পাষন্ড পিতা কর্তৃক মেয়েকে ধর্ষন

হবিগঞ্জের মাধবপুরে এক পাষন্ড পিতা তার কন্যাকে ধর্ষণ করেছে।

ভিকটিমের লিখিত অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষক পাষণ্ড পিতাকে গ্রেফতার করেছে পুলিশ।

লিখিত অভিযোগ ও পুলিশ সূত্রে জানাযায়, বুধবার (৭ জুন) বিকেলে তার পিতা মোঃ ফারুক মিয়া (৫৫), ঔরষজাত কন্যা ভিকটিম (১৯) কে কবিরাজ দেখানোর কথা বলে বাড়ি থেকে সাথে করে নিয়া যায়।

বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করে বাড়ি ফেরার পথে রাত প্রায় সাড়ে ৮ টা থেকে ৯ টার মধ্যে মাধবপুর উপজেলার হাড়িয়া গ্রামের দক্ষিনে হাওরের জমির আইলে এবং একই গ্রামের পাশের ফসলের মাঠের বোয়ালিয়া খালের দক্ষিন পাড়ে পাষন্ড পিতা ভয় ভীতি দেখিয়ে পরপর দুই বার ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে।

ভিকটিমের লিখিত অভিযোগের প্রেক্ষিতে মাধবপুর থানার মামলা নং ১৮, তারিখ ০৮/০৬/২০২৩ ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/০৩) এর ৯(১) রুজু হয়।

হবিগঞ্জ জেলার পুলিশ সুপারের দিক নির্দেশনায় সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল), নির্মলেন্দু চক্রবর্ত্তীর নেতৃত্বে অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শামছুল ইসলাম, এসআই রাজীব রায়, এসআই মানিক কুমার সাহা এবং এএসআই জাহাঙ্গীর আলম সহ পুলিশের একটি চৌকশ টিম বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ২৪ ঘন্টার মধ্যে পাষন্ড পিতা ধর্ষক ফারুক মিয়াকে মাধবপুর উপজেলার পাশে সাতবর্গ এলাকা থেকে গ্রেফতার করেন।

অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান,আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।এদিকে ভিকটিম বর্তমানে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
জটুডে /এহাই

জগন্নাথপুর মহাসড়কে মোটর সাইকেল চাপায় শিশু নিহত

স্টাফ রিপোর্ট ঃ   জগন্নাথপুর -পাগলা – আউশকান্দি ভায়া ঢাকা আঞ্চলিক মহা সড়কের জগন্নাথপুর উপজেলা সদরের ইকড়ছই এলাকায় দ্রুতগামী একটি মোটরসাইকেলের চাপায় সাত বছরের এক শিশু মর্মান্তিক ভাবে নিহত হয়েছে। নিহত শিশু আরিয়ান জগন্নাথপুর পৌরশহরের ইকড়ছই এলাকার হারুন মিয়ার ছেলে।

আজ সোমবার জগন্নাথপুর পৌর শহরের উত্তর ইকড়ছই এলাকার বাসিন্দা হারুন মিয়ার সাত বছরের ছেলে আরিয়ান মিয়া সকাল ১০ টায় বাড়ি থেকে বের হয়ে ফায়ার সার্ভিস ষ্টেশন এলাকায় মহাসড়কে উঠামাত্র সুনামগঞ্জ অভিমুখী দ্রুত গামী একটি মোটরসাইকেল শিশুটিকে চাপা দেয়।

স্বজনরা তাকে দ্রুত জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্হলে পৌছে মোটরসাইকেল আরোহী জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাঘময়না গ্রামের ২৩ বছর বয়েসী সজিব উদ্দিন ও ১৯ বছর বয়েসী সায়মন হোসেন কে আটক করা হয়।

জটুডে/এহাই

 

জগন্নাথপুরের বিশিষ্ট শালিষী ব্যক্তিত্ব আব্দার মিয়া ভূইয়ার দাফন সম্পন্ন

জগন্নাথপুর পৌরশহরের ইকড়ছই বড় নয়াবাড়ির বাসিন্দা জগন্নাথপুর বাজার বনিক সমিতির সাবেক সভাপতি ও বাজার ব্যবস্থপনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক আব্দার মিয়া ভূঁইয়ার জানাজার নামাজে শোকার্ত মানুষের ঢল নামে।

আজ রবিবার জোহরের নামাজের পর ইকড়ছই হাফিজিয়া সিনিয়র আলিয়া মাদ্রাসার মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজার নামাজে জনপ্রতিনিধি, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবির বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লীগণ অংশ নেন।

