স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের বাড়ি জগন্নাথপুর এলাকার বাসিন্দা প্রবীণ মুরুব্বী জহুর আলী (৯৫) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি———-রাজিউন। টেলিভিশন চ্যানেল এস, টিভি ওয়ান ইউকে ও দৈনিক আজকালের খবর প্রতিনিধি আলী হোসেন খান’র পিতা জহুর আলী আজ বুধবার (১৪অক্টোবর) সকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। আছরের নামাজের পর জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
Category: শীর্ষ খবর
সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের আঞ্চলিক শাখার উদ্যোগে যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আজহার কামালীর জন্মদিন পালন
স্টাফ রির্পাটার:-
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আজহার কামালীর জন্মদিন উপলক্ষে সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের আঞ্চলিক শাখার উদ্যোগে কেক কাটা কর্মসূচি পালন করা হয়েছে।
শাহারপাড়ায় আয়োজিত জন্মদিনের অনুষ্ঠানে কেক কাটা হয়,এতে উপস্থিত ছিলেন সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আশরাফ কামালী, ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা মজল মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুছ ছমেদ, মখলিছ মিয়া, আব্দুশ শহিদ, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য সামসুদ্দীন কামালী, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো : রুনু মিয়া, লায়েক কামালী, এহিয়া কামালী, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সহ-সম্পাদক শফিক মিয়া, ফারুক কামাল কামালী, সাংগঠনিক সম্পাদক আবু তাহের রুহান,উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খলিল কামালী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক শিশু মিয়া, ফজলুর রহমান মনাই, ফখরুল কামালী, লেবু মিয়া, ইসহাক কামালী, সায়মন মিয়া, মোজাহিদ মিয়া, ইউনুস কামালী, সামাদ কামালী, মনজুর কামালী, তমির হুসেন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক অলিউর কামালী, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন কামালী, সজীব কামালী সহ ৮ নং আশারকান্দি ইউনিয়নের আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

জন্মদিনের ভালবাসায় সিঁক্ত হয়ে আজহার কামালী বলেন, প্রথমেই সকল প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান আল্লাহর প্রতি, যিনি আমাকে আপনাদের সকলের ভালবাসায় সিক্ত ও প্রিয় হওয়ার তৌফিক দিয়েছেন। শুকরিয়া- আলহামদু লিল্লাহ;
বিগত ১০ অক্টোবর ছিল আমার জন্মদিন,যে দিনটিতে ছিল আমার জন্ম, এই দিনেই যে আমি পৃথিবীর আলো দেখেছিলাম, প্রবাসের কর্মজীবন এবং বিভিন্ন ব্যাস্ততায় সেটা নিজেই ভুলে গিয়েছিলাম। কিন্তু “সোস্যাল নেটওয়ার্ক” নামক একটি অনলাইন বার্তাবাহক সকল প্রিয়জনদের কাছে এই জন্মদিনের সু-বার্তা বার বার স্মরণ করিয়ে দেয়।
সেই সুবাধে আমার সকল প্রিয়জনরা আমার অজান্তেই এই অত্যাধুনিক নেটওয়ার্কিং বহমান “সোস্যাল নেটওয়ার্ক” এর মাধ্যমে আমাকে বিভিন্ন প্রকারে, বিভিন্ন ভাবে এই আলোকিত ও অবিস্মরণীয় মুহুর্ত তথা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

