সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা পরিবার পরিকল্পনা কর্মকর্তা উচিত কুমার সিনহা কর্তৃক একই অফিসের নারী সার্জনের বিরুদ্ধে কুরুচিপূর্ণ আচরণের অভিযোগ পাওয়া গেছে,এছাড়াও সরকারি কাজে নানান অনিয়ম সহ ব্যাপক অভিযোগ রয়েছে। সম্প্রতি উচিত কুমার সিনহা নিয়ম ভঙ্গ করে অপারেশন কক্ষে প্রবেশ করে একই অফিসের নারী সার্জনের সাথে অশালীন আচরণ এবং প্রাণ নাশের হুমকি দিয়েছেন। পরিবার পরিকল্পনা কর্মকর্তা উচিত কুমার সিনহার বিরুদ্ধে নারী সার্জন কর্তৃক উর্ধতন কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করছেন।বিস্তারিত আসছে,,,,,,,।
Category: শীর্ষ খবর
জগন্নাথপুরে ষাটোর্ধ এক ব্যাক্তির শয়ন কক্ষ থেকে গলাকাটা লাশ উদ্ধার
সংবাদদাতা ঃ- সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের গন্ধর্ব্যপুর গ্রামের মোঃ সুরুজ আলীর (৬২), গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।গতকাল মঙ্গলবার সকালে নিহত সুরুজ আলীর বসত ঘর থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ জিজ্ঞাসাদের জন্য ৪ জনকে আটক করেছে।নিহতের পারিবারিক সূত্রে জানা যায় সোমবার গভীর রাতে তার শয়ন কক্ষে ঘুমন্ত অবস্হায় দূর্বৃত্তরা এই হত্যাকান্ড সংঘটিত করেছে।
স্থানীয় ভাবে জানা যায় নিহত সুরুজ আলীর বড় ছেলে মোঃ সুজাদ আলী একই রুমে একসাথে ঘুমানোবস্থায় ছিল। রাত আনুৃমানিক ২ টায় সুজাদ আলী প্রকৃতির ডাকে বাহিরে গিয়ে কিছুক্ষণ পরে ফিরে এসে তার বাবাকে গলাকাটা অবস্থায় দেখতে পান। তখন তার ডাক চিৎকার শুনে পাশের রুমে থাকা তার মা, ছোট ভাই ও বাড়ির অন্যান্য লোকজন ছুটে আসেন। সুজাদ আলী বিবাহিত, তার স্ত্রী সৌদি প্রবাসী।
হত্যাকান্ডের বিষয়ে এখনো কোন তথ্য পাওয়া যায়নি। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছেন।থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান নিহতের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে।জটুডে/এহাই
জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনের তফশিল ঘোষণা
- স্টাফ রিপোর্টার-সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের নির্বাচনে আগামী ২৭ জুলাই অনুষ্ঠিত হবে। সোমবার (৬জুন) নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনু্যায়ী মনোনয়ন পত্র দাখিল ২৮ জুন,বাছাই ৩০ জুন প্রার্থীতা প্রত্যাহার ৭ জুলাই এবং ২৭ জুলাই ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের আদেশক্রমে,উপসচিব (নির্বাচন পরিচালনা-২)মোঃ আতিয়ার রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয় উপজেলা নির্বাচন বিধিমালা ২০১৩ এর বিধি ১৩ অনুযায়ী নির্বাচন কমিশন সিলেট জেলার ওসমানী নগর,ও সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ইভিএম -এর মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলবে। জটুডে/এহাই
প্রয়াত জাতীয় নেতা সামাদ আজাদের১৭ তম মৃত্যু বার্ষিকী আজ
স্টাফ রিপোর্ট ঃ-
বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ আসনের একাধিক বারের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুস সামাদ আজাদের ১৭তম মৃত্যু বার্ষিকী আজ বুধবার। মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মরহুমের বনানীস্থ কবরস্থানে কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পন এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এদিকে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু জানান, মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মরহুম সামাদ আজাদের জন্ম মাটি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ অঁঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্র ধর বীরেন্দ্র জানান,সামাদ আজাদ স্মৃতি সংসদের আয়োজনে আলোচনা আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
প্রয়াত সামাদ আজাদের জৈষ্ঠ্যপুত্র বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মেরিন ইঞ্জিনিয়ার আজিজুস সামাদ আজাদ ডন তিনি তার মরহুম পিতার স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং রুহের মাগফেরাত কামনায় দেশের সর্বস্তরের নাগরিকবৃন্দের দোয়া চেয়েছেন।
ইতিহাসের পাতা থেকে সামাদ আজাদ:-
তৎকালীন সিলেট জেলার জগন্নাথপুর থানার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ভূরাখালী গ্রামের শরিয়ত উল্ল্যাহ ও সুরযান বেগমের গর্বিত সন্তান আলহাজ্ব আব্দুস সামাদ আজাদ ১৯২২সালের ১৫ জানুয়ারি জন্ম গ্রহন করেন। মরহুম আব্দুস সামাদ আজাদ ১৯৪০ সালে ৭ম শ্রেনীর ছাত্র থাকা অবস্থায় সুনামগঞ্জ মহকুমা মুসলিম ছাত্র ফেডারেশনের সভাপতি হিসেবে রাজনীতিতে পদার্পন করেন। তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলন ও আসাম অঞ্চলের বিভিন্ন আঞ্চলিক বিষয়কে কেন্দ্র করে গড়ে উঠা বিভিন্ন সংগ্রামের অগ্রনায়ক ছিলেন।
এ কারনে ইংরেজ শাষক কর্তৃক কয়েকবার গ্রেফতার হন তিনি। সংগ্রামের সিঁড়ি পথ বেয়ে গ্রাম থেকে উঠে আসা আব্দুস সামাদ আজাদ ভাষা আন্দোলনেও গুরুত্বপূর্ন ভুমিকা পালন করেন। ১৯৫২সালে ভাষা আন্দোলনের সময় সক্রীয়ভাবে অংশ গ্রহন করতে গিয়ে তিনি কারা বরন করেন। ১৯৫৪সালে যুক্তফ্রন্টের মনোনীত প্রার্থী হিসেবে তৎকালীন প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়ে রাজনীতিতে সামনের কাতারে চলে আসেন। ১৯৫৮সালে আইয়ুব বিরোধী আন্দোলনে সক্রিয় ভুমিকা রাখেন এবং সর্বদলীয় রাজনৈতিক জোট এন.ডি.এফ এর দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৬২’র শিক্ষা আন্দোলন, ১৯৬৬’র ছয় দফা, ১৯৬৯’র গণঅভূত্থান সহ সকল আন্দোলনে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর হিসেবে গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করেন। ১৯৭০’র নির্বাচনে তিনি আওয়ামী লীগ থেকে এম এন এ নির্বাচিত হন। ১৯৭১সালে মুজিব নগর সরকার প্রতিষ্ঠার পেছনে গুরুত্বপূর্ন অবদান রাখেন এবং প্রবাসী বিপ্লবী সরকারের রাজনৈতিক উপদেষ্টা ও ভ্রাম্যমান রাষ্ট্রদ্রæতের দায়িত্ব পালন করেন আব্দুস সামাদ আজাদ। ১৯৭১সালের ডিসেম্বর মাসে সামাদ আজাদ স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান। এবং ১৯৭৩সালে সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সুনামগঞ্জ-২ ( দিরাই-শাল্লা) ও সুনামগঞ্জ-৩ ( জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ) আসনে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৭৫ পরবর্তী আওয়ামী লীগকে পুনর্গঠনে বিশেষ ভুমিকা পালন করেন তিনি। এবং জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য ছিলেন। ১৯৯০ এর গণঅভূত্থানের এবং ১৯৯৬এর জনতার মঞ্চের অন্যতম রূপকার ছিলেন তিনি। ১৯৯১সালে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ) আসন থেকে নির্বাচিত হয়ে সংসদে বিরোধী