মরহুমের চাচাতো ভাই সালাউদ্দিন ভূইয়ার পরিচালনায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে স্মৃতিচারণ করেন জগন্নাথপুর পৌরসভার মেয়র আক্তার হোসেন,ইকড়ছই হাফিজিয়া সিনিয়র আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন,বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী আলাউদ্দিন আহমদ ভূঁইয়া ও মরহুমের বড় ছেলে আতাউর রহমান ভূঁইয়া।

জানাজার নামাজ শেষে মোনাজাত পরিচালনা করেন ইকড়ছই আলীম মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন।

পরে পারিবারিক কবরস্হানে দাফন সম্পন্ন হয়।
এদিকে প্রবীন ব্যাবসায়ী আব্দার মিয়া ভূইয়ার মৃৃত্যুতে জগন্নাথপুর বাজারে শোক কর্মসুচী পালন করা হয়। দুপুর ১২ টা থেকে ১টা পর্যন্ত এক ঘন্টা বাজারের দোকানপাট বন্ধ রাখা হয়।

দুপুরে মরহুমের মরদেহ জগন্নাথপুর বাজারে নিয়ে আসা হলে সেখানে ব্যবসায়ী সংগঠন জগন্নাথপুর বাজার বনিক সমিতি, বাজার ব্যবস্থাপনা কমিটি, স্বর্ন শিল্প সমিতি ও মৎস্য আড়ৎ সমিতির পক্ষ থেকে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় স্মৃতি চারণ মুলক বক্তব্য রাখেন কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি আফসর উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক ধনঞ্জন বনিক, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, সাবেক প্রচার সম্পাদক হাজি আব্দুল জব্বার তালুকদার,সাবেক মুক্তিযুদ্ধা সম্পাদক কুতুব উদ্দিন, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক মিন্টু রঞ্জন ধর, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া,মরহুমের ছেলে আতাউর রহমান ভূঁইয়া, জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন, ব্যবসায়ী প্রনয় কান্তি সুত্রধর, সুধাংশু শেখর রায় বাচ্ছু, তৈয়ব আলী ভান্ডারী, আকবর হোসেন, মোস্তফা মিয়া, কাজল বনিক, ক্ষিতিশ দেব সহ আরো অনেকে।

মরহুম আব্দার মিয়া ভূইয়ার ছেলে জগন্নাথপুর বাজারের ব্যাবসায়ী আতাউর রহমান ভূইয়া জানান শনিবার বিকেল পৌনে ৬টায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিয়ে যাওয়া হয়, সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জগন্নাথপুর – বৃটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সাবেক চেয়ারম্যান এস আই আজাদ আলী ভূইয়ার বড় ভাই আব্দার মিয়া ভূইয়া জগন্নাথপুর পৌরশহরের প্রধান ব্যাবসা কেন্দ্র জগন্নাথপুর বাজারের একাধিকবার তদারক কমিটির সেক্রেটারি এবং বনিক সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন।

এদিকে মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি সিদ্দিক আহমেদ, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জগন্নাথপুর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান নুরুল ইসলাম,

বিশিষ্ট শিক্ষাবিদ আবু হোরায়রা ছাদ মাষ্টার, সুনামগঞ্জ জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল,জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু জগন্নাথপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল হোসেন লালন,

উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সাবেক ভাইস চেয়ারম্যান , মুক্তাদীর আহমদ মুক্তা, জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি আফসর উদ্দিন ভূঁইয়া,

বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, পৌর আওয়ামী লীগের সভাপতি ডাক্তার আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন,

উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ আলী, সাবেক সভাপতি মুজিবুর রহমান মুজিব, পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল হক, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সোহেল আহমদ,৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কামাল হোসেন,৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গিয়াস উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মুকিতসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ। জটুডে/ এহাই

জগন্নাথপুরে মামার হাতে ভাগ্নে খুন

  1.  জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের কাঁঠাল খাইর গ্রামে  মামার হাতে আপন ভাগ্নে খুন হয়েছেন।

    আজ রবিবার দুপুরে উপজেলার আশারকান্দি ইউনিয়নের কাঁঠালখাইর গ্রামে এ ঘটনা ঘটে।

    পনেরো বছরের কিশোর নিহত
    মুক্তার মিয়া সিলেট জেলার ওসমানীনগর উপজেলার লামা ইসবপুর গ্রামের মিন্টু মিয়ার ছেলে।