আমার সেই সকল প্রিয়জন,যারা আমার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন এবং শুভ কামনায় প্রত্যাশিত হয়েছেন, প্রথমেই সেই সকল শ্রদ্ধাভাজনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমার অন্তরের অন্ত:স্থল থেকে অফুরন্ত হৃদয় নিংড়ানো ভালবাসা ও আন্তরিক অভিনন্দন সহ লাল গোলাপের অনাবিল সু-গন্ধিত শুভেচ্ছা জানাচ্ছি। সাথে সাথে আপনাদের সকলের সুন্দর ভবিষ্যত এবং দীর্ঘায়ু কামনা করছি। আপনাদের এই অফুরন্ত নিস্ক্লুস ও স্বাচ্ছন্দময়ী ভালবাসা আমার হৃদয়ের গভীরে অনাবিল স্থান হয়ে থাকবে। আপনাদেরকে স্মরণ রাখবো আজীবন। আমার জন্য সবাই দোয়া করবেন এই প্রত্যাশা করছি। দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মহলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।
জগন্নাথপুরে দুটি ইজিবাইক গাড়ির মূখোমূখি সংঘর্ষে , শিশুসহ আহত ১৩
স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুরে দুই ইজিবাইক গাড়ির মূখোমূখি সংঘর্ষে শিশুসহ আহত হয়েছেন ১৩জন।
আজ সোমবার জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর সড়কের পাইলগাঁও ইউনিয়নের সাতা পয়েন্ট এলাকায় এই দূর্ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ পাইলগাঁও বডিং এলাকা থেকে একটি ইজিবাইক গাড়ি যাত্রী নিয়ে সাতা যাওয়ার পথে বিপরীত দিক থেকে ছেড়ে অপর আরেকটি ইজিবাইক গাড়ির সঙ্গে
সংঘর্ষ বাঁধে। এতে দুইটি গাড়িই সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। এতে শিশুসহ ১৩ জন আহত হয়েছেন। আহতদেরকে উদ্ধার করে স্থানীয়রা সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গ্রেটব্রিটেনে রাণীর জন্মদিনে জগন্নাথপুরের লুৎফুর রহমানের ওবিই খেতাব লাভ
মুহাম্মদ শাহেদ রাহমান লন্ডন ( যুক্তরাজ্য ) থেকে :
গ্রেটব্রিটেনে রাণীর জন্মদিনে ম্যানচেষ্টারে কাউন্সিলার লুৎফুর রহমানের ওবিই খেতাব লাভ করেছেন। ব্রিটেনের রাণীর জন্মদিনে প্রদত্ত সম্মাননায় এবার ওবিই খেতাব পেয়েছেন বাংলাদেশি বাঙালি ব্রিটিশ রাজনীতিক সমাজকর্মী লুৎফুর রহমান। জনপ্রতিনিধি হিসেবে স্থানীয় সরকারের গুরুত্বপূর্ন ভূমিকার জন্য লুৎফুর এ সম্মাননায় ভূষিত হন। লুৎফুর রহমান ম্যানচেষ্টার সিটি কাউন্সিলের নির্বাচিত কাউন্সিলার।তিনি ২০০৮ সালে প্রথম কাউন্সিলার নির্বাচিত হন। এরপর তিনি ২০১২, ২০১৬, ২০১৮ তে ম্যানেচষ্টারের লংসাইট ওয়ার্ড থেকে বার বার নির্বাচিত হয়েছেন।লুৎফুর রহমান বর্তমানে ম্যানচেষ্টার সিটি কাউন্সিলের কালচার এন্ড লেজারের নির্বাহি সদস্য হিসেবে দায়িত্বপ্রাপ্ত।
লু্ৎফুর রহমান ওবিই’র ১৯৮০ সালে তাঁর পরিবারের সাথে বাংলাদেশ থেকে ম্যানচেষ্টারে আসেন।ম্যানচেষ্টারের কলেজে পড়াকালীন সময়েই তিন তাঁর পিতার সাথে রেষ্টুরেন্ট ব্যবসার সাথে জড়িযে পড়েন। প্রায় ২২ বছর ক্যাটারিং ব্যবসার সাথেই জড়িত ছিলেন। একসময় তিনি মর্টগেজ এডভাইজার হিসেবে কাজ শুরু করেন এবং এসময়েই কাউন্সিলার নির্বাচিত হন।
একসময় তিনি মর্টগেজ এডভাইজারসহ অন্য সকল কিছু থেকে অবসর নিয়ে ২০১৬ থেকে ম্যানচেষ্টার সিটি কাউন্সিলে একজন সার্বক্ষনিক জনপ্রতিনিধি হিসেবে তাঁর ওয়ার্ডের প্রতিনিধত্ব করছেন। জনপ্রতিনিধি হিসেবে তিনি ম্যানচেষ্টারের বিভিন্ন সামাজিক-রাজনৈতিক এবঙ কমিউনিটির বিভিন্ন সেক্টরে সফলতার সাথে কাজ করেন ।
তিনি মূলত যুবসমাজের উন্নয়নে, লাইব্রেরীর উন্নতিসাধনে, ক্রীড়া এবং বিনোদনে তিনি অসাধারন কাজ করেন।
লুৎফুর রহমান সাহিত্য -সংস্কৃতির বিকাশে অনন্য ভূমিকা পালন করছেন।
কাউন্সিলার লু্ৎফুর রহমান ন্যাশনাল ফুটবল মিউজিয়াম, ম্যানচেষ্টার একটিভ, আপরাইজিং গ্রেটার ম্যানচেষ্টার, স্ট্যটেজিক এডুকেশন পার্টনারশীপ, এবং গ্রেটার ম্যানেচষ্টার স্কিলস বোর্ডের সদস্য হিসেবে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছেন।