দলীয় উপনেতা এবং ১৯৯৬সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আব্দুস সামাদ আজাদ অত্যান্ত দক্ষতার সাথে বর্হিবিশ্বের সাথে সৌহার্দ্যপূর্ন সম্পর্ক তৈরী করেন। ২০০১সালের শেষ নির্বাচনে দল হারলেও আব্দুস সামাদ আজাদ সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ) আসনে বিজয়ী হন। তিনি আওয়ামী লীগের প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য এবং সংসদ সদস্য থাকা অবস্থায় ২০০৫ সালের ২৭ এপ্রিল মৃত্যু বরণ করেন। আব্দুস সামাদ আজাদের বর্ণাঢ্য জীবনে তিনি একজন কিংবদন্তি ও একটি ইতিহাস হিসেবে জাতী আজীবন স্মরণ রাখবে।
দেশ বরণ্য প্রখ্যাত সাংবাদিক পীর হাবিব স্মরনে নাগরিক শোক সভা
- জল জোছনার শহর সুনামগঞ্জে বেড়ে উঠা দেশবরণ্য প্রখ্যাত সাংবাদিক পীর হাবিবুর রহমানের নামে শহরের একটি সড়কের নামকরনের উদ্বোধন শেষে তার স্বরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৩টায় সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখতের আয়োজনে সড়কটির নামকরণের উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও বীর মুক্তিযোদ্ধা বঙ্গীবর আব্দুল কাদের সিদ্দিকীসহআগত অতিথিবৃন্দরা ।
পরে শহরের সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে শোকসভা অনুষ্ঠিত হয়। পৌরসভার মেয়র নাদের বখতের সভাপতিত্বে ও জুবের আহমদ অপুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী আলহাজ¦ এম এ মান্নান।
সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু,জাতীয়পার্টির মহাসচিব অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু,নারায়নগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমান,বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ আজাদ ডন,,সুনামগঞ্জ ৫ আসনের এমপি মহবিুর রহমান মানিক,সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইজ্ঞিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন,সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য , জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মতিউর রহমান,জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন,জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ নুরুল হুদা মুকুট,পুলিশ সুপার মো, মিজানুর রহমান বিপিএম, যুুুুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সিনিয়র রহমান ফারুক, সিনিয়র সাংবাদিক প্রনব সাহা,সাবেক কৃতি ফুটবলার কায়সার হাবিব, রাকসুর ভিপি রাগিব হাসান মুন্না প্রমুখ।
নেতৃবৃন্দরা বলেন, হাওরপাড় থেকে বেড়ে উঠা দেশবরণ্য কলামিষ্ট ও প্রথিতযশা সাংবাদিক পীর হাবিবুর রহমান তিনি দেশের মুক্তিযুদ্ধ ও মুক্তিকামী মানুষের পক্ষে সবসময় আপোষহীনভাবে সকল ভয়ভীতির উধের্ব থেকে অত্যন্ত সাহসিকতার সাথে সততার সাথে কলম সৈনিক হিসেবে সাংবাদিকতা করে গেছেন। তিনি তার সাহসী কলম দিয়ে বর্হিবিশ্বে সুনামগঞ্জকে পরিচিত করে গেছেন। তিনি মুক্তিযুদ্ধের পক্ষের কথা এদেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে কিভাবে আরো সামনের দিকে এগিয়ে নেয়া যায় সেই লক্ষ্যে তিনি অবিরাম কলম চালাতেন। তিনি অন্যায়ের সাথে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কখনো আপোষ করেননি। তিনি পাকিস্থানীর দোসর রাজাকার আলবদর ও জঙ্গীদের বিরুদ্ধে সাহসী ভূমিকা রেখে গেছেন। নেতৃবৃন্দরা আরো বলেন,তিনি বঙ্গবন্ধু ও তার আর্দশকে ভালবাসতেন বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের যে উন্নয়নের রোডম্যাপ ও কর্মকান্ডগুলোর মাধ্যমে একটি স্বনির্ভর সোনার বাংলা গড়ে তুলতে তার অবস্থান থেকে তিনি মৃত্যুর আগ পর্যন্ত দেশের অসহায় ও নির্যাতিত মানুষজনের কল্যাণে লিখে গেছেন। তিনি বাংলাদেশসহ বিশ্বে সুনামগঞ্জের সুনামকে তুলে ধরেছেন।
