জগন্নাথপুরে বুদ্ধি প্রতিবন্ধী ষোড়শী কন্যাকে ধর্ষণ:ষাটোর্ধ ধর্ষক গ্রেপ্তার

স্টাফ রিপোর্ট ঃ-

জগন্নাথপুর উপজেলায় বুদ্ধিপ্রতিবন্ধী এক ষোড়শী কন্যাকে ধর্ষণের মামলায় ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ জুলাই) ষোড়শী কন্যার মা কর্তৃক থানায় দায়েরকৃত ধর্ষন মামলায় আব্দুন নূর (৬৫) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

আজ শনিবার (১৫ জুলাই) গ্রেপ্তারকৃত ধর্ষক আব্দুন নূর কে আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায় , দরিদ্র পরিবারের বুদ্ধিপ্রতিবন্ধী ওই ষোড়শী কন্যাকে নানা কৌশলে একাধিকবার ধর্ষণ করেন প্রতিবেশী আব্দুন নূর ।

এতে ওই ষোড়শী কন্যা অন্তঃসত্ত্বা হয়। বিষয়টি পরিবার ও এলাকায় চাউর হয় ।

এ ঘটনায় ষোড়শী কন্যার মা বাদী হয়ে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন।

এরপর ধর্ষণের মামলায় নিজ বাড়ি থেকে আব্দুন নূর কে গ্রেপ্তার করে পুলিশ।

ধর্ষণ মামলার বাদিনী জানান তাঁর স্বামী প্যারালাইসিস রোগে আক্রান্ত। সংসার চালাতে তিনি অন্যের বাড়িতে কাজ করেন।

এ সুযোগে প্রতিবেশী লম্পট আব্দুন নূর নানা অজুহাতে ঘরে এসে তাঁর মেয়েকে ধর্ষণ করে।

এবং ঘটনাটি কাউকে না জানাতে ভয়ভীতি দেখায়। মেয়ের শারীরিক পরিবর্তন দেখে তাঁকে জিজ্ঞেস করলে সে জানায়, আব্দুন নূর তাকে একাধিকবার ধর্ষণ করেছে।

পরে স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে জানতে পারেন, তাঁর মেয়ে এখন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।নিরুপায় হয়ে তিনি আইনের আশ্রয় নিয়েছেন।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ- মিজানুর রহমান জানান এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

জটুডে /এহাই

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *