করোনায় একদিনে রেকর্ড ৪০ জনের মৃত্যু

জগন্নাথপুর টুডে ডেক্স::

অফিস, দোকানপাট ও গণপরিবহন খুলে দেওয়ার পর দেশে করোনা ভাইরাসে একদিনে সর্বোচ্চ রেকর্ড ৪০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৫০ জন।

আর গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ২৫৪৫ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ হাজার ১৫৩ জন।

রবিবার দুপুরে অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি জানান, একদিনে সুস্থ হয়েছেন ৪০৬ জন। মোট সুস্থ হয়েছেন ৯ হাজার ৭৮১ জন।

ডা. নাসিমা সুলতানা বলেন, দেশে ৫২টি ল্যাবে করোনা ভাইরাস শনাক্তকরণ পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে নতুন করে দুটি ল্যাব সংযুক্ত হয়েছে। একটি সরকারি। আরেকটি বেসরকারি।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ২২৯টি। আর পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৮৭৬টি।

শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ২০ দশমিক ৭৪ শতাংশ। আর মৃত্যুর হার ১ দশমিক ৩৮ শতাংশ।

লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যা

জগন্নাথপুর টুডে ডেস্ক::

লিবিয়ায় ২৬ বাংলাদেশিসহ ৩০ অভিবাসীকে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর মিজদাতে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার তুরস্ক সরকার সমর্থিত সংবাদমাধ্যম ডেইলি সাবাহার খবরে বলা হয়, এক পাচারকারী পরিবার প্রতিশোধ নিতে এই হত্যাকাণ্ড চালিয়েছে। ঐ পাচারকারী আগেই মারা গেছে। সেই মৃত্যুর দায় এই অভিবাসীদের ওপর চাপিয়েছে তার স্বজনরা। ফলে তাদের হত্যা করা হয়।

 

আন্তর্জাতিক সম্প্রদায় সমর্থিত লিবিয়ার জাতীয় সরকার (জিএনএ) জানিয়েছে, মিজদা শহরে ২৬ বাংলাদেশি এবং চারজন আফ্রিকান অভিবাসী মারা গেছেন। আহত হয়েছেন ১১ জন। আহতদের জিন্টনের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) লিবিয়া কার্যালয়ের মুখপাত্র সাফা মেশেলি বলেন, ‘আমরা এই মর্মান্তিক হত্যাকাণ্ডের খবর শুনেছি। বিশদ জানার চেষ্টা করছি। যারা বেঁচে গেছেন তাদের সহায়তা প্রদানের চেষ্টা করা হচ্ছে।’

তেল নির্ভর অর্থনীতির দেশ লিবিয়া দীর্ঘদিন ধরে অভিবাসীদের গন্তব্য হয়ে দাঁড়িয়েছে। কাজের সন্ধানে এশিয়া ও আফ্রিকার অনেক দেশ থেকেই তরুণেরা অবৈধ পথে দেশটিতে পাড়ি জমায়। এদের মধ্যে বেশির ভাগের চেষ্টা থাকে ভূমধ্যসাগর পেরিয়ে অবৈধভাবে ইউরোপে যাওয়ার।

করোনা: দেশে একদিনে শনাক্তের নতুন রেকর্ড, মৃত্যু ২৩

জগন্নাথপুর টুডে ডেস্ক::

দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ২৩ জন মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ১৯ জন পুরুষ এবং ৪ জন মহিলা। এ নিয়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৮২ জনে। এছাড়াও একই সময়ে আরো ২ হাজার ৫২৩ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে, যা এখন পর্যন্ত একদিনের হিসেবে সর্বোচ্চ।

শুক্রবার (২৯ মে) দুপুরে রাজধানীর মহাখালিস্থ স্বাস্থ্য অধিদফতর থেকে দেশে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে আরো বলা হয়, করোনা ভাইরাস শনাক্তে মোট ৪৯টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৯৮২টি নমুনা সংগ্রহ করা হয় এবং ১১ হাজার ৩০১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে আরো ২ হাজার ৫২৩ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৮৪৪ জনে।

পাশাপাশি গত ২৪ ঘণ্টায় আরো ৫৯০ জন সুস্থ হয়েছেন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ১৫ জনে।

করোনা : নতুন করে আক্রান্ত ১৮৭৩, মৃত্যু ২০ জন

জগন্নাথপুর টুডে ডেস্ক::

বিগত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮৭৩ জন। সুস্থ হয়েছেন ২৯৬জন। এদিকে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২০ জন।

শনিবার (২৩ মে) দুপুরে রাজধানীর মহাখালিস্থ স্বাস্থ্য অধিদফতর থেকে দেশে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তার দেয়া তথ্যানুসারে দেশে বর্তমানে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৩২ হাজার ৭৮ জন। এদের মধ্যে সুস্থ হয়েছে ৬ হাজার ৪৮৬ জন এবং মারা গেছেন ৪৫২ জন।