প্রথিতযশা সাংবাদিক পীর হাবিবুর রহমানের অকাল প্রয়ানে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।শোকসভায় প্রয়াত পীর হাবিবুর রহমানের বড় ভাই অ্যাডভোকেট পীর মতিউর রহমান,ছোট ভাই সুনামগন্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিছবা,ছেলে আহনাফ ফাহমিন অন্তর,মেয়ে রাইসা নাজ চন্দ্রস্মিতা বক্তব্য রাখেন। জটুডে/ আব্দুল হাই
লন্ডনে সেভেন মার্চ ফাউন্ডেশনের বঙ্গবন্ধু লেকচার অনুষ্ঠিত
মুহাম্মদ শাহেদ রাহমান, লন্ডন থেকে :
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরাঙ্গনাদের শ্রদ্ধা জানিয়ে — ইংল্যান্ডে এ্যানুয়াল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লেকচার সম্পন্ন হয়েছে।
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী সেভেন মার্চ ফাউন্ডেশনের উদ্দোগে এ্যানুয়াল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লেকচার এর এই অনলাইন ইভেন্টে — “ হিস্টোরিচিং দ্যা বীরঙ্গনা : ট্রাচিং দ্যা পাস্ট, পেজেন্ট এন্ড ফিউচার, ট্রাজেকটোরিজ অফ দ্যা বাংলাদেশ লিবারেশন ওয়ার অব ১৯৭১” শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয় ।
বৃহস্পতিবার (১০ মার্চ ২০২২) বিকেলে ইউনিভার্সিটি অব লন্ডনের প্রফেসর এডওয়ার্ড সিম্পসন এর সভাপতিত্বে এবং বাংলাদেশ হাইকমিশন লন্ডনের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম ও সেভেন মার্চ ফাউন্ডেশনের আনসার আহমদ উল্লাহর সূচনা পর্বে লন্ডনে অনলাইন ইভেন্টে — এ্যানুয়াল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লেকচারের এই পর্বে মুখ্য আলোচক হিসেবে অংশ নেন – ইংল্যান্ডের ডারহাম ইউনিভার্সিটির এন্ত্রোলজি বিভাগের প্রফেসর নায়ানিকা মুখার্জি ।
অনুষ্ঠান শেষ পর্বে ভোট অব থ্যান্কস প্রদান করেন – সেভেন মার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান নুরউদ্দিন আহমদ।
অনুষ্ঠানের সহযোগী পার্টনার ছিলো- সোয়াস ইউনিভার্সিটি অব লন্ডনের সাউথ এশিয়া ইনস্টিটিউট ও বাংলাদেশ হাইকমিশন, লন্ডন।
নির্ধারিত এই লেকচারে আলোচনায় উঠে আসে ১৯৭১সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরাঙ্গনাদের অতীত বর্তমান ও ভবিষ্যতের কথা।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ হওয়ার পাশাপাশি ১০ লাখ মা-বোন নির্যাতনেরও শিকার হন৷
দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁদের সম্মানের নাম দেন ‘বীরাঙ্গনা ৷’
কিন্তু সামাজিক ও পারিবারিক কারণে কোনো নারীই তখন তাঁদের ওপর ওপর নির্যাতনের ঘটনা প্রকাশ করতে চাইতেন না৷ তবে এর ব্যতিক্রম হয়েছেন কেউ কেউ।
ফেরদৌসী প্রিয়ভাষিণীই প্রথম ব্যতিক্রমী নারী যিনি তাঁর ওপর নির্যাতনের ঘটনা প্রকাশ করেন৷
তাঁর নামের সঙ্গেও যুক্ত করেন বীরঙ্গনা শব্দটি৷ বাংলাদেশ প্রত্যক্ষ করে এক বীরাঙ্গনা ফেরদৌসী প্রিয়ভাষিণীকে৷
লেকচারে আরো তুলে ধরা হয় – ১৯৭১ সালের বীরাঙ্গনা যুদ্ধ শিশুদের বর্তমান ও ভবিষ্যত চিত্র। ভবিষ্যতে যাতে এই বীরাঙ্গনা শিশুরা তাদের সামাজিক ভাবে সাপোর্ট পায়, চাকুরী পায়, এটি তাদের অধিকার। তাদের এই অধিকার আদায়ে সবাইকে এগিয়ে আসার আহবান জানানো হয়।জটুডে/এহাই
