পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান ৩০ এবং ৩১ আগষ্ট জগন্নাথপুরে আসছেন

স্টাফ রিপোর্ট ঃ জগন্নাথপুর – শান্তিগঞ্জ আসনের সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান আগামী ৩০ এবং ৩১ আগষ্ট জগন্নাথপুরে আসছেন।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে।

মন্ত্রী ৩০ আগষ্ট সকাল ১১ টায় জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর আদর্শ কলেজের নব নির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন।

ঐদিন সকাল সাড়ে ১১ টায় আউদত পূর্ব বুধরাইল আটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবণ এবং দুপুর ১২ টায় পূর্ব তিলক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবণ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন।

এছাড়াও আগামী ৩১ আগষ্ট সকাল ১০টায় জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কলকলিয়া বাজারে অক্সফোর্ড একাডেমি আইএলটিএস কোচিং উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন।

সকাল ১১টায় পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান শ্রীরামসি স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে, শ্রীরামসি শহীদ স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত শ্রীরামসি গণহত্যা দিবসের আলোচনা সভায় যোগদান করবেন।

মন্ত্রী ঐদিন সকাল সাড়ে ১১টায় শ্রীরামসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবণ এবং দুপুর ১২ টায় মশাজান কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবণ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন।

মন্ত্রী ঐদিন দুপুর ২ টায় জগন্নাথপুর উপজেলার আলীপুর কুশিয়ারা উচ্চ বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন।

এদিকে আগামী ২৯,৩০ ও ৩১ আগষ্ট শান্তিগঞ্জ উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে যেগদান করবেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি।

জটুডে/ এহাই

পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান ৩০ এবং ৩১ আগষ্ট জগন্নাথপুরে আসছেন

স্টাফ রিপোর্ট ঃ জগন্নাথপুর – শান্তিগঞ্জ আসনের সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান আগামী ৩০ এবং ৩১ আগষ্ট জগন্নাথপুরে আসছেন।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে।

মন্ত্রী ৩০ আগষ্ট সকাল ১১ টায় জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর আদর্শ কলেজের নব নির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন।

ঐদিন সকাল সাড়ে ১১ টায় আউদত পূর্ব বুধরাইল আটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবণ এবং দুপুর ১২ টায় পূর্ব তিলক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবণ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন।

এছাড়াও আগামী ৩১ আগষ্ট সকাল ১০টায় জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কলকলিয়া বাজারে অক্সফোর্ড একাডেমি আইএলটিএস কোচিং উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন।

সকাল ১১টায় পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান শ্রীরামসি স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে, শ্রীরামসি শহীদ স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত শ্রীরামসি গণহত্যা দিবসের আলোচনা সভায় যোগদান করবেন।

মন্ত্রী ঐদিন সকাল সাড়ে ১১টায় শ্রীরামসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবণ এবং দুপুর ১২ টায় মশাজান কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবণ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন।

মন্ত্রী ঐদিন দুপুর ২ টায় জগন্নাথপুর উপজেলার আলীপুর কুশিয়ারা উচ্চ বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন।

এদিকে আগামী ২৯,৩০ ও ৩১ আগষ্ট শান্তিগঞ্জ উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে যেগদান করবেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি।

জটুডে/ এহাই

জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপন

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্ম বার্ষিকী জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় জগন্নাথপুর উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ,পুলিশ প্রশাসন, মুক্তি যোদ্ধা সহ বিভিন্ন সংগঠন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শেখ কামালের কর্মময় জীবন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজেদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী অফিসের হিসাব রক্ষক ধীরেন্দ্র সূত্র ধরের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূইয়া, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুদন ধর

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল্লাহ, মৎস্য কর্মকর্তা আক্তার হোসেন, স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, থানার ওসি(তদন্ত) দ্বিপংকর পাল,উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম,জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায় সহ আরো অনেকে।

উল্লেখ্য ঃ শেখ কামাল ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানার ভাই শেখ কামাল বাংলাদেশের আধুনিক ফুটবলের অন্যতম প্রবর্তক এবং আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা-সভাপতি ছিলেন।

একজন ক্রীড়া সংগঠক ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন তিনি।

১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে পরিবারের বেশিরভাগ সদস্যসহ মর্মান্তিক হত্যাকান্ডের শিকার হলে শেখ কামালের ঘটনাবহুল জীবনের সমাপ্তি ঘটে।