    এছাড়া হত্যাকারী ছাব্বিশ বছর বয়েসি আজিদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজিদ আলী কাঁঠালখাইর গ্রামের মাহির উল্লার ছেলে।

    নিহত কিশোর মুক্তার মিয়া ছোটবেলা থেকেই কাঠালখাইড় গ্রামে তার নানা বাড়িতে থাকতো। ঘটনার আগের দিন শনিবার ধান বিক্রিকে কেন্দ্র করে নিহত মুক্তার মিয়া তার আপন মামা আজিদ আলীর সঙ্গে ঝগড়া করে।

    এর জের ধরে আজ রবিবার দুপুরে আজিদ আলী তার বসতবাড়ির পুকুর ঘাটে মুক্তার মিয়াকে কাপড় কাটার কাঁচি দিয়ে উপর্যুপরি ঘাই মেরে গুরুতর আহত করে।

    তার চিৎকারে পরিবার ও স্থানীয় লোকজন ছুটে এসে আহত মুক্তার মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

    জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানিয়েছেন ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্হলে পৌছে অভিযুক্ত আজিদ আলীকে গ্রেফতার করা হয়েছে।

    জটুডে/ এহাই

র‌হিমা রহমান লন্ডনের নিউহা‌মের প্রথম ব্রিটিশ বাঙালি বাংলা‌দেশি স্পীকার ‌নির্বাচিত

মুহাম্মদ শাহেদ রাহমান ( লন্ডন) যুক্তরাজ্য থেকে :

যুক্তরাজ্যের লন্ডনের বাংলা‌দেশি ক‌মিউনিটির পরি‌চিত মুখ, কমিউনিটি এক্টিভিস্ট , নারী জাগরণের অগ্রদূত, সংগঠক র‌হিমা রহমান।

তিনি গ্রেট ব্রিটেনের দ্বিতীয় বৃহত্তম বাংলা‌দেশি ব্রিটিশ-বাঙালি জনবহুল বারা কাউন্সিল বা নগর কর্তৃপক্ষ নিউহাম কাউন্সিলের চেয়ার অব দ‌্য কাউন্সিল তথা স্পীকার নির্বা‌চিত হ‌য়ে‌ছেন।

র‌হিমা রহমানই প্রথম বাংলা‌দেশি, যি‌নি এ বারার স্পীকার নির্বা‌চিত হ‌লেন।

নিয়ম অনুযায়ী দা‌য়িত্ব পালনকা‌লে তিনি এই নিউহাম কাউন্সিলের ফার্ষ্ট সি‌টি‌জেন হি‌সে‌বে গণ্য হ‌বেন।

সোমবার (২২ মে ২০২৩ ) লন্ডনের স্থানীয় সময় রা‌তে নিউহাম কাউন্সিলের বা‌র্ষিক সাধারণ সভায় নির্বা‌চিত কাউন্সিলরদের প্রত‌্যক্ষ ভো‌টে চেয়ার অব দ‌্য কাউন্সিল বা স্পীকার নির্বা‌চিত হন র‌হিমা রহমান।

তিনি নিউহাম কাউন্সিলের চার বা‌রের নির্বা‌চিত কাউন্সিলর।

১৯৯৮ সালে র‌হিমা লেবার পার্টিতে স‌ক্রিয়ভাবে যোগ দেন।
বিলেতের মূল ধারার বি‌ভিন্ন সংবাদপ‌ত্র ও মাই লন্ডন ম‌্যাগা‌জি‌নে লন্ডন ও নিউহাম শহরের উন্নয়ন ভাবনা নি‌য়ে দেড় দশক আগেই র‌হিমার বি‌ভিন্ন নিবন্ধ প্রকা‌শিত হ‌য়।

তার শৈশব ও কৈ‌শোর কে‌টে‌ছে নিউহামেই। লিটল ইল‌ফোর্ড স্কুল ও নিউহাম ক‌লে‌জে লেখাপড়া ক‌রেন।
১৯৯৩ সালে ইউএলএ থেকে বিজনেস অ্যান্ড ফিন্যান্সে ডিগ্রি পাস করেন।
২০০৮ সালে ব্রিকবেক ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্র্যাজুয়েট ইন পলিট্রিক্স সম্পন্ন করেন।