জগন্নাথপুরে শাহানাজ খুনের তিন আসামী আবারও রিমান্ডে
– জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা ঃ- জগন্নাথপুরে সৌদি প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জ্যোৎস্নাকে (৩৫) ধর্ষণের পর হত্যার ঘটনায় গ্রেফতারকৃত তিন আসামিকে আবারো তিনদিনের রিমান্ডে নিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। আজ রবিবার দুপুরে সুনামগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান রিমান্ডের আদেশ দেন।এর আগে রবিবার (২০ ফেব্রুয়ারি) সুনামগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুর রহিম আসামিদের আট দিনের রিমান্ড দেন।
আসামি তিনজন হল জগন্নাথপুরের অভি মেডিকেল হল ফার্মেসির মালিক জিতেশ চন্দ্র গোপ, মোদি দোকানি অনজিৎ গোপ ও অরূপ ফার্মেসির মালিক অসিত গোপ।
আজ রবিবার তিন আসামিকে আদালতে হাজির করে প্রত্যেকের আট দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডির) পরিদর্শক লিটন দেওয়ান। রিমান্ড শুনানি শেষে জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেক আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
প্রসঙ্গত
জগন্নাথপুর বাজারের ব্যারিস্টার মির্জা আব্দুল মতিন মার্কেটের অভি ফার্মেসির ভেতর থেকে শাহানাজ পারভীন জ্যোৎস্নার ছয় টুকরো লাশ উদ্ধারের ঘটনায় তিন জনকে গ্রেপ্তারের পর হত্যাকাণ্ডের রহস্য জানান ( সিআইডি)।
এ ঘটনায় গ্রেপ্তার করা হয় ফার্মেসির মালিক জিতেশ চন্দ্র গোপ অভিকে , তার দেয়া তত্ত্বের ভিত্তিতে গ্রেফতার করা হয় তার বন্ধু অনজিৎ চন্দ্র গোপ ও অসীত চন্দ্র গোপকে।
সিআইডির সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের বিস্তারিত বিবরণ দেন সিআইডির এলআইসি শাখার বিশেষ পুলিশ সুপার মুক্তাধর।
গত (১৭ ফেব্রুয়ারি) সুনামগঞ্জের জগন্নাথপুর বাজারে ব্যারিস্টার আবদুল মতিন মার্কেটের অভি মেডিকেল হল নামে একটি ওষুধের দোকানের শাটারের তালা ভেঙ্গে শাহনাজ পারভীন জোৎস্নার ছয় টুকরো লাশ উদ্ধার করেন জগন্নাথপুর থানা পুলিশ। জোৎস্না জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের নারকেলতলা গ্রামের সৌদি প্রবাসী সুরুক মিয়ার স্ত্রী ও তিন সন্তানের জননী। দীর্ঘদিন ধরে জগন্নাথপুর পৌরসভার পিছনে নিজস্ব বাসায় ছেলে মেয়েদেরকে নিয়ে বসবাস করে আসছিলেন জ্যোৎস্না।
এ ঘটনায় ওইদিনই নিহতের ভাই হেলাল মিয়া বাদী হয়ে জগন্নাথপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর-০৮/১৫।
সিআইডি জানায়, শাহনাজ পারভীন জ্যোৎস্না ২০১৩ সাল থেকে জগন্নাথপুর পৌর শহরে নিজের বাসায় দুই ছেলে, এক মেয়ে, বৃদ্ধা মা ও ভাই-বোনদেরকে নিয়ে বসবাস করে আসছিলন।
সংবাদ সম্মেলনে গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে মুক্তাধর জানান, ওষুধপত্র কেনার সুবাদে অভি মেডিকেল হলের মালিক জিতেশের সাথে জ্যোৎস্নার সুসম্পর্ক গড়ে ওঠে। জ্যোৎস্না কিছুদিন ধরে গোপন শারীরিক সমস্যায় ভুগছিলেন। গত ১৬ ফেব্রুয়ারি জিতেশ জ্যোৎস্না মায়ের প্রেশার মাপার জন্য তাদের বাড়িতে যান। তখন জ্যোৎস্না তার গোপন সমস্যার কথা জিতেশকে জানালে সে তাকে দোকানে আসতে বলেন। ওইদিন বিকালে জ্যোৎস্না জিতেশের দোকানে গেলে তাকে দোকানে কাস্টমার রয়েছে বলে অপেক্ষা করতে বলে সময়ক্ষেপণ করতে থাকেন।