বুলেটিনে আরো বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও নয় হাজার ৯৭৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে ১০ হাজার ৮৩৪টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো দুই লাখ ৩৪ হাজার ৬৭৫টি।

মঙ্গলবার বাংলাদেশে প্রবেশ করবে ঘূর্ণিঝড় আম্ফান

জগন্নাথপুর টুডে ডেস্ক::

আরও এগিয়ে এসেছে ঘূর্ণিঝড় আম্ফান। এই গতিতে এগুলে অতি প্রবল ঘূর্ণিঝড় আম্ফান আগামীকাল মঙ্গলবার (১৯ মে) মধ্যরাতে থেকে ২০ মে সন্ধ্যার মধ্যে বাংলাদেশের উপকূলে হানবে। তবে বাতাসের গতি এখনও ঘণ্টায় ১১০ কিলোমিটারই আছে। অন্যদিকে এখনও সমুদ্রবন্দরে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। তবে আজ সোমবার (১৮ মে) দুপুরের মধ্যে সংকেত পাল্টানো হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, ঘূর্ণিঝড় আমফান তার অবস্থান থেকে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। পরে দিক পরিবর্তন করে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে খুলনা ও চট্টগ্রামের মধ্যবর্তী অঞ্চল দিয়ে ১৯ মে শেষরাত থেকে বুধবার বিকাল কিংবা সন্ধ্যার মধ্যে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে। গত ১২ ঘণ্টায় প্রায় ১৩০ কিলোমিটার এগিয়ে এসেছে এই ঝড়।

আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় আমফান উত্তর দিকে অগ্রসর হয়ে বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি সোমবার সকালে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৯০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে একহাজার ৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘণীভূত হয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার। যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৩০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছাকাছি এলাকার সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

করোনা: দেশে ২০ হাজার ছাড়ালো আক্রান্তের সংখ্যা, সর্বাধিক শনাক্ত আজ

জগন্নাথপুর টুডে ডেস্ক::

দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়ালো। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ১৫ জন মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ৭ জন পুরুষ এবং ৮ জন মহিলা। এ নিয়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯৮ জনে।

শুক্রবার (১৫ মে) দুপুরে রাজধানীর মহাখালিস্থ স্বাস্থ্য অধিদফতর থেকে দেশে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে আরো বলা হয়, করোনা ভাইরাস শনাক্তে মোট ৪১টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৫৩৯টি নমুনা সংগ্রহ করা হয় এবং এখন পর্যন্ত একদিনে সর্বাধিক ৮ হাজার ৫৮২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে আরো ১ হাজার ২০২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৬৫ জনে।

পাশাপাশি গত ২৪ ঘণ্টায় আরো ২৭৯ জন সুস্থ হয়েছেন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৮৮২ জনে।

করোনা: দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ২৮৩, নতুন শনাক্ত ১০৪১

জগন্নাথপুর টুডে ডেস্ক ::

দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ১৪ জন মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ৯ জন ঢাকার ভেতরের ও ৫ জন ঢাকার বাইরের। এ নিয়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮৩ জনে।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে রাজধানীর মহাখালিস্থ স্বাস্থ্য অধিদফতর থেকে দেশে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে আরো বলা হয়, করোনা ভাইরাস শনাক্তে মোট ৪১টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৮৩৭টি নমুনা সংগ্রহ করা হয় এবং ৭ হাজার ৩৯২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে আরো ১ হাজার ৪১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৬৩ জনে।

পাশাপাশি গত ২৪ ঘণ্টায় আরো ২০১ জন সুস্থ হয়েছেন।

করোনায় এক দিনেই ১৪ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ১৪ হাজার

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এক দিনেই ১৪ জন মারা গেছেন। যা এখন পর্যন্ত দেশে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৮ জন।

আর আক্রান্ত হয়েছেন আরো ৮৮৭ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৫৭ জন।

রবিবার দুপুরে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, মৃত্যু ১৪ জনের মধ্যে পুরুষ ১০ জন। আর নারী চারজন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৩৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট দুই হাজার ৬৫০ জন।

বুলেটিনে জানানো হয়, ৩৬টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় পাঁচ হাজার ৭৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়।

করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে ঘরে থাকা, স্বাস্থ্যবিধি মেনে চলা, সামাজিক দূরত্ব মেনে চলা ও কোনো জমায়েত ও অনুষ্ঠানে অংশ না নিতে অনুরোধ করা হয়।

যুক্তরাষ্ট্র প্রবাসী অনি আহমেদ এর অর্থায়নে ৪ শতাধিক অসহায় দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন


স্টাফ রির্পোটার:
প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের কবল থেকে রক্ষা পেতে সকল শ্রেণী পেশার মানুষ এখন গৃহবন্দী রয়েছেন, ফলে কর্মহীন হয়ে পড়েছেন সকল পেশাজীবীর মানুষজন। জগন্নাথপুরের গ্রামীণ জনপদের এসব কর্মহীন অসহায় দরিদ্রদের পাশে দাড়িয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী তরুন সমাজকর্মী অনি আহমেদ।

