০৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আধুনগরে চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে ত্যাগীদের গুরুত্ব, ‘যোগ্য প্রার্থীকে বিজয়ী করার দায়িত্ব আপনাদের’- আসাব উদ্দিন চৌধুরী

  • Update Time : ০৯:৩৫:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • / 5
সংবাদ ফটোকার্ড তৈরি ও ডাউনলোড করুন →

মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া (চট্টগ্রাম)

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তথ্য-উপাত্ত সংগ্রহ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় আধুনগর ফার্নিচার মার্কেটসংলগ্ন চত্বরে দলীয় সমর্থন প্রদানে প্রার্থী যাচাই-বাছাই কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় দলীয় নেতারা বলেন, দলের দুঃসময়ে যারা আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন, মামলা-হামলার শিকার হয়েছেন এবং যাদের মানুষের মধ্যে জনসমর্থন রয়েছে—মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে তাদের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়া হলে তাকে বিজয়ী করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর যারা দলের সঙ্গে ছিলেন, তাদের ত্যাগ ও ভূমিকা দল বিবেচনায় রাখবে। আধুনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশীদের কাছ থেকে আবেদন ও প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করে তা জেলা পর্যায়ে জমা দেওয়া হবে। পরবর্তী সময়ে জেলা থেকে এসব তথ্য কেন্দ্রে পাঠানো হবে এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করা হবে।

তারা আরও বলেন, দল যাকেই মনোনয়ন দেবে, সব ভেদাভেদ ভুলে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে দলের সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান নেতারা।সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী।বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য এসএম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সাজ্জাদুর রহমান চৌধুরী, সালাহউদ্দিন চৌধুরী সোহেল ও ফৌজুল কবির ফজলু।

সভায় চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে বক্তব্য দেন আধুনগরের সাবেক চেয়ারম্যান মরহুম শফিক আহমদের পুত্র সোহেল আরিফ এবং আধুনগর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ইমামুল আবেদীন চৌধুরী রিপন।

সাবেক ছাত্রনেতা ও সাংবাদিক খলিল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আধুনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আধুনগরে চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে ত্যাগীদের গুরুত্ব, ‘যোগ্য প্রার্থীকে বিজয়ী করার দায়িত্ব আপনাদের’- আসাব উদ্দিন চৌধুরী

Update Time : ০৯:৩৫:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