মুক্তাধর আরও জানান, সন্ধ্যা হওয়ার পর বাসায় যাওয়ার জন্য জ্যোৎস্নার অস্থিরতা বেড়ে যায়। তখন ওই ফার্মেসির মধ্যে তাকে একটি ঘুমের ওষুধ খেতে দেন জিতেশ। এতে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন জ্যোৎস্না তখন জিতেশ, তার দুই বন্ধু অনজিৎ এবং অসীত গোপ তিনজনই তাকে ধর্ষণের পরিকল্পনা করে। জিতেশ তার ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দেওয়ার কক্ষে জ্যোৎস্নাকে ঘুম পাড়িয়ে রাখে ফার্মেসিটি তালা বন্ধ করে বাইরে চলে যায় জিতেশ।
এরপর রাত গভীর হলে আশেপাশের দোকান বন্ধ হয়ে গেলে জিতেশ ও তার দুই বন্ধু ফার্মেসী খুলে এনার্জি ড্রিংকস পান করে ধর্ষণ করেন।
বিষয়টি শাহনাজ তার পরিবারকে জানিয়ে দেবেন বললে জিতেশ ও তার বন্ধুরা তার গলায় ওড়না পেঁচিয়ে এবং মুখে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে ওই ফার্মেসিতে থাকা ফল কাটার ছুরি দিয়ে লাশটি দুই হাত, দুই পা এবং গলা কেটে ছয়টি খণ্ড করে। এরপর দোকানে থাকা ওষুধের কার্টুন দিয়ে খণ্ডিত অংশগুলো ঢেকে রেখে ফার্মসিতে তালা লাগিয়ে চলে যায়। পরে খণ্ডিত লাশ পাশের একটি মাছের খামারে ফেলে দেওয়ার পরিকল্পনা করে। কিন্তু ভোর হয়ে যাওয়ায় এবং লোকজন চলে আসায় তারা সেই কাজটি করতে পারেননি।
সংবাদ সম্মেলনে মুক্তাধর বলেন, ‘এই ঘটনার পর সিআইডির এলআইসি শাখার একাধিক দল আসামি গ্রেপ্তারের জন্য দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালায়। শুক্রবার রাজধানীর ভাটারা থানার নুরেরচালা এলাকায় অভিযান চালিয়ে জিতেশকে গ্রেপ্তার করা হয়। এরপর জগন্নাথপুর থানার পৌর শহরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় অনজিৎ ও অসীত গোপকে।
আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী মিজানুর রশীদ ভূইয়ার মনোনয়ন পত্র রবিবার দুপুর ১২টায় জমা দেয়া হবে
স্টাফ রিপোর্টার:-
আসন্ন জগন্নাথপুর পৌরসভার নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতিকের মেয়র প্রার্থী মিজানুর রশীদ ভূইয়ার মনোনয়ন পত্র রবিবার (২০ ডিসেম্বর ) দুপুর ১২ টায় জগন্নাথপুর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে নির্বাচনের রিটার্নিং অফিসারের কাছে জমা দেয়া হবে।
উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল নেতৃবৃন্দকে দুপুর ১২ ঘটিকার মধ্যে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু ও জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি ইকবাল হোসেন ভূইয়া।
অযত্নে পড়ে থাকা জগন্নাথপুর বাজারের পুকুরটি ব্যবহার উপযোগি করণে পরিছন্নতার কাজ শুরু
স্টাফ রিপোর্টার::
অযত্নে অবহেলায় পড়ে থাকা সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরের শতবর্ষী জগন্নাথপুর বাজার পুকুরটি সংস্কার ও পরিস্কার পরিছন্ন অভিযান শুরু হয়েছে। আজ রবিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘মুজিববর্ষের অঙ্গীকার, জগন্নাথপুর হবে পরিস্কার’ এই শোগ্লানকে সামনে রেখে জগন্নাথপুর পৌরসভা ও সামাজিক সংগঠন ক্লিন জগন্নাথপুরের যৌথ সহযোগিতায় প্রাচীতম বাজার পুকুরে পরিস্কার পরিছিন্ন অভিযান শুরু করা হয়েছে। সংস্কার কাজের উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান।
এসময় জগন্নাথপুর পৌরসভার মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন, পৌর সচিব সতীশ গোস্বামী, উপজেলা সদরের ভূমি সহকারি কর্মকর্তা চন্দন রায় সহ ক্লিন জগন্নাথপুরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন বলেন,

