স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মহোদয়ের প্রচেষ্টায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে বহুল প্রত্যাশিত জগন্নাথপুর পৌরসভায় পঞ্চাশ কোটি টাকা ব্যয়ে পঁচিশ কিলোমিটার পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহ ট্রিটমেন্ট প্লান্ট , ওভারহেড ট্যাংক, গভীর নলকূপ ও ড্রেইনেজ প্রকল্পের আওতায় ড্রেইনেজ নিমার্ণ কাজ পৌর শহরের নয় নম্বর ওয়ার্ডের শেরপুর এলাকায় শুরু করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের শেরপুর এলাকার বাসিন্দা লন্ডন টাওয়ার হ্যামলেটসের সাবেক মেয়র দরছ উল্লাহ‘র বাড়ির পাশে দরছ মার্কেট থেকে শুরু হয়ে শেরপুর এলাকার তাজ উদ্দিনের বাড়ি পর্যন্ত সাড়ে তিনশ ফুট ড্রেইনেজ নিমার্ণ কাজের সুচনা করেছেন জগন্নাথপুর পৌরসভার মেয়র মিজানুর রশীদ ভূইয়া।
জগন্নাথপুর পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপান্তর করনে ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়নের পদক্ষেপ গ্রহনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও হাওড় রত্ন মাননীয় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মহোদয়ের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা, পৌরসভার জননন্দিত মেয়র মিজানুর রশীদ ভূইয়া।
এসময় জগন্নাথপুর পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলার দীপক গোপ, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলার নার্গিস ইয়াসমিন, পৌর প্রকৌশলী সতীশ গোস্বামী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, পৌরসভার প্রকল্প কাজের কনসালটেন্ট, ওয়াহাব মনির, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূইয়া,
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি ইকবাল হোসেন ভূইয়া, আওয়ামী লীগ নেতা কয়ছর রশীদ, পৌর আওয়ামী লীগের পাখি মিয়া, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ছায়াদ ভূইয়া সহ প্রকল্পের ঠিকাদারী প্রদিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকল্পটির নিমার্ণ কাজ বাস্তবায়নে সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী আব্দুর রব সরকার।
প্রসঙ্গত: জগন্নাথপুর পৌরসভার বহুল প্রত্যাশিত পঞ্চাশ কোটি টাকার প্রকল্পটি চলতি মাসের ১৫ই নভেম্বর বিশাল জনসমাবেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেছেন মাননীয় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
জটুডে/এহাই