মহামারীর এই সংকটময় মূহুর্তে জগন্নাথপুর উপজেলার অসহায় দরিদ্রদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন কোমল হৃদয়ের তরুন অনি আহমদ। জগন্নাথপুর পৌর শহরের ৬ নাম্বার ওয়ার্ডের ইসহাক মঞ্জিলের বাসিন্দা যুক্তরাষ্ট্র প্রবাসী হাজী জুনেদ আহমদের পুত্র যুক্তরাষ্ট্র প্রবাসী অনি আহমদের অর্থায়নে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া ও কবিরপুর গ্রামের ৪ শতাধিক অসহায় দরিদ্র, কর্মহীন পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।

সোমবার দিনব্যাপী পৃথকভাবে চিলাউড়া দারু-সুন্নাহ আলীম মাদ্রাসা প্রাঙ্গানে ও কবিরপুর গ্রামে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী আব্দুল হান্নান চৌধুরী ছুফি, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হারুনুর রশিদ,

আওয়ামী লীগ নেতা বিশিষ্ট সমাজসেবক শহিদুল ইসলাম বকুল, যুক্তরাজ্য প্রবাসী আরজু মিয়া, যুক্তরাজ্য প্রবাসী জিল্লুর রশিদ লীল, অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম আলফাজ, সাবেক ইউপি সদস্য আহমদ আলী, তরুন সমাজকর্মী মির্জা আরিফ হাফিজ হুসাইন আহমদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এসময় যুক্তরাষ্ট্র প্রবাসী অনি আহমদ ও তার পরিবারের সদস্যদের দীর্ঘায়ু কামনা সহ করোনা থেকে মুক্তির প্রত্যাশায় মোনাজাত পরিচালনা করেন চিলাউড়া দারু-সুন্নাহ আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম আলফাজ।

পরে সাবেক চেয়ারম্যান সমাজসেবক হারুন রশিদ ও মির্জা আরিফের তত্বাবধানে বৃহত্তর চিলাউড়া ও কবিরপুর গ্রামের ৪ শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রীর চাল,ডাল, আলু, পেয়াজ, লবন ও ভোজ্যতেল সহ খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরন করা হয়।

জগন্নঅথপুরের হাড়গ্রামে যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ সুন্দর আলী ও সৈয়দ সুরুজ আলী সহ সৈয়দ গোষ্ঠির অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ


স্টাফ রির্পোটার:
মরণঘাতী করোনা ভাইরাস সংক্রমনের প্রভাবে ক্ষতিগ্রস্থ ও পবিত্র মাহে রমজান উপলক্ষে জগন্নাথপুরের হাড়গ্রামের যুক্তরাজ্য প্রবাসী দুই ভাই এবং সৈয়দ গোষ্ঠির অর্থায়নে হাড়গ্রামের কর্মহীন খেটে খাওয়া অসহায় দরিদ্র পরিবারের মধ্যে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের হাড়গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ সুন্দর আলী ও সৈয়দ গোষ্ঠির অর্থায়নে হাড়গ্রামের অসহায় দরিদ্র ১শ ২৫ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী এবং যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ সুরুজ আলীর ব্যক্তিগত উদ্যোগে ১শ ২৫ হতদরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও নগদ ৭৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে হাড়গ্রামে তাদের নিজ বাড়িতে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিশিষ্ঠ সমাজসেবী শিক্ষানুরাগী রেজাউল করিম রিজু। পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কবি সৈয়দ কলমধর আলীর পরিচালনায় প্রধান অথিতির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু। অন্যদের মাঝে বক্তব্য রাখেন, সমাজসেবক শিক্ষানুরাগী সৈয়দ জুবায়ের আহমদ আবু, আশারকান্দি ইউনিয়ন পরিষদের সচিব মো: তোফাজ্জল হোসেন, যুবলীগ নেতা আব্দুল কাইয়ুম সহ আরো অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের কারণে বাংলাদেশ সহ বিশে^র বিভিন্ন দেশের লোকজন ব্যপক ক্ষতিগ্রস্থ হয়েছে। এলাকার হতদরিদ্র কর্মহীন পরিবারকে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী প্রদান করায় যুক্তরাজ্য প্রবাসী সহ সৈয়দ গোষ্ঠির প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় বিশ্ববাসী সহ প্রবাসী সুন্দর আলী ও সুরুজ আলী এবং সৈয়দ গোষ্ঠির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইমাম মাওলানা নুর আহমদ । পরে সৈয়দ কলমধর আলীর তত্ত্বাবধানে হাড়গ্রামের কর্মহীন খেটে খাওয়া অসহায় দরিদ্র পরিবারের মধ্যে নগদ অর্থ এবং চাল, ময়দা,খেজুর ,আলু, পেয়াজ, ভোজ্যতেল সহ খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়।