০৯:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনের তফশিল ঘোষণা
- Update Time : ০১:৫২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২
- / 480
- স্টাফ রিপোর্টার-সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের নির্বাচনে আগামী ২৭ জুলাই অনুষ্ঠিত হবে। সোমবার (৬জুন) নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনু্যায়ী মনোনয়ন পত্র দাখিল ২৮ জুন,বাছাই ৩০ জুন প্রার্থীতা প্রত্যাহার ৭ জুলাই এবং ২৭ জুলাই ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের আদেশক্রমে,উপসচিব (নির্বাচন পরিচালনা-২)মোঃ আতিয়ার রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয় উপজেলা নির্বাচন বিধিমালা ২০১৩ এর বিধি ১৩ অনুযায়ী নির্বাচন কমিশন সিলেট জেলার ওসমানী নগর,ও সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ইভিএম -এর মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলবে। জটুডে/এহাই