বাজারের ব্যবসায়ী ও মসজিদের মুসল্লীরা গোসল, অজু, হাত, মুখ ধুয়াসহ ব্যবহারের একমাত্র ভরসা শতবর্ষী এই পুকুরটি দীর্ঘদিন ধরে অযত্নে অবহেলায় পড়ে রয়েছে। কচুরিপনা, ময়লা, পচা আবর্জনায় ভরে আছে পুকুরটি। অনেকদিন পর পুকুরে সংস্কার কাজ শুরু হওয়ায় ব্যবসায়ীরা খুশি। পৌর মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া বলেন, ঐতিহ্য হারানো প্রাচীনতম এই পুকুরের সৌন্দর্য্য ফেরাতে আমরা কাজ শুরু করেছি। পুকুর পাড় থেকে অবৈধ স্থাপনা অপসারণের উদ্যোগ নেয়া হয়েছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বলেন, বাজারের পুকুরটি দ্রুত দখলমুক্ত করা হবে।
জগন্নাথপুর পৌর শহরের ৯নং ওয়ার্ডের শেরপুর এলাকায় ড্রেইনেজ কাজ শুরু
স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মহোদয়ের প্রচেষ্টায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে বহুল প্রত্যাশিত জগন্নাথপুর পৌরসভায় পঞ্চাশ কোটি টাকা ব্যয়ে পঁচিশ কিলোমিটার পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহ ট্রিটমেন্ট প্লান্ট , ওভারহেড ট্যাংক, গভীর নলকূপ ও ড্রেইনেজ প্রকল্পের আওতায় ড্রেইনেজ নিমার্ণ কাজ পৌর শহরের নয় নম্বর ওয়ার্ডের শেরপুর এলাকায় শুরু করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের শেরপুর এলাকার বাসিন্দা লন্ডন টাওয়ার হ্যামলেটসের সাবেক মেয়র দরছ উল্লাহ‘র বাড়ির পাশে দরছ মার্কেট থেকে শুরু হয়ে শেরপুর এলাকার তাজ উদ্দিনের বাড়ি পর্যন্ত সাড়ে তিনশ ফুট ড্রেইনেজ নিমার্ণ কাজের সুচনা করেছেন জগন্নাথপুর পৌরসভার মেয়র মিজানুর রশীদ ভূইয়া।
জগন্নাথপুর পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপান্তর করনে ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়নের পদক্ষেপ গ্রহনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও হাওড় রত্ন মাননীয় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মহোদয়ের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা, পৌরসভার জননন্দিত মেয়র মিজানুর রশীদ ভূইয়া।
এসময় জগন্নাথপুর পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলার দীপক গোপ, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলার নার্গিস ইয়াসমিন, পৌর প্রকৌশলী সতীশ গোস্বামী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, পৌরসভার প্রকল্প কাজের কনসালটেন্ট, ওয়াহাব মনির, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূইয়া,
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি ইকবাল হোসেন ভূইয়া, আওয়ামী লীগ নেতা কয়ছর রশীদ, পৌর আওয়ামী লীগের পাখি মিয়া, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ছায়াদ ভূইয়া সহ প্রকল্পের ঠিকাদারী প্রদিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকল্পটির নিমার্ণ কাজ বাস্তবায়নে সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী আব্দুর রব সরকার।
প্রসঙ্গত: জগন্নাথপুর পৌরসভার বহুল প্রত্যাশিত পঞ্চাশ কোটি টাকার প্রকল্পটি চলতি মাসের ১৫ই নভেম্বর বিশাল জনসমাবেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেছেন মাননীয় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
জটুডে/এহাই