছোট মেয়ে মেধাবী শিক্ষার্থী মৃত্তিকা সূত্রধর এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বপূর্ন ফলাফল অর্জন করায় ধীরেন্দ্র সূত্রধরের আয়োজনে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

জগন্নাথপুরে তথ্য আপা প্রকল্পের উঠান বৈঠক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
“শেখ হাসিনার সহায়তায়, তথ্য আপা পথ দেখায়” পতিপাদ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের জাতীয় মহিলা সংস্থা তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যাায়) উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ মে) প্রকল্পের জগন্নাথপুর উপজেলা তথ্য সেবা কেন্দ্রের আয়োজনে চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া মাঝপাড়া গ্রামে ৫০জন মহিলাদের অংশ গ্রহনে আয়োজিত উঠান বৈঠকে জগন্নাথপুর উপজেলা তথ্য সেবা কেন্দ্রের কর্মকর্তা লুফিয়া জান্নাতের উপস্থাপনায় নারীর ক্ষমতায়নে অর্থনৈতিক কর্মকান্ডের ভূমিকা শীর্ষক বাল্য বিবাহ, যৌতুক, নারী স্বাবলম্বিতা সহ বিভিন্ন সেবা মূলক কার্যক্রমের তথ্য উপস্থাপন করে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেন, দৈনিক ইত্তেফাক ও দৈনিক সবুজ সিলেট এর জগন্নাথপুর প্রতিনিধি মো: আব্দুল হাই। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য আপা প্রকল্পের জগন্নাথপুর উপজেলার তথ্য সেবা কেন্দ্রের সহকারি বাশিরা আক্তার, মুক্তা রানী দাশ, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুল গফুর, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের সদস্যা রাফিয়া আক্তার, সদস্য বাবুল মাহমুদ, সচিব বিপ্লব রায়, তথ্য সেবা কেন্দ্রের সহায়ক আব্দুল কাফি, যুবলীগ নেতা রফিকুল ইসলাম তাজ, সমাজকর্মী সোনা মিয়া, সাবেক ইউপি সদস্য আব্দুল মনাফ প্রমূখ। পরে উঠান বৈঠকে তালিকাভুক্ত ৫০জন মহিলাকে সম্মানী ভাতার জনপ্রতি ১শ টাকা ও ইফতার সামগ্রীর প্যাকেট বিতরন করা হয়। তথ্য আপা প্রকল্পের জগন্নাথপুর উপজেলা তথ্য সেবা কেন্দ্রের কর্মকর্তা লুফিয়া জান্নাত জানান, তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যাায়) উঠান বৈঠক জগন্নাথপুর উপজেলায় এই প্রথম চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া মাঝপাড়া গ্রামে অনুষ্টিত হয়েছে। এটি সরকারের একটি গুরুত্বপূর্ন সেবামূলক প্রকল্প। পর্যায়ক্রমে উপজেলার সব কটি ইউনিয়নে উঠান বৈঠক অনুষ্টিত হবে।

পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভুইয়ার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী হাজি ইকবাল হোসেন ভুইয়ার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে। বুধবার (১৫ মে) পৌর শহরের ইকড়ছইস্থ ইকবাল হোসেন ভুইয়ার বাসভবনে আয়োজিত ইফতার পূর্ব দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইকড়ছই সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজি রেজাউল করিম রিজু, ছাতক উপজেলার প্রবীন আওয়ামী লীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী মানিক মিয়া, জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মিজানুর রশীদ ভুইয়া, সাবেক পৌর কমিশনার মাসুক মিয়া, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাজি আব্দুল জব্বার, সহ প্রচার সম্পাদক ফিরোজ আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ, পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, পৌর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শুকুর আলী ভুইয়া, ধর্ম বিষয়ক সম্পাদক লিলু মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আব্দুল হাই, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান ভুইয়া, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছালিক আহমদ পীর, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভুইয়া, আওয়ামী লীগ নেতা হারুন মিয়া, সমাজকর্মী নুরুল ইসলাম, জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী পংকী মিয়া, জগন্নাথপুর বাজারের অভিজাত রেস্টুরেন্ট মাহিমার স্বত্তাধিকারী মকবুল হোসেন ভুইয়া, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সহ সেক্রেটারী জুনেদ আহমদ ভুইয়া সহ আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সরকারি কর্মকর্তা কর্মচারী, ব্যবসায়ী, শিক্ষক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ ধর্মপ্রান মুসল্লীগন উপস্থিত ছিলেন।

জগন্নাথপুরে ব্রাক এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার:-
ব্রাক জগন্নাথপুর ব্রাঞ্চের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে। বুধবার (১৫ মে) উপজেলা সদরের সি/এ মার্কেটস্থ কামাল কমিউনিটি সেন্টারে ব্রাক এর কার্যালয়ে আয়োজিত ইফতার পূর্ব দোয়া মাহফিলে প্রথমেই পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দেশ ও মুসলিম উম্মার শান্তি ও ব্রাক এর সাথে সংশ্লিষ্ট সকলের দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা কোর্ট জামে মসজিদের মাওলানা আসাদ আহমদ। এসময় ব্রাক এর সিলেট-১ অঞ্চলের রিজিওনাল ম্যানেজার (প্রগতি) হালিমা আক্তার রুবি, ব্রাক এর এলাকা ব্যবস্থাপক (দাবি) মো: তাজ উদ্দিন, জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলার গিয়াস উদ্দিন মুন্না, জগন্নাথপুর থানার এস আই গোলাম মুর্শেদ ফাত্তাহ চৌধুরী, এলাকা ব্যবস্থাপক (প্রগতি) দেবজিৎ রায়, ব্রাক এর জগন্নাথপুর শাখা ব্যবস্থাপক মিজান সরদার, কলকলিয়া বাজার শাখা ব্যবস্থাপক মো: আকরাম হোসেন, রসুলগঞ্জ বাজার শাখা ব্যবস্থাপক মো: তোফাজ্জল হোসেন, ব্রাক এর পিও (দাবি) তৌহিদুল ইসলাম, পিও (প্রগতি) তানভীর আহমেদ, আব্দুল মজিদ, হুমায়ুন কবির সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।