উল্লেখ্য লু্ৎফুর রহমান সুনামগন্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাটলী (সাতহাল) গ্রামের কৃতিসন্তান। বর্তমানে যুক্তরাজ্যের ম্যানচেস্টার শহরের বাসিন্দা। বাবা সুরাবুর রহমান যুক্তরাজ্যের ম্যানচেষ্টার শাহজাল মসজিদের সাবেক চেয়ারম্যান, গ্রেটাম ম্যানচেষ্টার আওয়ামী লীগ এর সভাপতি। বাবা -ছেলে দুজনই এই কমিউনিটির মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মিজানুর রশীদ ভূইয়া বিজয়ী
স্টাফ রির্পাটার:-
আজ শনবিার অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন সুষ্ট ও শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হয়েছে। মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী সাবেক মেয়র মিজানুর রশীদ ভূইয়া ৬হাজার ১শ ৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী জগ প্রতিকের আবুল হোসাইন সেলিম পেয়েছেন ৩ হাজার ৬শ ৩৭ ভোট।
ধানের শীষ প্রতিকের প্রার্থী রাজু আহমদ পেয়েছেন ১হাজার ৩শ ৩৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী মোবাইল প্রতিকের আবিবুল বারী আয়হান পেয়েছেন ১ হাজার ১৬ ভোট।
১১টি কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শান্তিপূর্নভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। রাত ৮টায় নির্বাচনের রিটার্নিং অফিসার, জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ হাওলাদার ফলাফল ঘোষণা করেন।
প্রসঙ্গত পৌরসভার মেয়র আব্দুল মনাফ চলিত বছরের জানুয়ারী মাসে মৃত্যু বরণ করেন, ফলে মেয়র পদটি শূন্য ঘোষণা করা হয়।
জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর প্রতিদ্বন্ধিতা
নিজেস্ব প্রতিবেদক::
এখন সময় ভোটের লড়াইয়ের, শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোট গ্রহন চলবে। স্বল্প মেয়াদী মেয়র পদে উপ-নির্বাচন অনেকটাই আনন্দ উৎসবের সৃষ্টি হয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মের ভোটারদের মধ্যে আমেজ দেখা দিয়েছে। জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী সাবেক মেয়র মিজানুর রশীদ ভূইয়া , বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহমদ, স্বতন্ত্র প্রার্থী মোবাইল প্রতিকের সাবেক কৃতি ফুটবলার আবিবুল বারী আয়হান, স্বতন্ত্র প্রার্থী জগ প্রতিকের আবুল হোসাইন সেলিম।
আজ শুক্রবার বিকেল ৪টায় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা মুজিবুর রহমানের কার্যালয় থেকে প্রতিটি কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠানো হযেছে। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়, ১১টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা আটাশ হাজার পাচঁশত ঊনষাট জন এদেরমধ্যে পুরুষ ভোটার চৌদ্দ হাজার তিন শত আটত্রিশ জন এবং চৌদ্দ হাজার দুইশত একুশ জন নারী ভোটার রয়েছেন।
সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ভোট গ্রহন কাজে ১১জন প্রিসাইডিং, ৭২জন সহকারী প্রিসাইডিং , এবং ১৪৪ জন পুলিং কর্মকর্তা নিয়োজিত থাকবেন। এছাড়াও ১০জন ম্যাজিষ্ট্রেট এবং আইন শৃংখলা বাহিনীর বিভিন্ন স্থরের বিশেষ টিম নির্বাচনী মাঠে থাকবেন।
পৌরসভার ১১টি কেন্দ্র হচ্ছে ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়, মোট ভোটার সংখ্যা ২৪৮৪, লুদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোট ভোটার সংখ্যা ১৭৩১, কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোট ভোটার সংখ্যা ৩৬০১, হবিবপুর এটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোট ভোটার সংখ্যা ২১৪৬, ছালেহা একাডেমী ( হবিবপুর সরবারি প্রাথমিক বিদ্যালয়, মোট ভোটার সংখ্যা- ২৫৩৯, স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়, মোট ভোটার সংখ্যা- মোট ভোটার সংখ্যা-৩১৬৩, জগন্নাথপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোট ভোটার সংখ্যা- ৩৫৩০, ইকড়ছই জামেয়া ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা, মোট ভোটার সংখ্যা-৪০৫১, ভবানীপুর সরবারি প্রাথমিক বিদ্যালয়, মোট ভোটার সংখ্যা- ২১১৩, পশ্চিম ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোট ভোটার সংখ্যা- ১৫৭৮, হাজি আব্দুর রশীদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোট ভোটার সংখ্যা-১৬২০। সর্বমোট ভোটার সংখ্যা-২৮ হাজার ৫শ ৫৯জন।
জগন্নাথপুরটুডে/এহাই.
জগন্নাথপুর থানা পুলিশ ও সুনামগঞ্জ ডিবি পুলিশের সফল অভিযান:: ধর্ষক শামিম গ্রেফতার
স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় মেয়েকে অপহরণ করে তুলে নিয়ে ধর্ষনের অভিযোগ ও পরে ওই মেয়েকে না পেয়ে তার বৃদ্ধ বাবাকে মারধরের ঘটনার প্রধান আসামী শামিম আহমদকে গ্রেফতার করা হয়েছে। আজ শুক্রবার সুনামগঞ্জ জেলা ডিবি পুলিশের ইন্সপেক্টর ইকবাল বাহার ও জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক অনিক দেব সহ এক দল পুলিশ ব্রাম্মনবাড়িয়া জেলার সরাইল থানার বেড়তলা গ্রাম থেকে বখাটে শামিমকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শামিম জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের বাসিন্দা। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান টানা ৩ দিনের সফল অভিযানে আলোচিত ঘটনার প্রধান আসামী শামিমকে গ্রেফতার করা হয়। বিস্তারিত আসছে।
মেয়র পদে মিজানুর রশীদ ভূইয়ার নৌকা মার্কার সমর্থনে বিশাল প্রচার মিছিল , গনসংযোগ ও নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার::
আগামী ১০ অক্টোবর আসন্ন জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচনে, মেয়র পদে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী, জগন্নাথপুর পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান প্রয়াত হারুনুর রশীদ হিরন মিয়ার জৈষ্ঠ্য পুত্র পৌরসভার সাবেক মেয়র মিজানুর রশীদ ভূইয়ার নৌকা মার্কার সমর্থনে বিশাল প্রচার মিছিল , গনসংযোগ ও আওয়ামী লীগের নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
নৌকা মার্কার মেয়র প্রার্থী মিজানুর রশীদ ভূইয়া সহ জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীরা শহরের প্রতিটি ওর্য়াডে গনসংযোগ এবং উঠান বৈঠকে পৌরসভাকে নান্দনিক শহরে রূপান্তর করনের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন আকৃষ্ট করছেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর ) বিকেলে বিপুল সংখ্যক নেতা কর্মী এবং সর্বস্থরের নাগরিকবৃন্দের স্বতস্ফুর্ত অংশ গ্রহনে, বিশাল প্রচার মিছিল শহরের প্রধান ব্যবসা কেন্দ্র জগন্নাথপুর বাজার সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

পরে দলীয় কার্যালয়ে নির্বাচনী কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক পিপি অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ বলেছেন, আওয়ামী লীগ শাসনামলে দেশে অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। এই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় ১০ অক্টোবর মেয়র পদে উপ নির্বাচনে নৌকা কে বিজয়ী করে জগন্নাথপুর পৌর সভার উন্নয়ন কে ত্বরান্বিত করতে হবে। তিনি বলেন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান কে আপনারা নৌকায় ভোট দিয়ে নির্বাচিত করায় ব্যপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নের মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই ধারাবাহিকতায় জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে নৌকা কে বিজয়ী করতে তিনি জগন্নাথপুর পৌর বাসীর প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ, সাবেক পিপি অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন, সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, নৌকা প্রতিকের মেয়র প্রার্থী মিজানুর রশীদ ভূইয়া, পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক প্রমূখ। পৌর আওয়ামী লীগের সভাপতি ডাক্তার আব্দুল আহাদের সভাপতিত্বে
এসময় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আনহার মিয়া, সহ সভাপতি আব্দুল কাইয়ূম মশাহিদ,

সহ সভাপতি ও পাটলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল হক, যুগ্ম সম্পাদক লুতফুর রহমান, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, জয়দ্বীপ সুত্র বীরেন্দ্র , প্রচার সম্পাদক হাজি আব্দুল জব্বার , উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সৈয়দ মাসুম আহমদ,জেলা আওয়ামী লীগ সদস্য ও জেলা পরিষদ সদস্য মাহতাব উল হাসান সমুজ, বিশম্বরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক দিলিপ বর্মন, দক্ষিন সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর হোসেন, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আজহার কামালী, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া, সাংস্কৃতিক সম্পাদক শুকুর আলী ভূইয়া, সাংগঠনিক সম্পাদক শশী কান্ত গোপ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাবের কামালী, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি কামাল উদ্দিন সহ বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
জগন্নাথপুরটুডে/এহাই.
জগন্নাথপুর পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে, নৌকা মার্কার সমর্থনে আওয়ামী লীগ নেতা আনা মিয়ার উদ্যোগে গনসংযোগ
স্টাফ রির্পোটার:-
আসন্ন জগন্নাথপুর পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে, আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী পৌরসভার সাবেক মেয়র মিজানুর রশীদ ভূইয়ার সমর্থনে আওয়ামী লীগ নেতা যুক্তরাজ্য প্রবাসী আনা মিয়ার উদ্যোগে উঠান বৈঠক, গনসংযোগ ও প্রচারপত্র বিলি করা হয়েছে।জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগ নেতা আনা মিয়ার উদ্যোগে মঙ্গলবার ( ৬ অক্টোবর ) আনা মিয়া তিনি তার বিপুল সংখ্যক সমর্থকদের সাথে নিয়ে পৌর শহরের প্রধান ব্যবসাকেন্দ্র জগন্নাথপুর বাজার সহ শহরের বিভিন্ন পাড়া মহল্লায় গনসংযোগের পাশাপাশি ভোটারদের হাতে নৌকা মার্কার প্রচারপত্র তুলে দেন।
গনসংযোগকালে যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আনা মিয়া উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী ১০ অক্টোবর নৌকা মার্কায় ভোট দিয়ে মেয়র পদে মিজানুর রশীদ ভূইয়াকে বিজয়ী করতে ভোটারদের প্রতি অনুরোধ জানান। পরে উঠান বৈঠকে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা যুক্তরাজ্য প্রবাসী আনা মিয়া, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জমসেদ মিয়া তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সদস্য নুরুল হক, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারন সম্পাদক আবুল হোসেন লালন প্রমূখ।