নব্বই‌য়ের দশক থে‌কে র‌হিমা গ্রিন স্ট্রিট নেইবারহু‌ডের জন‌্য কাজ কর‌ছেন।
মা ও শিশুর জীবনমা‌নের উন্নয়ন নি‌য়ে নির‌বি‌চ্ছিন্নভা‌বে গত তিন দশক ধ‌রে কাজ ক‌রছেন র‌হিমা রহমান।

তিনি ২০০৬ সালে প্রথমবা‌রের ম‌তো নিউহাম কাউন্সিলের কাউন্সিলর নির্বা‌চিত হন।

রহিমা তার বাবার অনুপ্রেরণায় ছোটবেলা থেকেই কমিউনিটির বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।

উল্লেখ্য নব নির্বা‌চিত সি‌ভিক স্পীকার র‌হিমা রহমা‌নের বাবা মো. আবুল খ‌য়ের হো‌সেন সিলেট বিভাগের নবীগ‌ঞ্জের সন্তান ‌। র‌হিমারা দুই ভাই ও তিন বোন।

কর্মসূত্রে বাবা বিলেত প্রবাসী থাকায় পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে রহিমা রহমান ইংল্যান্ডে আসেন ১৯৮৭ সালে। ‌

২০০১ সালে সিলেট বিভাগের মৌলভীবাজার সদর উপ‌জেলার উত্তর মোলাইম গ্রামের মুজিবুর রহমান জসিমের সঙ্গে তার বিয়ে হয়।

রহিমা রহমা‌নের স্বামী মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সা‌বেক সভাপ‌তি মু‌জিবুর রহমান জসীম নিউহাম কাউন্সিলের দুই বা‌রের নির্বা‌চিত কাউন্সিলর।

চিলাউড়ায় অধ্যক্ষের ওপর সন্ত্রাসী হামলা: হামলাকারী কবিরাজের মুখোশ উন্মোচন!

স্টাফ রিপোর্ট ঃ জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের  চিলাউড়া আলীম মাদরাসার প্রিন্সিপাল  কাজী তাজুল ইসলাম আলফাজ হামলায় গুরুতর আহত হয়েছেন।তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়

 

একই মাদরাসার ভাইস প্রিন্সিপাল  আব্দুল হাইয়ের  নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটে। তবে মাদরাসার ভাইস প্রিন্সিপাল আব্দুল হাইয়েরব কবিরাজি, যাদু, টুনা,সহ নানা অপকর্মের তথ্য সহ বিস্তারিত আসছে,,,,,,,,,।

জগন্নাথপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ইট ভাটায় অর্থ দন্ড

স্টাফ রিপোর্টঃ-   জগন্নাথপুরে ইট ভাটা সহ ১১ টি ব্যাবসায়ীক প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন লাখ পনের হাজার দুইশত টাকা আর্থিক জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (১০ এপ্রিল) জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ- সাজেদুল ইসলাম, জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের ইউএসবি ব্রিক ফিল্ডে এবং নয়াবন্দর বাজারে ইট প্রস্তত ও ভাটা স্হাপন আইনে এগারোটি প্রতিষ্ঠানকে এই জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাজেদুল ইসলাম
জানান ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর আওতায় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ ২০০৯ এর অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর অধীনে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন, সংশ্লিষ্ট ব্যাবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন না করায়,

ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়, যথাযত কর্তৃপক্ষের অনুমোদন ব্যতিত ইট প্রস্ততের উদ্দেশ্যে কৃষি ও পতিত জায়গা হতে মাটি কেটে সংগ্রহ, স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নির্মিত গ্রামীণ সড়ক ব্যাবহার করে ইট বা ইটের কাচামাল ভারী যানবাহন দ্বারা পরিবহন করার অপরাধে এগারোটি ব্যবসায়িক প্রতিষ্ঠান কে তিল লাখ পনের হাজার দুইশত টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত চলাকালীন সময়ে ইউএন ও কার্যালয়ের নাজির লিপটন তালুকদার ও এ্যাসিল্যান্ড কার্যালয়ের নাজির ফয়সল চৌধুরী সহ পুলিশ সদস্যরা উপস্হিত ছিলেন।জটুডে/এহাই

জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন ২৫ মে

স্টাফ রিপোর্ট ঃ জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ  নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী ২৭ এপ্রিল মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন।