জটুডে /এহাই

জগন্নাথপুরে স্বামীর হাতে স্ত্রী খুন

স্টাফ রিপোর্ট ঃ  জগন্নাথপুরে তিন সন্তানের জননী রুমি বেগমকে (৩৮) চাকু দিয়ে আঘাত ও শাড়ি গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেছে স্বামী রুপক মিয়া (৪০)।
আজ বুধবার (২৬ জুলাই)  সকালে জগন্নাথপুর  উপজেলার পাটলী ইউনিয়নের লোহারগাঁও (ঢালারপাড়) গ্রামে এ হত্যাকাণ্ডের  ঘটনাটি ঘটে।
 পুলিশ ঘাতক স্বামী রুপক মিয়াকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত রুপক মিয়া সুনামগঞ্জ জেলার  দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের ইসলামপুর গ্রামের খুশবুল মিয়ার ছেলে।
দাম্পত্যজীবনে তাঁদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত ১৩/১৪ দিন  ধরে রুপক মিয়া তার স্ত্রী সন্তানদের নিয়ে জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের লোহারগাঁও গ্রামের এক লন্ডন প্রবাসীর বাড়িতে বসবাস করে আসছে। প্রতিদিনের মত  মঙ্গলবার রাতে স্বামী-স্ত্রী এক সাথে ঘুমাতে যান।
এসময় তাঁদের মধ্যে প্রচন্ড ঝগড়ার সৃষ্টি  হয়। এক পর্যায়ে রুপক মিয়া তার স্ত্রী রুমি বেগমকে চোরা দিয়ে আঘাত এবং গলায় শাড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন।
পরে সকালে স্থানীয়রা জগন্নাথপুর থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায় এবং রুমি বেগমের খুনি তার স্বামী রুপক মিয়াকে গ্রেফতার করেন।
ঘটনাস্থল পরিদর্শনকারী  সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) সুভাশীষ ধর বলেন, হত্যায় ব্যবহৃত চোড়া ও শাড়ি উদ্ধার করা হয়েছে। হত্যার মূল কারণ জানতে রুপক মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জটুডে / এহাই

জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে কর্মী সভা

স্টাফ রিপোর্ট ঃ  জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ.যুবলীগ, ছাত্র লীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের যৌথ উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৬জুলাই) দুপুরে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি বর্ষীয়ান নেতা সিদ্দিক আহমদ বলেছেন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের জনগণের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করে যাচ্ছেন।দেশের উন্নয়ন অগ্রযাত্রায় আগামী জাতীয় নির্বাচনে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসতে হবে।

তৃনমুল পর্যায়ে দলীয় কার্যক্রমের পাশাপাশি সরকারের প্রতিটি উন্নয়ন জনগনের কাছে পৌছে দিতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যেতে দলীয় নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।

জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সাবেক মেয়র মিজানুর রশিদ ভুঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।

এছাড়াও বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি হাজি আব্দুল কাইয়ুম মশাহিদ, আকমল খান, সাবেক যুগ্ম সম্পাদক সুজিত কুমার রায়,তথ্য ও গবেষণা সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,সাবেক প্রচার সম্পাদক হাজী আব্দুল জব্বার তালুকদার সাবেক সহ প্রচার সম্পাদক ফিরোজ আলী, কুতুব উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, তৌরিছ আলী মাষ্টার, আফু মিয়া,

পৌর আওয়ামী লীগের সভাপতি ডাঃ আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভুঁইয়া, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল হোসেন, সাধারণ সম্পাদক বশির আহমদ, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী জমশেদ মিয়া তসলুকদার,

মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী সুন্দর আলী, সাবেক সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক প্যানেল চেয়ারম্যান সৈয়দ লিলু মিয়া, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল তাহিদ, মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, মিরপুর  ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোত্তাকিন হোসেন,শুকুর আলী,সৈয়দ বদরুল আলম,জসিম উদ্দীন,সাজাদ খান,দিলু মিয়া,

উপজেলা যুবলীগের সহ সভাপতি এম ফজরুল ইসলাম, সাইফুল ইসলাম রিপন ,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব,সাধারন সম্পাদক এম মোতাহির আলী, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মুকিত,

পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সায়েক আহমদ কলকলিয়া ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি আক্তার হোসেন,ছাত্র লীগ নেতা এন আই রুকন,কামরান আহমদ,উজ্জ্বল আহমদ চঞ্চল সহ আরো অনেকে।

সভায় অতি দ্রুত আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠানের প্রস্তুতি সংক্রান্ত আলোচনা হয়।

পরে সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ লিলু মিয়ার উদ্যোগে মিষ্টি মূখ করানো হয়।

জটুডে/ এহাই

জগন্নাথপুরের নববধূ লাকীর হত্যাকারী স্বামী অমরেশ কারাগারে

স্টাফ রিপোর্ট ঃ
জগন্নাথপুর পৌর শহরের মন্দির বাড়ী এলাকার নববধু লাকী রানী নাথ হত্যা কান্ডের ঘটনায় ঘাতক স্বামী দক্ষিণ সুরমা উপজেলার লালা বাজার ইউনিয়নের শাহ সিকন্দর গ্রামের অমরেশ দেবনাথকে কারাগারে পাঠিয়েছেন সিলেট মহানগর জুডিশিয়াল আদালত।বিস্তারিত আসছে,,,,,,।

জগন্নাথপুরের নববধূ লাকীর খুনী ঘাতক স্বামী অমরেশ কারাগারে

স্টাফ রিপোর্ট ঃ  জগন্নাথপুর পৌর শহরের মন্দির বাড়ী এলাকার নববধু লাকী রানী নাথ হত্যা কান্ডের ঘটনায় ঘাতক স্বামী দক্ষিণ সুরমা উপজেলার লালা বাজার ইউনিয়নের শাহ সিকন্দর গ্রামের অমরেশ দেবনাথকে কারাগারে পাঠিয়েছেন সিলেট মহানগর জুডিশিয়াল আদালত।

 

বিস্তারিত আসছে,,,,,,।

জগন্নাথপুরের নববধু লাকীর হত্যাকারী স্বামী অমরেশ কারাগারে

জগন্নাথপুর পৌর শহরের মন্দির বাড়ী এলাকার নববধু লাকী রানী নাথ  হত্যা কান্ডের ঘটনায় ঘাতক স্বামী দক্ষিণ সুরমা উপজেলার লালা বাজার ইউনিয়নের শাহ সিকন্দর গ্রামের অমরেশ দেবনাথকে কারাগারে পাঠিয়েছেন সিলেট মহানগর জুডিশিয়াল আদালত।বিস্তারিত আসছে,,,,,,।

রানীগঞ্জ সেতুর ওপর মোটরসাইকল দূর্ঘটনায় আহত রিয়াদের মৃত্যু

স্টাফ রিপোর্ট ঃ জগন্নাথপুর -রানীগঞ্জ -আউশকান্দি ভায়া ঢাকা মহাসড়কের জগন্নাথপুর উপজেলার কুশিয়ারা নদীর  সিলেট বিভাগের বৃহৎ রানীগঞ্জ সেতুর ওপর দ্রুতগামী মোটরসাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত রিয়াদ চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার রাতে ঢাকায় মৃত্যু হয়েছে।

বিস্তারিত আসছে,,,,,,,,।

 

জগন্নাথপুরে বুদ্ধি প্রতিবন্ধী ষোড়শী কন্যাকে ধর্ষণ:ষাটোর্ধ ধর্ষক গ্রেপ্তার

স্টাফ রিপোর্ট ঃ-

জগন্নাথপুর উপজেলায় বুদ্ধিপ্রতিবন্ধী এক ষোড়শী কন্যাকে ধর্ষণের মামলায় ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ জুলাই) ষোড়শী কন্যার মা কর্তৃক থানায় দায়েরকৃত ধর্ষন মামলায় আব্দুন নূর (৬৫) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

আজ শনিবার (১৫ জুলাই) গ্রেপ্তারকৃত ধর্ষক আব্দুন নূর কে আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায় , দরিদ্র পরিবারের বুদ্ধিপ্রতিবন্ধী ওই ষোড়শী কন্যাকে নানা কৌশলে একাধিকবার ধর্ষণ করেন প্রতিবেশী আব্দুন নূর ।

এতে ওই ষোড়শী কন্যা অন্তঃসত্ত্বা হয়। বিষয়টি পরিবার ও এলাকায় চাউর হয় ।

এ ঘটনায় ষোড়শী কন্যার মা বাদী হয়ে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন।

এরপর ধর্ষণের মামলায় নিজ বাড়ি থেকে আব্দুন নূর কে গ্রেপ্তার করে পুলিশ।

ধর্ষণ মামলার বাদিনী জানান তাঁর স্বামী প্যারালাইসিস রোগে আক্রান্ত। সংসার চালাতে তিনি অন্যের বাড়িতে কাজ করেন।

এ সুযোগে প্রতিবেশী লম্পট আব্দুন নূর নানা অজুহাতে ঘরে এসে তাঁর মেয়েকে ধর্ষণ করে।

এবং ঘটনাটি কাউকে না জানাতে ভয়ভীতি দেখায়। মেয়ের শারীরিক পরিবর্তন দেখে তাঁকে জিজ্ঞেস করলে সে জানায়, আব্দুন নূর তাকে একাধিকবার ধর্ষণ করেছে।

পরে স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে জানতে পারেন, তাঁর মেয়ে এখন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।নিরুপায় হয়ে তিনি আইনের আশ্রয় নিয়েছেন।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ- মিজানুর রহমান জানান এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

জটুডে /এহাই