এ সময় পাটলী ইউনিয়নের আব্দুল হক, লালা মিয়া, রানিছ মিয়া, আব্দুল মানিক, কয়ছর মিয়া, নজির মিয়া, তাহিদ মিয়া, আলাইউর রহমান, যুবলীগ নেতা মুহিবুর রহমান, যুবলীগ নেতা ইউপি সদস্য খালিদ হাসান খালেদ, যুবলীগ নেতা সুনাই মিয়া, মারুফ মিয়া, হাসান মিয়া, জুমেল মিয়া, সোলেমান মিয়া, ছাদ মিয়া, সাহেল মিয়া, মশাহিদ আলী, আশরাফ আলী, আতিক মিয়া, ছালিক মিয়া, সিফক মিয়া, নূর আলম, শামিম আহমদ, পাটলী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ইসলাম উদ্দিন জসিম , ছাত্রলীগ নেতা ফরহাদ আহমদ, এনআই রোকন, আমির হামজা, রাসেল আহমদ, দোলন আহমদ, ছাদিকুর রহমান, সাইদুল ইসলাম, সাহেদ আহমদ ,

রিয়াজুল ইসলাম, মাসুম আহমদ, নোমান আহমদ, মারুফ মিয়া, রাসেল মিয়া, মুবিন আহমদ, শফিকুল ইসলাম, মো. নাহিদ আহমদ, মো. জুনু মিয়া, আমির হামজা, তানভীর হোসেন, জসিম উদ্দিন, সাইদুল ইসলাম, রাহিম আহমদ, সাব্বির আহমদ, সাবাজ মিয়া, তানভীর আহমদ, জুনেদ আহমদ, মামুন আহমদ, রাতুল মিয়া, পাবেল আহমদ, ছাদিক মিয়া, জুয়েল মিয়া , সৈনিক লীগের রুহেল তালুকদার, আবু বক্কর, আক্কল আলী, সালাম মিয়া, নয়ন মিয়া সহ বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জগন্নাথপুরে মেয়েকে না পেয়ে বৃদ্ধ বাবাকে নির্যাতন,আটক ৪
স্টাফ রির্পোটার:-
জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আলীগঞ্জ বাজারে মেয়েকে না পেয়ে আনোয়ার আলী নামের এক বৃদ্ধ বাবাকে রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে একদল বখাটে। ঘটনাটি ঘটেছে সোমবার গভীররাতে। এঘটনায় রাতভর অভিযান চালিয়ে জগন্নাথপুর থানা পুলিশ চারজনকে আটক করেছেন। তবে প্রধান অভিযুক্ত শামিম পলাতক রয়েছে।
আটককৃতরা হলেন গোতগাঁও গ্রামের লিটন মিয়া (৩০),আকাই মিয়া(২৭), আলম মিয়া (২৮),দিলাক মিয়া(২৫)। এদিকে বৃদ্ধ কে নির্যাতনের আঘাতের চিত্র সহ একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান বৃদ্ধকে নির্যাতনের ঘটনায় ৪জনকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০ টায় নিখোজ মেয়েটিকে উদ্ধার করা হয়েছে।
নির্যাতিত বৃদ্ধের পরিবারের লোকজন জানান সাত বছর আগে গোতগাঁও গ্রামের আনোয়ার আলীর মেয়ের বিয়ে হয় নবীগঞ্জ উপজেলার রাজারবাগ গ্রামের কবির মিয়ার সাথে। তাদের মধ্যে দাম্পত্য বিরোধ দেখা দিলে একমাত্র পুত্র সন্তান কে নিয়ে মেয়েটি বাবার বাড়িতে আশ্রয় নেয়। গোতগাঁও গ্রামের আংগুর মিয়ার বখাটে ছেলে শামীম মিয়া মেয়েটির ওপর নজর দেয়।
প্রায়ই স্বামী পরিত্যক্তা মেয়েকে উত্যক্ত ও কু প্রস্তাব দিত। তার অত্যাচারে অতীষ্ঠ হয়ে মেয়েটির বাবা গোতগাঁও থেকে আলীগঞ্জ বাজারে একটি কলোনিতে ঘর ভাড়া করে মেয়েকে নিয়ে বসবাস করতে থাকেন। এক মাস আগে শামীম ওই কলোনি থেকে মেয়েকে তুলে নিয়ে যায়। কিছু দিন আটক রেখে ধর্ষণ করে।
পরে মেয়েটি নবীগঞ্জ উপজেলার অভয়নগর গ্রামে গৃহপরিচারিকার কাজ নেয়। সোমবার রাত ১২ টার দিকে শামীম তার লোকজন নিয়ে আলীগঞ্জ বাজারের কলোনিতে গিয়ে মেয়েটির খোঁজ করে। মেয়ে কে না পেয়ে তার বৃদ্ধ বাবা আনোয়ার আলী(৬৫) কে রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। খবর পেয়ে পুলিশ রাতে অভিযানে নামে।
জগন্নাথপুর থানার ওসি তদন্ত মুসলেহ উদ্দিন জানান, নিখোঁজ মেয়েটিকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৪জনকে আটক করা হয়েছে।