৩০ এপ্রিল যাছাই বাছাই, ৮ মে প্রত্যাহারের শেষ দিন। ৯ মে প্রতীক বরাদ্দ এবং ২৫ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার বলেন জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ নির্বাচনের তফসিল পাওয়া গেছে।
ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গতঃ গত বছরের ২ নভেম্বর উপজেলা পরিষদ নির্বাচনে  আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন চেয়ারম্যান নির্বাচিত হন। ৮ ডিসেম্বর দায়িত্ব গ্রহণ করেন। এবং ২৬ ডিসেম্বর তিনি মৃত্যু বরন করলে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ শুন্য হয়।
তফসিল অনুযায়ী ২৫ মে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।
জটুডে /এহাই

রানীগঞ্জ বাজারে ভেজাল বিরোধী ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪১হাজার টাকা অর্থ দন্ড

স্টাফ রিপোর্ট ঃ জগন্নাথপুর উপজেলার বিভিন্ন হাট বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ- সাজেদুল ইসলাম কর্তৃক ভ্রাম্যমান আদালতের বেজাল বিরোধী অভিযান চলমান রয়েছে।

ভ্রাম্যমান আদালতের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৭ টি ব্যাবসায়ীক প্রতিষ্ঠানকে ৪১ হাজার ১শ টাকা অর্থ দন্ড দিয়েছেন,জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ-সাজেদুল ইসলাম।

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য প্রস্তুত বিক্রয়,খাদ্যে ব্যবহৃত উপকরণ ক্ষতিকর রুপ নিয়েছে,ব্যবহার অনুপযোগী হয়ে যাওয়া সত্ত্বেও প্রস্তুতকৃত খাদ্যে মিশ্রণ, অবহেলা দায়িত্বহীনতা ও অসতর্কতার দ্বারা সেবা গ্রহীতার স্বাস্হ্যহানীকারক কার্য সম্পাদন বিষয় সমূহ উদঘাটিত হওয়ায়

Continue reading রানীগঞ্জ বাজারে ভেজাল বিরোধী ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪১হাজার টাকা অর্থ দন্ড

জগন্নাথপুরের নেটওয়ার্ক সেন্টার স্বাধীন ওয়াই ফাই এর ইফতার ও দোয়া মাহফিল

জগন্নাথপুর উপজেলার নেটওয়ার্ক সেন্টার স্বাধীন ওয়াই ফাই এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার জগন্নাথপুর পৌর শহরের প্রধান ব্যাবসা কেন্দ্র জগন্নাথপুর বাজারের মাহিমা রেস্টুরেন্টের পার্টি সেন্টারে জগন্নাথপুর উপজেলা নেটওয়ার্ক সেন্টার স্বাধীন ওয়াই ফাই এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ- সাজেদুল ইসলাম,।

স্বাধীন ওয়াই ফাই জগন্নাথপুরের পরিচালক সোহানুর রহমান সোহেল, অরুপ সরকার ও রাজন দাশের পরিচালনায়
এসময় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক মেয়র মিজানুর রশিদ ভুইয়া, পৌরসভার প্যানেল মেয়র উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি সাফরোজ ইসলাম

, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক লুতফুর রহমান, সাবেক সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হারুনুর রশীদ, সাবেক সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন,সাংগঠনিক সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মধু সুদন ধর,

প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার,খালেদ সাইফুল্লাহ,তথ্য ও যোগাযোগ অধিদপ্তর জগন্নাথপুর উপজেলার প্রোগ্রামার আশীষ চক্রবর্তী, এলজিইডির উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জগন্নাথপুর উপজেলার সহকারী প্রকৌশলী আব্দুর রব সরকার,

মাধ্যমিক শিক্ষা অফিসার একে এম মুখলেছুর রহমান,সমাজ সেবা কর্মকর্তা বিল্লাল হোসেন,সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুম বিল্লাহ, পানি উন্নয়ন বোর্ড পাউবোর জগন্নাথপুর উপজেলার উপ সহকারী প্রকৌশলী হাসান গাজী,থানার উপ পরিদর্শক (এসআই) জিয়া উদ্দিন,

,জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়,দর্শক নন্দিত টেলিভিশন এনটিভি ইউরোপ জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি মোঃ আব্দুল হাই,   পৌরসভার কাউন্সিলর কৃষ্ণ চন্দ,জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূইয়া,

 

জগন্নাথপুর বাজার তদারক কমিটির সেক্রেটারি জাহির উদ্দিন, উপজেলা ছাত্র লীগ সভাপতি আব্দুল মুকিত মাহিমা রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী মকবুল হোসেন ভূইয়া, সহ সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি, ব্যাবসায়ী সাংবাদিক, সুশীল সমাজ এবং বিভিন্ন পেশাজীবির বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।

পরে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

জটুডে /এহাই